শিল্পোদ্যোগ সাজেশন ২০২৬ অনার্স ৩য় বর্ষ | Entrepreneurship Suggestion (232511) Honours 3rd Year

Admin
শিল্পোদ্যোগ সাজেশন ২০২৬ Entrepreneurship Suggestion 232511


শিল্পোদ্যোগ সাজেশন ২০২৬ Entrepreneurship Suggestion 232511

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য শিল্পোদ্যোগ (Entrepreneurship) বিষয়ের সর্বশেষ চূড়ান্ত সাজেশন ২০২৬ এই পোস্টে দেওয়া হলো। পরীক্ষা রবিবার ১৩ ডিসেম্বর ২০২৬, দুপুর ১:০০টা। তবে এই বিষয়টি তুলনামূলক সহজ ও নম্বর তোলার মতো — উদ্যোক্তার ধারণা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা ও ব্যবসায় দলিলপত্র পর্যন্ত মোট ৯টি অধ্যায়, সুতরাং এই শিল্পোদ্যোগ সাজেশন ধরে অধ্যায়ভিত্তিক পড়লেই পুরো সিলেবাস কভার হয়ে যাবে। নিচে ৯টি অধ্যায়ের ক-বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং খ ও গ-বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে — সবই বিগত বছরের বোর্ড ও টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া। এই সাজেশনের PDF পোস্টের শেষে দেওয়া আছে — সেটি শুধু অনলাইনে পড়া যাবে (রিড-অনলি)।

এক নজরে (At a Glance)

বিষয়শিল্পোদ্যোগ (Entrepreneurship)
বিষয় কোড232511
বিভাগহিসাববিজ্ঞান (Accounting)
বর্ষঅনার্স ৩য় বর্ষ
আলোচ্য অংশ৯টি অধ্যায় — ক, খ ও গ-বিভাগের প্রশ্নোত্তর
পরীক্ষার তারিখরবিবার ১৩ ডিসেম্বর ২০২৬, দুপুর ১:০০টা
পূর্ণমান৮০
সময়৪ ঘণ্টা
পরীক্ষা কোড2203

প্রশ্ন কাঠামো ও মানবণ্টন (Question Pattern & Marks Distribution)

বিভাগপ্রশ্নের ধরনথাকবেউত্তর দিতে হবেমান
ক-বিভাগঅতি সংক্ষিপ্ত প্রশ্ন১২টি১০টি১ × ১০ = ১০
খ-বিভাগসংক্ষিপ্ত প্রশ্ন৮টি৫টি৪ × ৫ = ২০
গ-বিভাগরচনামূলক প্রশ্ন৮টি৫টি১০ × ৫ = ৫০
মোট৮০

দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

গুরুত্বপূর্ণ অধ্যায় ও ফোকাস এরিয়া: শিল্পোদ্যোগ সাজেশন (Important Chapters & Focus Areas)

• অধ্যায় ০১ (শিল্পোদ্যোগের ভূমিকা): উদ্যোক্তার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও কার্যাবলি — ক-বিভাগে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এছাড়া শিল্পোদ্যোগের গুরুত্ব গ-বিভাগের নিয়মিত প্রশ্ন।
• অধ্যায় ০৬ (ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান): অর্থসংস্থানের উৎস, ব্যাংক ঋণের প্রকারভেদ ও ইক্যুইটি মূলধন — খ ও গ-বিভাগের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ।
• অধ্যায় ০৮ (ব্যবসায় দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ): ট্রেড লাইসেন্স, VAT, TIN, প্রত্যয়পত্র, প্যাটেন্ট ও কপিরাইট — সংজ্ঞামূলক প্রশ্নে ভরপুর এই অধ্যায় ক-বিভাগের জন্য সবচেয়ে লাভজনক।
• অধ্যায় ০৭ (বাংলাদেশের শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন): বিসিকের ভূমিকা, মাইক্রো ক্রেডিট ও শিল্পনীতি থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে।
• অধ্যায় ০৩ ও ০৪ (ক্ষুদ্র ব্যবসায় পরিচিতি ও পরিকল্পনা): ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা এবং SWOT বিশ্লেষণ বারবার এসেছে।
• ক-বিভাগের প্রস্তুতি: ৯টি অধ্যায় মিলিয়ে প্রায় দুই শতাধিক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে — এগুলো মুখস্থ করলেই ১০ নম্বরের বড় অংশ নিশ্চিত। ফলে এই শিল্পোদ্যোগ সাজেশন ধরে পড়লে কোনো অধ্যায়ই বাদ থাকবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিবিএ (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৫ (অনুষ্ঠিতব্য-২০২৬/২৭)]

Subject Code : 232511

Subject Name : Entrepreneurship

শিল্পোদ্যোগ

[ব্যতিক্রম সর্বশেষ চূড়ান্ত সাজেশনস]

হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য

---

অধ্যায় ০১: শিল্পোদ্যোগের ভূমিকা (Introduction to Entrepreneurship)

এই অধ্যায়ে শিল্পোদ্যোগ ও উদ্যোক্তার সংজ্ঞা, উদ্যোক্তার শ্রেণিবিভাগ এবং প্রেষণা তত্ত্বসমূহ (মাসলো, ম্যাকলিল্যান্ড, হার্জবার্গ, X ও Y তত্ত্ব) থেকে প্রশ্ন আসে। বিশেষ করে ৯৯% চিহ্নিত প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে, তাই এই শিল্পোদ্যোগ সাজেশন এর প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ুন। তবে শুধু মুখস্থ না করে ধারণাগুলো বুঝে পড়লে ক, খ ও গ—তিন বিভাগেই ভালো করা যাবে।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. শিল্পোদ্যোগ কি? ৯৯%

[টেস্ট পরীক্ষা-হাবিবুল্লাহ, ভোলা, তোলারাম, মহসিন, কুষ্টিয়া ও য�শোর সিটি কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০১৭, ২০২০]

উত্তর : কোন ব্যবসায় সংগঠন পরিচালনা এবং ঝুঁকি গ্রহণের প্রক্রিয়াকে শিল্পোদ্যোগ বলে।

০২. সৃজনশীলতা কি?

[জা.বি. ২০১৭]

উত্তর : সমাজে বসবাসরত মানুষের কল্যাণে কিছু সৃষ্টি বা উদ্ভাবন করার গুণই হলো সৃজনশীলতা।

০৩. শিল্পোদ্যোগ মডেল কী?

উত্তর : ব্যক্তিক বৈশিষ্ট্যাবলি, দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত উপাদানসমূহের সাথে শিল্পোদ্যোগের সম্পর্ক যে রৈখিক চিত্রে উপস্থাপন করা হয় তাকে শিল্পোদ্যোগ মডেল বলা হয়।

০৪. সরকারি শিল্পোদ্যোগ কি?

উত্তর : যখন রাষ্ট্রীয় অংশগ্রহণ শিল্পোয়নের অবকাঠামোগত সুযোগ-সুবিধাসমূহ দ্বারা শিল্পায়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের চেষ্টা করা হয় তখন তাকে সরকারি শিল্পোদ্যোগ বলে।

০৫. অলস শিল্পোদ্যোগ কি?

উত্তর : যে সকল উদ্যোক্তাগণ অন্যের পরিশ্রমের উপর ভিত্তি করে উদ্যোগ গ্রহণ করে প্রথাগত পদ্ধতিতে উদ্যোগ পরিচালনা করেন এবং ক্ষতির সম্মুখীন হলেও উদ্যোগ পরিবর্তন করতে চান না তাদেরকে অলস উদ্যোক্তা বলে।

০৬. শিল্পোদ্যোক্তা কে? ৯৯%

[জা.বি. ২০১৬, ২০১৮]

অথবা, শিল্পোদ্যোক্তার সংজ্ঞা দাও।

উত্তর : নতুন কিছু করার বা পুরানো জিনিসকে নতুন ভাবে করার ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে শিল্পোদ্যোক্তা বলে।

০৭. উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী? ৯৯%

[জা.বি. ২০১৩, ২০১৬]

উত্তর : একজন অদক্ষ উদ্যোক্তাকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বলে।

০৮. উদ্যোক্তার সংজ্ঞা দাও।

উত্তর : যখন কোনো ব্যক্তি অর্থনৈতিক উৎপাদন, বণ্টন এবং ভোগ সংক্রান্ত কাজে নতুন কোনো কিছুর প্রচলন করেন, সম্পদ সংগ্রহ ও তার সদ্ব্যবহারে প্রকৃত সংকল্পিত হন এবং প্রচলিত ব্যবস্থাকে ধ্বংস করে নতুন কিছু স্থাপন করেন, তখন তাকে উদ্যোক্তা বলে।

০৯. শিল্পোদ্যোগ প্রক্রিয়া কী?

উত্তর : নতুন কোন ধারণা উদ্ভাবনপূর্বক প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় পর্যায়ক্রমিক যে সকল কার্যক্রম সম্পাদন করা হয় তাদেরকে সম্মিলিতভাবে শিল্পোদ্যোগ প্রক্রিয়া বলা হয়।

১০. শিল্পোদ্যোগ তত্ত্ব কী? ৯৯%

[জা.বি. ২০২৩]

উত্তর : যে ধারণা, মতামত বা আলোচনা ব্যবসায় বা শিল্প উদ্যোগের সূচনা, উন্নয়ন ও প্রবৃত্তি সম্পর্কে আলোকপাত করে সে আলোচনা, মতামত বা ধারণাকে শিল্পোদ্যোগ তত্ত্ব (Entrepreneurial Theory) বলে।

১১. সমতা তত্ত্ব কী? ৯৯%

[জা.বি. ২০২৩]

অথবা, সমতা/ন্যায়পরায়ণতা তত্ত্ব কী?

উত্তর : মনোবিজ্ঞানী J. S. Adams কর্মীদের প্রেষণার সমতা তত্ত্বটি উদ্ভাবন করেন। এ তত্ত্ব অনুসারে কর্মক্ষেত্রে কর্মীর প্রেষণা ও কর্ম সন্তুষ্টির অন্যতম প্রধান উপাদান হলো কার্যক্ষেত্রে কর্মীর প্রদেয় প্রচেষ্টা এবং প্রাপ্ত পারিশ্রমিক বা পুরস্কারের মধ্যে সাম্যতা সম্পর্কে কর্মীর মূল্যায়ন।

১২. মহিলা অথবা নারী উদ্যোক্তা কী?

উত্তর : যে সকল মহিলা নতুন ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ও ঝুঁকি নিয়ে ব্যবসায় পরিচালনা করেন তাদের মহিলা উদ্যোক্তা বলে।

১৩. সুযোগ সন্ধানী উদ্যোক্তা কে? ৯৯%

[জা.বি. ২০১২, ২০১৫, ২০২১]

উত্তর : যে সকল উদ্যোক্তা বাজারে বিদ্যমান সুযোগকে ব্যবহার করে প্রতিষ্ঠানের সফলতা আনয়নের চেষ্টা করেন তাদেরকে সুযোগ সন্ধানী উদ্যোক্তা বলে।

১৪. সমতা তত্ত্বের মূলকথা কী?

[জা.বি. ২০১৯]

উত্তর : যে প্রক্রিয়ায় কর্মীদের দক্ষতা ও পারিশ্রমিক বা পুরস্কারের বিষয়সমূহ সমপর্যায়ের অন্যান্য কর্মীদের দক্ষতা, পারিশ্রমিক বা পুরস্কারের সাথে তুলনা করা হয় তাকে সমতা তত্ত্ব বলে।

১৫. উদ্ভাবনী উদ্যোক্তা কে? ৯৯%

[জা.বি. ২০২১]

অথবা, উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন উদ্যোক্তা কী?

উত্তর : যে উদ্যোক্তা নতুন কোন পণ্য উদ্ভাবন, উৎপাদনের নতুন কোন পদ্ধতি বা কৌশলের প্রবর্তন, নতুন কোন বাজারের উন্মোচন, পূর্বে অস্তিত্ব ছিল না এমন কোন বাজার সৃষ্টি, কাঁচামালের নতুন উৎসের সন্ধান অথবা নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন তাকে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন উদ্যোক্তা বলে।

১৬. কারিগরী দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা কী?

উত্তর : যে ধরনের উদ্যোক্তাগণ শিক্ষাগত ও মানসিকভাবে কারিগরী জ্ঞান ও দক্ষতা অর্জন করে তাদেরকেই কারিগরি দক্ষতা উদ্যোক্তা বলে।

ক-বিভাগ (অবশিষ্ট): প্রেষণা তত্ত্বসমূহ

১৭. খণ্ডকালীন উদ্যোক্তা কাকে বলে?

[জা.বি. ২০১৩]

উত্তর : যে সকল লোক বৎসরের কোন নির্দিষ্ট সময়ে অথবা মৌসুমে স্বীয় স্বাভাবিক জীবিকার পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের লক্ষ্যে বাড়তি নতুন কোন ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করে তাদেরকে খণ্ডকালীন উদ্যোক্তা বলে।

১৮. লাল ফিতার দৌরাত্ম্য কী?

উত্তর : আমলাতান্ত্রিক জটিলতাকে লাল ফিতার দৌরাত্ম্য বলে।

১৯. কৃতিত্বার্জনের চাহিদা তত্ত্ব কে দিয়েছেন?

অথবা, কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিখ্যাত মনস্তাত্ত্বিক ডেভিড ম্যাকলিল্যান্ড।

২০. কৃতিত্বার্জনের চাহিদা কি? ৯৯%

[জা.বি. ২০১৭]

উত্তর : কৃতিত্বার্জনের চাহিদা হলো ভালো কিছু করার ইচ্ছা বা নিজ কাজ সম্পাদনের মাধ্যমে কৃতিত্বের সুখ অনুভূতি অর্জন করা।

২১. দ্বি-উপাদান তত্ত্ব কে দিয়েছেন?

উত্তর : দ্বি-উপাদান তত্ত্ব দিয়েছেন- Harzbarg হার্জবার্গ।

২২. প্রত্যাশা তত্ত্ব কি?

[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]

উত্তর : প্রত্যাশা তত্ত্বের জনক ভিক্টর এইচ ভ্রুম মনে করেন, প্রত্যাশা পূরণের সম্ভাবনাই মানুষের প্রেষণা প্রাপ্তিকে প্রভাবিত করে। এ তত্ত্বের মূল বক্তব্য হলো মানুষের প্রত্যাশা পূরণের সম্ভাবনা যত বেশি হবে, প্রত্যাশিত উক্ত লক্ষ্য অর্জনের জন্য কার্যসম্পাদনে সে তত বেশি প্রেষণা লাভ করে।

২৩. প্রত্যাশা তত্ত্বের জনক কে? ৯৯%

অথবা, প্রত্যাশা-তত্ত্ব কে দিয়েছেন?

উত্তর : প্রত্যাশা তত্ত্বের জনক Victor Vroom.

২৪. প্রেষণা সমতা তত্ত্বের উদ্ভাবক কে?

উত্তর : প্রেষণা সমতা তত্ত্বের উদ্ভাবক হচ্ছেন মনোবিজ্ঞানী (J. Stacy Adams).

২৫. কেইনস কোন বিষয়ে তত্ত্ব প্রদান করেছেন?

উত্তর : কর্মসংস্থান ও উৎপাদন সম্পর্কে তত্ত্ব প্রদান করেছেন।

২৬. মুনাফা কী?

উত্তর : মোট বিক্রয় আয় থেকে অন্যান্য সর্ব প্রকার খরচ অর্থাৎ খাজনা, সুদ, মজুরী ইত্যাদি প্রদানের পর যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে।

২৭. মার্জিনাল ও টেনশন তত্ত্বটির উদ্ভাবক কে?

উত্তর : রবার্ট পার্ক (Robert Park)

২৮. Y তত্ত্বের মূল কথা কি?

উত্তর : এ তত্ত্বানুযায়ী কর্মীদেরকেই উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান মনে করা হয়। তাদের সাহায্য-সহযোগিতার কারণেই উৎপাদন কাজ সুষ্ঠুভাবে সম্পন্নকরণ সম্ভব হয়। কর্মীদেরকে ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধারণা করা হয়।

২৯. X তত্ত্বের মূল বক্তব্য কি? ৯৯%

[জা.বি. ২০২০]

উত্তর : X তত্ত্ব মতে, প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিরা অলস এবং তারা কাজের ক্ষেত্রে নিতিবাচক মনোভাব পোষণ করে। তারা স্বভাবগতভাবে কাজ অপছন্দ করে এবং সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়।

৩০. X ও Y তত্ত্বকে জনক কে?

উত্তর : প্রখ্যাত মার্কিন চিন্তাবিদ ডগলাস ম্যাগগ্রেগর।

৩১. মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি কী?

উত্তর : ১৯৪৩ সালে প্রখ্যাত মার্কিন মানবীয় সম্পর্কবিদ Abraham H. Maslow বাস্তবতার আলোকে চাহিদা সোপানের একটি রূপরেখা প্রদান করেন। এটি মাসলোর চাহিদা সোপানতত্ত্ব নামে পরিচিত।

৩২. মূল্যবোধ তত্ত্ব কী? ৯৯%

[জা.বি. ২০২২]

উত্তর : মূল্যবোধ তত্ত্ব হলো একটি দর্শনীয় ও নৈতিক সিদ্ধান্ত যা মানুষের নৈতিকতা, মৌলিক অবস্থা, মূল্যায়ন এবং নৈতিক মূল্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. শিল্পোদ্যোগের সংজ্ঞা দাও।

অথবা, শিল্পোদ্যোগ বলতে কি বুঝ?

০২. শিল্পোদ্যোক্তাদের নৈতিকতা ও সামাজিক দায়িত্ব কি?

অথবা, শিল্প উদ্যোক্তার সামাজিক দায়িত্ব বর্ণনা কর।

০৩. শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৩, ২০১৭]

[টেস্ট পরীক্ষা- ঢাকা, দনিয়া, কুষ্টিয়া, মহসিন, হাজী আসমত, এসকে ও য�শোর কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০১৭, ২০২০]

অথবা, শিল্পোদ্যোক্তার গুণাবলি বর্ণনা কর।

০৪. সামাজিক চলমানতা বলতে কী বুঝ?

০৫. শিল্পোদ্যোক্তাগণ জন্মগতভাবেই শিল্পোদ্যোক্তা এবং সৃষ্টিমূলকও বটে—ব্যাখ্যা কর। ৯৯%

[জা.বি. ২০১৯]

[টেস্ট পরীক্ষা- মিরপুর, আরকে, রহমত আলী, তিতুমীর, ঢাকা মহানগর ও মোহাম্মদপুর কলেজ; জা.বি. ২০১২, ২০১৯, ২০২১]

অথবা, "ব্যবসায় উদ্যোক্তারা জন্মগতভাবেই ব্যবসায় উদ্যোক্তা এবং সৃষ্টিমূলকও বটে"—ব্যাখ্যা কর।

০৬. উদ্যোক্তা ও ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

[জা.বি. ২০২২]

০৭. 'প্রেষণা ব্যবস্থাপনার প্রাণ'—ব্যাখ্যা কর। ৯৯%

[জা.বি. ২০২৩]

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

২। উদ্যোক্তা কী ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

[টেস্ট পরীক্ষা-রহমত আলি, আরকে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ; জা.বি. ২০১৫, ২০২৪]

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. শিল্পোদ্যোগের সামাজিক ও সাংস্কৃতিক তত্ত্ব আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৭]

০২. পেশা হিসেবে শিল্পোদ্যোগের মূল্যায়ন কর।

[জা.বি. ২০১৬]

০৩. (ক) ডেভিড সি ম্যাকলিল্যান্ড এর কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।

অথবা, ডেভিড সি ম্যাকলিল্যান্ড এর কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের গুণাবলি বর্ণনা কর।

[জা.বি. ২০১৬]

(খ) ডেভিড সি ম্যাকলিল্যান্ড এর কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বটি আলোচনা কর।

[জা.বি. ২০১৩]

০৪. উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী? শিল্পোদ্যোগ প্রশিক্ষণ কার্যকর করার উপায়সমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০১৫]

০৫. মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা কর।

[জা.বি. ২০১৩, ২০১৬]

অথবা, মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি বর্ণনা কর।

০৬. (ক) শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ দেখাও। ৯৯%

[জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৮, ২০২০]

অথবা, শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ আলোচনা কর।

অথবা, শিল্পোদ্যোক্তার প্রকারভেদ বর্ণনা কর।

(খ) ম্যাক গ্রেগরের X তত্ত্ব এবং Y তত্ত্ব আলোচনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- ইডেন, কুষ্টিয়া, তোলারাম, দনিয়া, মিরপুর, রহমত কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২০]

অথবা, ডগলাস ম্যাকগ্রেগরের X ও Y তত্ত্ব ব্যাখ্যা কর।

অথবা, শিল্পোদ্যোগ তত্ত্ব কী? X ও Y তত্ত্ব বর্ণনা কর।

০৭. (ক) প্রত্যাশা তত্ত্ব আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৮, ২০২১]

(খ) হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১৪, ২০১৮, ২০২১]

অথবা, হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা কর।

০৮. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা বা গুরুত্ব বর্ণনা কর।

[টেস্ট পরীক্ষা- ঢাকা মহানগর, দনিয়া, রহমত আলী, আরকে, সিদ্ধেশ্বরী গার্লস ও বি.এম কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০২২]

অথবা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।

অথবা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোক্তা বা উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।

০৯. শিল্পায়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বা ভূমিকা বর্ণনা কর।

[জা.বি. ২০২৩]

১০. শিল্প উদ্যোগ পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৪, ২০২৩]

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১০। শিল্পোদ্যোগের ক্ষেত্রে প্রেষণা তত্ত্বসমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০১৭, ২০২০, ২০২৪]

অধ্যায় ০২: শিল্পোদ্যোগীয় পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ (Entrepreneurial Environment and Business Opportunity Identification)

ব্যবসায় পরিবেশ, SWOT ও PEST বিশ্লেষণ এই অধ্যায়ের প্রাণ। সুতরাং এই শিল্পোদ্যোগ সাজেশন এর ক-বিভাগের সংক্ষিপ্ত উত্তরগুলো মুখস্থ রাখুন এবং খ ও গ-বিভাগের জন্য বিশ্লেষণগুলোর উপাদান ধারাবাহিকভাবে অনুশীলন করুন। এছাড়া ২০২৪ সালের পরীক্ষায় আসা প্রশ্নগুলোও গুরুত্ব দিয়ে দেখুন।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. শিল্পোদ্যোগ পরিবেশ কি?

উত্তর : শিল্পোদ্যোগ পরিবেশ বলতে এমন সব পারিপার্শ্বিক অবস্থা বা শক্তিসমূহের সমষ্টিকে বুঝায়-যা শিল্পোদ্যোগের কার্যাবলি, কর্মপদ্ধতি, সিদ্ধান্ত, গতিশীলতা এবং সফলতাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে।

০২. ব্যবসায় পরিবেশ কাকে বলে? ৯৯%

অথবা, ব্যবসায় পরিবেশ কি?

[জা.বি. ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭]

উত্তর : যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ী কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয় তাদের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।

০৩. SWOT বিশ্লেষণ কি? ৯৯%

[জা.বি. ২০২০]

উত্তর : কোন সংগঠনের অভ্যন্তরীণ শক্তি (Strength), দুর্বলতা (Weakness), বাহ্যিক সুযোগ (opportunities) এবং (Threats) হুমকিসমূহের সামগ্রিক মূল্যায়নকে SWOT বিশ্লেষণ বলে।

০৪. SWOT এর পূর্ণরূপ কি?

উত্তর : SWOT এর পূর্ণরূপ- Strength, Weakness, Opportunity, Threat.

০৫. SWOT বিশ্লেষণের ধাপ কয়টি ও কি কি?

উত্তর : SWOT বিশ্লেষণের ধাপ হলো চারটি। যথা– ১. বাহ্যিক পরিবেশ বিশ্লেষণ; ২. প্রতিযোগিতামূলক বিশ্লেষণ; ৩. অভ্যন্তরীণ পরিবেশ বিশ্লেষণ ও ৪. সোয়াট (SWOT) বিশ্লেষণ।

০৬. অভ্যন্তরীণ পরিবেশ কি?

উত্তর : সংগঠনের ভিতরের অবস্থা ও শক্তিসমূহকে অভ্যন্তরীণ পরিবেশ বলে।

০৭. রাজনৈতিক পরিবেশ কাকে বলে?

উত্তর : আইনের জটিলতা, সংবিধান ও সরকারি সংস্থা এবং তাদের যে সকল কার্যক্রম যে কোন ব্যবসাকে প্রভাবিত করে তাকেই রাজনৈতিক পরিবেশ বলে।

০৮. পরিবেশ বিশ্লেষণ বলতে কি বুঝায়?

উত্তর : পরিবেশ বিশ্লেষণ বলতে নিয়মিতভাবে পরিবেশ সংক্রান্ত তথ্যাদি সংগ্রহকরণ এবং প্রতিষ্ঠানের ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে সেগুলোকে ব্যাখ্যা করাকে বুঝায়।

০৯. CMO এর পূর্ণরূপ কি?

উত্তর : CMO এর পূর্ণরূপ- Chief Marketing Officer.

১০. সাংগঠনিক সংস্কৃতি কি?

উত্তর : দীর্ঘদিন পরিচালিত কোনো সংগঠনের নিজস্ব কিছু ধ্যান-ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, আচার অনুষ্ঠান ও শিল্পবোধকে সাংগঠনিক সংস্কৃতি বলে।

১১. ভৌগোলিক পরিবেশ কি?

উত্তর : দেশের অবস্থান, জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, পাহাড়-পর্বত, বনজ সম্পদ ও খনিজ সম্পদ ইত্যাদির সমন্বয় কে ভৌগোলিক পরিবেশ বলে।

১২. আন্তর্জাতিক পরিবেশ কি?

উত্তর : R.W Griffin এর মতে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়ের প্রসার অন্য দেশের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত থাকলে বা অন্য দেশের ব্যবসায় দ্বারা প্রভাবিত হলে তাকে আন্তর্জাতিক পরিবেশ বলে।

১৩. PEST এর সংজ্ঞা দাও। ৯৯%

[জা.বি. ২০১২, ২০১৪, ২০১৬]

উত্তর : সামষ্টিক পরিবেশগত বিষয়সমূহের প্রভাবের জটিল আন্তঃক্রিয়ার ওপর ধারণা গ্রহণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো PEST বিশ্লেষণ, যা 'রাজনৈতিক (Political), অর্থনৈতিক (Economic), সমাজতাত্ত্বিক (Sociological) এবং প্রযুক্তিগত (Technological) বাহ্যিক পরিবেশের উপাদানসমূহের বিশ্লেষণের সমন্বয়ে সৃষ্টি।

১৪. PEST এর পূর্ণরূপ কি? ৯৯%

[জা.বি. ২০২৩]

উত্তর : PEST এর পূর্ণরূপ হলো– P = Political, E = Economic, S = Sociological, T = Technological.

১৫. PEST বিশ্লেষণ কী? ৯৯%

[জা.বি. ২০১২, ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২১]

অথবা, PEST বিশ্লেষণ বলতে কি বোঝায়?

অথবা, PEST Analysis বলতে কী বোঝায়?

উত্তর : কোনো সংগঠনের বাহ্যিক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন- রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজতাত্ত্বিক এবং প্রযুক্তিগত পরিবেশের মূল্যায়নকেই PEST বিশ্লেষণ বলা হয়।

১৬. PERT-এর পূর্ণরূপ কি?

[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০১৭, ২০১৮, ২০২২, ২০২৪]

উত্তর : PERT-এর পূর্ণরূপ হলো– Programme Evaluation and Review Technique.

১৭. মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কী? ৯৯%

[জা.বি. ২০১৫]

উত্তর : দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যে ঋণ প্রদান করে তাকে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বলে।

১৮. ব্যষ্টিক পরিবেশ কাকে বলে?

উত্তর : শিল্পোদ্যোগে যে সকল উপাদানগুলো প্রত্যক্ষভাবে সরাসরি উদ্যোগীয় কার্যক্রমকে প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে।

১৯. সামষ্টিক পরিবেশ কি?

উত্তর : শিল্পোদ্যোগের যে সকল উপাদানগুলো পরোক্ষভাবে উদ্যোগীয় কার্যক্রমকে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে।

২০. কৌশলগত অংশীদারিত্ব কী?

[২০২৪ সালে যা এসেছিল]

অথবা, কৌশলগত অংশীদার বলতে কি বুঝ?

[জা.বি. ২০২৪]

উত্তর : প্রতিযোগিতামূলক বাজারে তুলনামূলক সুবিধা অর্জন করার জন্য সমজাতীয় অন্যান্য সংগঠনকে নিয়ে যে জোট গঠন করা হয় তাকে কৌশলগত জোট বা অংশীদার বলে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. SWOT (সোয়াট) বিশ্লেষণ কি?

অথবা, SWOT বিশ্লেষণ বলতে কি বুঝায়?

[টেস্ট পরীক্ষা- ঢাকা, ঢাকা মহানগর, সিদ্ধেশ্বরী গার্লস, এসকে, সাতক্ষীরা ও কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০১২]

০২. শিল্পোদ্যোগ পরিবেশ বলতে কী বুঝ? ৯৯%

[জা.বি. ২০১৬, ২০২২]

অথবা, শিল্পোদ্যোগ পরিবেশ কাকে বলে?

অথবা, শিল্পোদ্যোগ পরিবেশ কি?

০৩. শিল্পোদ্যোগীয় রাজনৈতিক পরিবেশ বর্ণনা কর।

[জা.বি. ২০১৯]

০৪. স্বাস্থ্যসম্মত কার্যপরিবেশ সংরক্ষণের উপায় আলোচনা কর।

[জা.বি. ২০২১]

০৫. ব্যবসায় উদ্যোগ পরিবেশ বিশ্লেষণের পদ্ধতি আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৪, ২০১৮, ২০২৩]

অথবা, ব্যবসায় উদ্যোগ পরিবেশ বিশ্লেষণের উপায় আলোচনা কর।

অথবা, ব্যবসায় উদ্যোগ পরিবেশ বিশ্লেষণের পদ্ধতি ব্যাখ্যা কর।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

৩। SWOT বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা কর।

[জা.বি. ২০১৯, ২০২৪]

অথবা, SWOT Analysis এর গুরুত্ব আলোচনা কর।

অথবা, SWOT বিশ্লেষণের গুরুত্ব বর্ণনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. SWOT বিশ্লেষণের উপাদানগুলো আলোচনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা-সিদ্ধেশ্বরী গার্লস, মিরপুর, বি.এস, এম.মুন্সুর, বি.এম ও মোহাম্মদপুর কলেজ; জা.বি. ২০১৫, ২০১৭]

০২. ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০১২]

অথবা, শিল্পোদ্যোগের উপর পরিবেশের উপাদানের প্রভাব আলোচনা কর।

০৩. PEST বিশ্লেষণ কি? এর উপাদানসমূহ আলোচনা কর।

অথবা, PEST বিশ্লেষণ কি? PEST বিশ্লেষণের হাতিয়ারসমূহ বর্ণনা কর।

০৪. (ক) পরিবেশ বিশ্লেষণ বলতে কী বুঝ? ৯৯%

[জা.বি. ২০১৯, ২০২১]

(খ) পরিবেশ বিশ্লেষণের কৌশল বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১৯, ২০২১]

০৫. ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০১৩, ২০২২]

অথবা, শিল্পোদ্যোগের ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানগুলো আলোচনা কর।

অধ্যায় ০৩: ক্ষুদ্র ব্যবসায় পরিচিতি (Introducing Small Business)

ক্ষুদ্র ব্যবসায়, SME, কুটির শিল্প ও বিসিক—এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। ফলে এই শিল্পোদ্যোগ সাজেশন এর ক-বিভাগের প্রতিটি সংজ্ঞা ও তথ্য ভালোভাবে আয়ত্ত করুন, কারণ এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ক্ষুদ্র ব্যবসায় কি? ৯৯%

[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, হাবীবুল্লাহ, মুহসিন, এসকে, কুষ্টিয়া ও অযমখান কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০১৭]

অথবা, ক্ষুদ্র ব্যবসায় এর সংজ্ঞা দাও।

উত্তর : যে ব্যবসায়ের আকৃতি খুবই ক্ষুদ্র, স্বল্প মূলধন, লোকসংখ্যা ও স্বল্প পরিসরে গড়ে ওঠে তাকে ক্ষুদ্র ব্যবসায় বলে।

০২. SME কী? ৯৯%

[জা.বি. ২০১৭, ২০১৮, ২০২৩]

অথবা, এসএমই বলতে কি বুঝ?

উত্তর : এসএমই বলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বুঝায়, যার পূর্ণরূপ হচ্ছে- Small Medium Enterprise.

০৩. উৎপাদনকারী ক্ষুদ্র প্রতিষ্ঠান কি?

উত্তর : যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষুদ্রায়তনে তাদের কার্য পরিচালনা করে তাকে উৎপাদনকারী ক্ষুদ্র প্রতিষ্ঠান বলে।

০৪. সেবামূলক ক্ষুদ্র প্রতিষ্ঠান কি?

উত্তর : ক্ষুদ্র আয়তনের যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান সেবা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদেরকে জড়িত রাখে তাই হলো ক্ষুদ্রায়তন সেবা প্রতিষ্ঠান।

০৫. খুচরা ব্যবসায় কাকে বলে?

[জা.বি. ২০১৪]

উত্তর : পাইকারি বা সরবরাহকারীগণের নিকট হতে যখন পণ্য ক্রয় করে ক্রেতাদের নিকট বিক্রি করা হয় তখন তাকে খুচরা ব্যবসায় বলে।

০৬. বিসিক এর সংজ্ঞা অনুযায়ী ক্ষুদ্র শিল্প কাকে বলে?

উত্তর : বিসিক এর সংজ্ঞা অনুযায়ী যে শিল্পের বা কারখানার মূল এবং আনুষ্ঠানিক যন্ত্রপাতির জন্য ৫০ লক্ষ টাকার বিনিয়োগ, মূলধন, জমি, দালান, চলতি মূলধন একত্রে ১ কোটি টাকার বেশি নয় তাকে ক্ষুদ্র শিল্প বলে।

০৭. ক্ষুদ্র শিল্পে শ্রমিক সংখ্যা কত জন থাকে?

উত্তর : ২০ জনের বেশি থাকে।

০৮. বাংলাদেশে প্রধান ৪টি ক্ষুদ্রশিল্পের নাম লিখ।

উত্তর : ১. তাঁতশিল্প, ২. চামড়া শিল্প, ৩. মৃৎ শিল্প ও ৪. রেশম শিল্প।

০৯. জি.ডি.পি কি? ৯৯%

[টেস্ট পরীক্ষা- ঢাকা, মোহাম্মদী, বরিশাল, কুষ্টিয়া ও মোহাম্মদপুর কলেজ; জা.বি. ২০১৩]

উত্তর : একটি অর্থবছরে দেশে উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রীর মোট আর্থিক মূল্যকে জি.ডি.পি বলে।

১০. ক্ষুদ্র শিল্প কি? ৯৯%

[জা.বি. ২০১৬, ২০২০]

উত্তর : কুটির শিল্প অপেক্ষা বড় কিন্তু বৃহৎ শিল্প অপেক্ষা ছোটো এরূপ শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে।

১১. কুটির শিল্প কি?

[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]

উত্তর : যে শিল্প সাধারণত স্বল্প মূলধনের মাধ্যমে পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক পরিবেশে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কুটির শিল্প বলে।

১২. ঝুঁকি বলতে কি বুঝায়? ৯৯%

[জা.বি. ২০২৩]

উত্তর : ব্যবসায় কার্য চলাকালীন যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তাই ঝুঁকি। এই ঝুঁকির কারণে ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন।

১৩. মূলধন কি?

উত্তর : ব্যবসায়িক কার্য প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য যে অর্থ ও সম্পদের প্রয়োজন হয় তাকেই মূলধন বলে।

১৪. প্রশিক্ষণ কি?

উত্তর : অদক্ষ শ্রমিকদের দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয় তাই প্রশিক্ষণ।

১৫. বিসিক কাকে বলে? ৯৯%

উত্তর : সরকার ক্ষুদ্র শিল্পকে টিকিয়ে রাখার জন্য পৃষ্ঠপোষকতার দায়িত্বভার গ্রহণের মাধ্যমে ক্ষুদ্রশিল্পের উন্নয়নে বিসিক নামে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন। আর এটাকেই বিসিক বলা হয়।

১৬. বাংলাদেশে কতভাগ লোক কৃষিকাজ করে?

উত্তর : ৭৫ ভাগ লোক।

১৭. বাংলাদেশে কতভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে?

উত্তর : প্রায় ৫০%।

১৮. সরকারি পৃষ্ঠপোষকতা কি?

উত্তর : সরকারি খাত হতে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য বিভিন্ন সাহায্য সহযোগিতা সুযোগ-সুবিধাকে আমরা সরকারি পৃষ্ঠপোষকতা বলি।

১৯. শিল্পের বিকেন্দ্রীকরণ কি?

উত্তর : ক্ষুদ্র ব্যবসায় দেশের বিভিন্ন স্থানে ও প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠার কারণে এর উপর ভিত্তি করে স্থানীয় ব্যবসায় ও শিল্প গড়ে ওঠাই শিল্পের বিকেন্দ্রীকরণ।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের স্তরসমূহ আলোচনা কর।

[জা.বি. ২০১৯]

অথবা, ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের বিভিন্ন ধাপ বা পর্যায়সমূহ বর্ণনা দাও।

০২. ব্যাংকের সাথে দীর্ঘ সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ের উদ্যোক্তা বা ব্যবস্থাপককে কি কি বিষয় বিবেচনা করতে হয়?

[জা.বি. ২০১৭]

০৩. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। ৯৯%

[জা.বি. ২০১৫, ২০১৮, ২০২১]

অথবা, ক্ষুদ্র ও কুটিরশিল্পের পার্থক্য আলোচনা কর।

অথবা, ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈসাদৃশ্য দেখাও।

০৪. ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১২, ২০১৪, ২০২০]

অথবা, ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যা দূরীকরণের উপায়গুলো সংক্ষেপে আলোচনা কর।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

৪। ক্ষুদ্র ব্যবসায়ের অর্থসংস্থানের উৎসসমূহ ব্যাখ্যা কর।

[জা.বি. ২০১৩, ২০১৪, ২০২০, ২০২৪]

অথবা, ক্ষুদ্র ব্যবসায়ের অর্থসংস্থানের উৎসসমূহ আলোচনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. (ক) ক্ষুদ্র ব্যবসায়ের সংজ্ঞা দাও। ৯৯%

[জা.বি. ২০১৮]

অথবা, ক্ষুদ্র ব্যবসায় বলতে কি বুঝ?

(খ) ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৮]

অথবা, ক্ষুদ্র ব্যবসায়ের প্রকৃতি আলোচনা কর।

০২. বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় টিকে থাকার কারণসমূহ আলোচনা কর।

অথবা, আধুনিক বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায়সমূহ টিকে থাকার কারণসমূহ বর্ণনা কর।

০৩. বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতার কারণ কী? ৯৯%

[টেস্ট পরীক্ষা- তিতুমীর, মিরপুর, আর.কে, রহমত আলী ও বি.এল কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০১৭, ২০২০]

অথবা, ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর।

০৪. ক্ষুদ্র ব্যবসায়ের সাফল্যের কারণ বর্ণনা কর।

[জা.বি. ২০২২]

০৫. বৃহৎ ব্যবসার সাথে ক্ষুদ্র ব্যবসায়ের তুলনামূলক বিশ্লেষণ আলোচনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, কবি নজরুল, এডওয়ার্ড, দনিয়া, সা'দত ও এম. মুনসুর কলেজ; জা.বি. ২০১২, ২০১৭, ২০২০]

অথবা, ক্ষুদ্র ব্যবসায় ও বৃহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও।

অথবা, ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ের মধ্যে তুলনা কর।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১২। উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ের ভূমিকা আলোচনা কর।

অথবা, বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর।

[জা.বি. ২০১৫, ২০১৭, ২০২০, ২০২২, ২০২৪]

অথবা, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষুদ্র ব্যবসায়ে ভূমিকা আলোচনা কর।

অথবা, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

অধ্যায় ০৪: ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা (Planning of Small Business)

শিল্পোদ্যোগ সাজেশন-এর এই অধ্যায়ে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার ধারণা, প্রকল্পের প্রকারভেদ ও প্রকল্প মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ব্যবসায় পরিকল্পনার সংজ্ঞা, গুরুত্ব ও সীমাবদ্ধতা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তাই অধ্যায়টির ক, খ ও গ—তিন বিভাগের প্রশ্নই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ব্যবসায় পরিকল্পনা কী? ৯৯%

[জা.বি ২০১২, ২০১৫, ২০১৬, ২০২১]

অথবা, ব্যবসায় পরিকল্পনা কাকে বলে?

উত্তর : কোনো ব্যবসায়ের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থার চিত্র যে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়, তাকে ব্যবসায় পরিকল্পনা বলে।

০২. সোট (SWOT) কি?

উত্তর : SWOT-এর বিস্তারিত হলো- Strength, Weaknes, Opportunity and Threats। একটি প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ-সুবিধা এবং অসুবিধাসমূহকে বিবেচনায় এনে তবেই পরিকল্পনা প্রণয়ন করা উচিত।

০৩. বাজেট কাকে বলে?

উত্তর : পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা সাধারণত বাজেট বলি।

০৪. আর্থিক রিপোর্ট বলতে কি বুঝায়?

উত্তর : ব্যবসায় পরিকল্পনাতে (৩-৫) বছরের পরীক্ষিত রিপোর্ট, কু-ঋণ, ন্যূনতম ৭ বছরের সম্ভাব্য নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ, দলিল এবং অবলেখন ইত্যাদি যাবতীয় বিষয়সমূহকে আমরা আর্থিক রিপোর্ট বলে থাকি।

০৫. আর্থিক বিবরণী কী?

[জা.বি. ২০১৫]

উত্তর : একটি প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণীসমূহ প্রস্তুত করা হয় সেগুলোকে আর্থিক বিবরণী বলে।

০৬. ব্রেক ইভেন মূল্য নির্ধারণ কী? ৯৯%

[জা.বি. ২০১৫]

উত্তর : ব্রেক ইভেন মূল্য নির্ধারণ হলো এমন একটি মূল্য নির্ধারণ প্রক্রিয়া যেখানে পণ্যের মোট ব্যয় ও বিক্রয় মূল্য সমান।

০৭. 'মাইডাস' কি?

[জা.বি. ২০১৩]

উত্তর : দেশের বিভিন্ন ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনে যে বেসরকারি সংগঠন ঋণ সহায়তা করে ও ব্যবস্থাপকীয় ও বাজারজাতকরণে বিষয়ে পরামর্শ প্রদান করে তাকে মাইডাস বলে।

০৮. প্রকল্প কি? ৯৯%

[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, এসকে, সোহরাওয়ার্দী, বিএল ও চুয়াডাঙ্গা কলেজ; জা.বি. ২০১৬]

উত্তর : কোন বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই প্রকল্প বলা হয়।

০৯. প্রকল্প মূল্যায়ন কি? ৯৯%

উত্তর : কোনো প্রকল্পের সফলতা ও ব্যর্থতা পরিমাপকে প্রকল্প মূল্যায়ন বলে।

[জা.বি. ২০১৭, ২০২০, ২০২২]

১০. ওয়াই টাইপ (Y-Type) প্রকল্প কি?

উত্তর : যে প্রকল্পগুলো উৎপাদনশীল কিন্তু সরাসরি লাভ বা মুনাফা অর্জনকারী নয় সেগুলোকে ওয়াই-টাইপ প্রকল্প বলে।

১১. X-টাইপ প্রকল্প কী? ৯৯%

[জা.বি. ২০১৮]

উত্তর : যে প্রকল্পগুলো উৎপাদনশীল, লাভজনক এবং রাজস্ব অর্জনকারী সেগুলোকে X-type project বা এক্স টাইপ প্রকল্প বলে।

১২. পরীক্ষামূলক প্রকল্পের সংজ্ঞা দাও।

উত্তর : যে বিষয়ের কোন অস্তিত্ব নেই তা খুঁজে বের করার জন্য প্রকল্প গ্রহণ করা হয় তাকে পরীক্ষামূলক প্রকল্প বলে।

১৩. পাইলট প্রকল্প কী? ৯৯%

[টেস্ট পরীক্ষা- যশোর সিটি, সোহরাওয়ার্দী ও দেবেন্দ্র কলেজ; জা.বি. ২০১৯, ২০২১]

অথবা, পাইলট প্রকল্প কাকে বলে?

উত্তর : গবেষণাধর্মী প্রকল্পে যা উদ্ভাবন করা হয় অনেক সময় দেখা যায় তার সবটুকু ব্যবহার উপযোগী হয় না। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বস্তুটি কতটুকু ব্যবহার উপযোগী তা সারনি প্রকল্পের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়।

১৪. জীবনচক্র কি?

উত্তর : যে চক্র দ্বারা প্রকল্প বৃদ্ধি পরিপূর্ণতা ও স্থায়িত্ব সৃষ্টি হয় তাই জীবনচক্র।

১৫. CPM এর পূর্ণরূপ কি?

উত্তর : CPM এর পূর্ণরূপ Critical Path Method.

১৬. শ্রম নির্ভর প্রকল্প কি?

উত্তর : একটি প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিমাণ সম্পদ থাকে তাতে যদি মূলধনের তুলনায় শ্রমের প্রাধান্য বেশি থাকে তাকে শ্রমনির্ভর বলে।

১৭. বাহ্যিক পটভূমি কি?

উত্তর : ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বাহ্যিক যে সকল বিষয়সমূহ ভিত্তি হিসেবে বিবেচিত হয় তাকে বাহ্যিক পটভূমি বলে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. ব্যবসায় পরিকল্পনার সংজ্ঞা দাও।

০২. প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর।

অথবা, প্রকল্পের শ্রেণিবিভাগ বর্ণনা কর।

০৩. একজন উদ্যোক্তা কিভাবে ব্যবসায় পরিকল্পনার অপ্রত্যাশিত বাধা দূর করতে পারে? ৯৯%

[জা.বি. ২০১৬]

০৪. আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা কর।

[জা.বি. ২০১৪, ২০২২]

অথবা, আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

০৫. আদর্শ ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%

অথবা, উত্তম ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

অথবা, আদর্শ ব্যবসায় পরিকল্পনার গুণাবলি বর্ণনা কর।

[টেস্ট পরীক্ষা- তিতুমীর, মিরপুর, আর.কে, সা'দত, বিএল ও এমএম কলেজ; জা.বি. ২০১৫, ২০২০]

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. (ক) প্রকল্প কী? এর বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৪, ২০১৯, ২০২০]

(খ) প্রকল্প ধারণা চিহ্নিত করার নির্দেশিকা বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০২০]

০২. ব্যবসায় পরিকল্পনার সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৬, ২০২০]

অথবা, ব্যবসায় পরিকল্পনার অসুবিধাগুলো বর্ণনা কর।

০৩. বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ আলোচনা কর।

[জা.বি. ২০১৩, ২০২০]

অথবা, বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো বর্ণনা কর।

০৪. ক্ষুদ্র ব্যবসায়ে অর্থায়ন পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।

[জা.বি. ২০১৯, ২০২১]

০৫. ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১৬, ২০১৮, ২০২১, ২০২২]

অথবা, ব্যবসায় পরিকল্পনার ভূমিকা বর্ণনা কর।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১৩। (ক) একটি উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নীতিমালাগুলো বর্ণনা কর।

[জা.বি. ২০১৯, ২০২১, ২০২৪]

অথবা, একটি উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নীতিমালা লেখ।

অথবা, উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা/নীতিমালা বর্ণনা কর।

(খ) প্রকল্প ধারণার উৎসসমূহ আলোচনা কর।

[জা.বি. ২০১৫, ২০১৬, ২০২৪]

১৭। (ক) ব্যবসায় পরিকল্পনার উপাদানসমূহ ব্যাখ্যা কর।

[জা.বি. ২০১৯, ২০২১, ২০২৪]

অথবা, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে বিবেচ্য বিষয়গুলো লেখ।

অধ্যায় ০৫: ফ্র্যাঞ্চাইজিং/স্বত্ব ভাড়া (Franchising)

এই অধ্যায়ে ফ্র্যাঞ্চাইজিং বা স্বত্ব ভাড়া ব্যবসায়ের ধারণা, প্রকারভেদ ও চুক্তির শর্তাবলি তুলে ধরা হয়েছে। শিল্পোদ্যোগ সাজেশন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধা-অসুবিধা ও ফ্র্যাঞ্চাইজ চুক্তিপত্রের অপরিহার্য উপাদান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সুতরাং ক-বিভাগের সংক্ষিপ্ত উত্তরগুলোসহ পুরো অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে হবে।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ফ্র্যাঞ্চাইজ কী? ৯৯%

[জা.বি. ২০১৯, ২০২২]

উত্তর : ফ্র্যাঞ্চাইজ হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে ক্রেতাকে বিক্রেতার পণ্য বা সেবা বিক্রয়ের অনুমতি দেয়। ব্যাপক অর্থে বলা যায় যে, চুক্তির মাধ্যমে কোনো মুখ্য কোম্পানি তার পণ্য বা সেবা উৎপাদন ও বিক্রয়ের অধিকার অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রধান করে থাকেন তাকে ফ্র্যাঞ্চাইজ বলে।

০২. ফ্র্যাঞ্চাইজিং শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর : Franchising শব্দটি ফরাসি শব্দ 'Franchir' থেকে এসেছে, যার অর্থ হলো মুক্ত। প্রকৃতপক্ষে এর মানে হলো দাসত্ব হতে মুক্ত (To free from slavery)।

০৩. বিক্রয় টাইপ ফ্র্যাঞ্চাইজ কী?

উত্তর : যে ধরনের ফ্র্যাঞ্চাইজ বহির্মুখ ব্যক্তি, প্রেরণা যোগানকারী, দুইজন বিক্রয় ব্যক্তি, বিক্রয় হোম শিল্প ইত্যাদির জন্য উপযোগী তাকে বিক্রয় টাইপ ফ্র্যাঞ্চাইজ বলে।

০৪. ফ্র্যাঞ্চাইজ সুযোগ মূল্যায়ন পদ্ধতিতে কয়টি ধাপের প্রয়োজন?

উত্তর : ফ্র্যাঞ্চাইজ সুযোগ মূল্যায়ন পদ্ধতিতে ৭টি ধাপের প্রয়োজন।

০৫. এরিয়া ফ্র্যাঞ্চাইজ কী? ৯৯%

উত্তর : টেরিটরিয়ালের উপর ভিত্তি করে যে ফ্র্যাঞ্চাইজ চালু করার অধিকার ফ্র্যাঞ্চাইজির আছে, তাকে এরিয়া ফ্র্যাঞ্চাইজ বলে।

০৬. সিঙ্গেল ইউনিট ফ্র্যাঞ্চাইজ কী?

উত্তর : শুধুমাত্র একটি সাইটে যে ফ্র্যাঞ্চাইজ চালু করার অধিকার ফ্র্যাঞ্চাইজির আছে তাকে সিঙ্গেল ইউনিট ফ্র্যাঞ্চাইজ বলে।

০৭. উপ-ফ্র্যাঞ্চাইজ কী? ৯৯%

উত্তর : এরিয়া ফ্র্যাঞ্চাইজি দ্বারা অন্যান্য ব্যবসায় লোকজনের নিকট ফ্র্যাঞ্চাইজড আউটলেটে বিক্রয়কে উপ-ফ্র্যাঞ্চাইজ বলে।

০৮. পিগিব্যাক ফ্র্যাঞ্চাইজি কী?

[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]

উত্তর : ক্রেতাদেরকে অধিকতর ব্যাপক পণ্য বা সেবা অফার করার জন্য দুই বা ততোধিক ফ্র্যাঞ্চাইজড ব্যবসায় যখন স্পেস শেয়ার করে তখন তাকে পিগিব্যাক ফ্র্যাঞ্চাইজি বলে।

০৯. সন্ধি বা চুক্তি ফ্র্যাঞ্চাইজড কী?

উত্তর : বিদ্যমান ফ্র্যাঞ্চাইজের সাথে স্বাধীন ব্যবসায়সমূহ যখন ফ্র্যাঞ্চাইজড ইউনিটে পরিণত হয় তখন, তাকে সন্ধি বা চুক্তি ফ্র্যাঞ্চাইজড বলে।

খ ও গ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)

০১. ফ্র্যাঞ্চাইজের ব্যয় সম্পর্কে লিখ।

[জা.বি. ২০১৯]

অথবা, ফ্র্যাঞ্চাইজের ব্যয় কি?

০২. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী গার্লস, এম.মুনসুর, যশোর সিটি ও চট্টগ্রাম কমার্স কলেজ; জা.বি. ২০১৬, ২০১৮]

অথবা, ফ্র্যাঞ্চাইজিং এর সুবিধাসমূহ ও অসুবিধাসমূহ আলোচনা কর।

০৩. ফ্র্যাঞ্চাইজ চুক্তিপত্রের অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৭, ২০২২]

০৪. ফ্র্যাঞ্চাইজিং বলতে কী বুঝ?

[জা.বি. ২০১৬, ২০২০]

অথবা, ফ্র্যাঞ্চাইজিং কী?

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

৬। ফ্র্যাঞ্চাইজিং-এর উদ্দেশ্যগুলো বর্ণনা কর।

[জা.বি. ২০২১, ২০২২, ২০২৪]

অথবা, ফ্র্যাঞ্চাইজিং এর উদ্দেশ্যগুলো কী কী?

অথবা, ফ্র্যাঞ্চাইজিং এর লক্ষ্য বর্ণনা কর।

অধ্যায় ০৬: ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান (Financing Small Entreprise)

ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান অধ্যায়টি শিল্পোদ্যোগ সাজেশন-এর অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ ব্যবসায় শুরু ও পরিচালনার প্রতিটি ধাপেই অর্থের প্রয়োজন হয়। এছাড়া কার্যকরী মূলধন, ব্যাংক ঋণ ও অর্থায়নের বিভিন্ন উৎস থেকে বোর্ড পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। ফলে এই অধ্যায়ের ক-বিভাগের সংজ্ঞাগুলোসহ সব প্রশ্ন বিশেষ গুরুত্ব দিয়ে পড়া উচিত।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন কি? ৯৯%

[জা.বি. ২০১৩, ২০১৭]

উত্তর : প্রতিষ্ঠিত অর্থায়ন নীতি অনুসারে কম খরচে নির্বাচিত উৎস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের জন্য অর্থ সংগ্রহের মাধ্যমে তহবিল গঠন করাকে ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বলে।

০২. উপযুক্ততার নীতি কি?

উত্তর : যে নীতির আলোকে উপযুক্ত ও গ্রহণযোগ্য উৎস হতে অর্থ সংগ্রহ করা হয় তাকে উপযুক্ততার নীতি বলা হয়।

০৩. আর্থিক পরিকল্পনা কি?

উত্তর : একটি সংগঠনে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কখন এই মূলধন প্রতিষ্ঠানে আগমন ঘটবে, কোথায় তা ব্যয় করা হবে, কি পরিমাণ নগদ অর্থ হাতে বিদ্যমান থাকবে এবং ফার্মটির আর্থিক অবস্থা কিরূপ হবে এ সম্পর্কে সামগ্রিক পরিকল্পনাই হলো আর্থিক পরিকল্পনা।

০৪. Finance শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

উত্তর : Finance শব্দটি ল্যাটিন শব্দ 'Finis' থেকে Finance শব্দটি উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে অর্থের সংস্থান করা।

০৫. স্বল্পমেয়াদি অর্থসংস্থান কাকে বলে?

উত্তর : এক বছর বা তার কম সময়ের জন্য ঋণ করা বা ঋণ দেয়াকে স্বল্পমেয়াদি অর্থসংস্থান বলে।

০৬. স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি? ৯৯%

[জা.বি. ২০১৯, ২০২৩]

উত্তর : ঋণদাতা এবং গ্রহীতা দুজন ব্যক্তিই স্বেচ্ছায় যে অর্থ আদান প্রদান করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে।

০৭. বাজার শেয়ার কি?

[জা.বি. ২০১৩]

উত্তর : কোনো সুনির্দিষ্ট পণ্য বা সেবা বাজারের মোট চাহিদার কত অংশ স্বীয় প্রতিষ্ঠান দ্বারা যোগান দেওয়া সম্ভব হচ্ছে তাই হলো উক্ত প্রতিষ্ঠানের বাজার শেয়ার।

০৮. সাধারণ শেয়ার কি?

উত্তর : যে সকল শেয়ারের মালিকগণকে কোন নির্দিষ্ট হারে মুনাফা দেওয়া হয় না মুনাফা প্রদানের নিশ্চয়তাও দেওয়া হয় না এবং কোম্পানীর জীবদ্দশায় মূলধন ফেরতদানের কোন বাধ্যবাধকতা থাকে না তাকে সাধারণ শেয়ার বলে।

০৯. সমচ্ছেদ মূল্য নির্ধারণ কী? ৯৯%

[জা.বি. ২০২০]

উত্তর : সমচ্ছেদ মূল্য নির্ধারণ বলতে একটি নির্দিষ্ট পণ্যের এমন এক মূল্যের কথা বোঝায় যেখানে চাহিদা ও যোগান সমান হয়।

১০. বন্ড কী?

[২০২৪ সালে যা এসেছিল]

অথবা, ঋণপত্র কি?

[জা.বি. ২০১৮, ২০২১, ২০২৪]

উত্তর : যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট হতে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে।

১১. সবিরাম উৎপাদন প্রক্রিয়া কী?

[জা.বি. ২০১৫]

উত্তর : যখন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদিত হয়ে পরবর্তীতে উৎপাদনে সিডিউল অন্তর্ভুক্ত হয় না তখন তাকে সবিরাম উৎপাদন পদ্ধতি বলে।

১২. ট্রাস্ট কি? ৯৯%

[জা.বি. ২০১৬, ২০২০, ২০২২]

উত্তর : কতিপয় যৌথমূলধনী কোম্পানির পরিচালনা ও তত্ত্বাবধান করার জন্য নিজেদের শেয়ারের অধিকাংশ কিংবা সম্পূর্ণ অংশ অন্য কোন বৃহৎ প্রতিষ্ঠানের নিকট হস্তান্তরের দ্বারা যে ব্যবসায়ী সংঘ গঠন করে তাকে ট্রাস্ট বলে।

১৩. প্রভিডেন্ট ফান্ড কি?

[জা.বি. ২০১৬, ২০২০]

উত্তর : নিয়োগকারী প্রতিষ্ঠান এবং কর্মচারী-কর্মকর্তাদের যৌথ নামে যে ফান্ড সৃষ্টি করা হয় তাকে প্রভিডেন্টফান্ড বলে। এ ফান্ড হতেই অবসরকালীন সময়ে কর্মচারী-কর্মকর্তাদের এককালীন অর্থ প্রদান করা হয়।

১৪. ফ্যাক্টরিং কী?

[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২০, ২০২৪]

উত্তর : ফ্যাক্টরিং হলো পণ্য বিক্রেতা এবং ফ্যাক্টর কোম্পানির (দালালী প্রতিষ্ঠান) মধ্যে সম্পাদিত চুক্তি, যার মাধ্যমে পণ্যের বিক্রেতা ধারে বিক্রিত পণ্যের অর্থ আদায় সংক্রান্ত ঝুঁকি ফ্যাক্টরিং কোম্পানির উপর অর্পণ করে।

১৫. ইক্যুইটি মূলধন কি?

[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]

উত্তর : যে কোন ব্যবসায় শুরুর সময় উদ্যোক্তাগণ কর্তৃক প্রদত্ত মূলধনসহ পরবর্তী সময়ে শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মূলধন এবং সংরক্ষিত আয়ের (Retained earning) সমষ্টিকে ইক্যুইটি মূলধন বা মালিকের মূলধন বলে।

১৬. ক্রেতা ভ্যালু কি? ৯৯%

[জা.বি. ২০১৭, ২০২০, ২০২২]

উত্তর : পণ্য অর্জন এবং ব্যবহারের মাধ্যমে ক্রেতারা যে উপকারিতা পায় এবং পণ্যটি অর্জনের জন্য ক্রেতাকে যে অর্থ ব্যয় করতে হয়, উভয়ের মধ্যে পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে।

ক-বিভাগ (অবশিষ্ট): মূলধন ও ঋণ বিষয়ক প্রশ্নাবলি

১৭. ন্যূনতম মূলধন কী? ৯৯%

[জা.বি. ২০২০, ২০২২]

উত্তর : কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে সর্বনিম্ন যে মূলধনের একান্ত প্রয়োজন হয় তাকেই ন্যূনতম মূলধন বলে।

১৮. কার্যকরী মূলধন কাকে বলে? ৯৯%

[জা.বি. ২০২৩]

উত্তর : যেসব অর্থ বা নগদ, অর্থ হতে কাঁচামাল, কাঁচামাল হতে উৎপাদিত পণ্য, পণ্য হতে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য দেনা এবং প্রাপ্য দেনা থেকে নগদ অর্থে রূপান্তরিত হয়ে ব্যবসায়ের কাজকর্মকে সুষ্ঠুভাবে পরিচালনা করে তাকেই কার্যকরী মূলধন বলে।

১৯. কার্যকরী মূলধনের সমীকরণটি লেখ।

উত্তর : মোট কার্যকরী মূলধন বা মোট চলতি সম্পদ = দীর্ঘমেয়াদি অভ্যন্তরীণ দায় + দীর্ঘমেয়াদি দেনা + চলতি দায়−স্থায়ী সম্পত্তির বিনিয়োগকৃত অর্থ।

২০. ব্যাংক ঋণ কি?

উত্তর : ব্যাংক ধার বা জামাতিরিক্ত ঋণ হিসেবে গ্রাহকদেরকে যে ঋণ দেয় অথবা সরকারি স্টক ক্রয় করে সরকারকে যে ঋণ প্রদান করে তাকেই ব্যাংক প্রদত্ত ঋণ বলে।

২১. ঋণ অর্থায়ন কাকে বলে?

উত্তর : ব্যবসায় সম্প্রসারণ বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মালিক তার নিজস্ব মূলধন বাদেও অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে অর্থ নির্দিষ্ট হারে সুদ প্রদানের শর্তে ধার গ্রহণ করে তাকে ঋণ অর্থায়ন বলে।

২২. জামাতিরিক্ত ঋণ কি?

[জা.বি. ২০১২]

উত্তর : চুক্তি অনুযায়ী ব্যাংক চলতি হিসাবের মালিককে তার জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিলে তাকে জামাতিরিক্ত ঋণ বলে।

২৩. বন্ধকী ঋণের সংজ্ঞা দাও। ৯৯%

[জা.বি. ২০১৪]

অথবা, বন্ধকী ঋণ কি?

উত্তর : ব্যবসায়ের সম্পত্তি জামানত রেখে ঋণ গ্রহণ করাকে বন্ধকী ঋণ বলে।

২৪. অবচয় কি?

উত্তর : স্থায়ী সম্পত্তি যেমন- দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারজনিত কারণ ও সময়ের পরিবর্তনের ফলে সম্পত্তির যে মূল্যহ্রাস পায় তাকে অবচয় বলে।

২৫. চলতি খরচ কাকে বলে?

উত্তর : যে কোন প্রতিষ্ঠানে নিয়মিত কার্যাবলি পরিচালনা করার জন্য যে খরচ হয় তাকে চলতি খরচ বলে।

২৬. বহুধিকরণ নীতি কি?

উত্তর : ফার্মের ঝুঁকি ও অনিশ্চয়তা কমানোর জন্য একটি মাত্র প্রকল্পে বা সম্পত্তিতে অর্থ বিনিয়োগ না করে একাধিক তহবিল বিনিয়োগ করাকে বহুধিকরণ নীতি বলে।

২৭. নিট নগদ প্রবাহ নীতি কি?

উত্তর : নগদ প্রবাহ বলতে কোন প্রকল্পে নগদ অর্থের আগমন নির্গমনকে বুঝায়।

২৮. অবন্টিত মুনাফা বলতে কি বুঝায়?

উত্তর : মুনাফা অবন্টিত রেখে প্রয়োজনের অতিরিক্ত অর্থ বিনিয়োগের দ্বারা পরিচালকগণ কোম্পানির দুরাবস্থা ডেকে আনতে পারে। আর বিনিয়োগকেই অবন্টিত মুনাফা বলে।

২৯. রুটিন বা গতিপথ কী?

[জা.বি. ২০১৫]

উত্তর : একটি দ্রব্য বা দ্রব্যাংশ উৎপাদন করতে কি কি কার্য কি নিয়মে সম্পাদন করতে হবে এবং উক্ত ধারাবাহিক কার্যাবলি সম্পাদনের জন্য কোন কোন কর্মী কি কি যন্ত্রপাতি ব্যবহার করবে তা নির্ধারণ করাই হলো রুটিন বা গতিপথ।

৩০. মাইক্রো ক্রেডিট বলতে কি বুঝ? ৯৯%

[জা.বি. ২০২৩]

উত্তর : ক্ষুদ্র শিল্প বা প্রতিষ্ঠান স্থাপনের জন্য যে ঋণ প্রদান করা হয় তাকে মাইক্রো ক্রেডিট বলে।

৩১. জেট টাইপ কি?

উত্তর : সেবা দানকারী প্রকল্পগুলো জেট টাইপ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। এরা সরাসরি উৎপাদনশীল নয় এবং মুনাফা অর্জনকারীও নয়।

৩২. পণ্য উন্নয়ন কী? ৯৯%

[জা.বি. ২০২১]

উত্তর : ক্রেতা ও ভোক্তার নিকট আকর্ষণীয় ও গ্রহণযোগ্যতা করে তোলার জন্য পণ্যের গুণগত মান বৃদ্ধি, ডিজাইন বা নকশা পরিবর্তন কিংবা ক্ষেত্রবিশেষ নতুন পণ্যের উদ্ভাবন করাকে পণ্য উন্নয়ন বলে।

৩৩. বাণিজ্যিক ঋণ কী? ৯৯%

[জা.বি. ২০২২]

উত্তর : বাণিজ্যিক ঋণ হলো এমন এক ধরনের ঋণ যা কোনো ব্যবসায় বা কাজের জন্য নেওয়া হয়, যাতে প্রয়োজ্য শর্তানুসারে নির্ধারিত টাকা বা সম্পদ ব্যবহার করা যাবে এবং যেকোনো স্বল্পমেয়াদি মূলধনের প্রয়োজন মেটাতে ব্যবহার করা যায়।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. অর্থায়ন কি?

অথবা, অর্থায়ন কাকে বলে?

০২. উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০১৫]

০৩. নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৯৯%

[জা.বি. ২০১৩, ২০১৬]

০৪. ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য আলোচনা কর।

[জা.বি. ২০১৪]

অথবা, ক্ষুদ্র ব্যবসার অর্থায়নের লক্ষ্যসমূহ আলোচনা কর।

০৫. চলতি বা কার্যকরী মূলধন নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর। ৯৯%

অথবা, চলতি মূলধন নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০১২, ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২০]

০৬. ধার ও নগদ ঋণের মধ্যে পার্থক্যসমূহ কী?

[জা.বি. ২০২০]

০৭. ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- বি.এম, কুমিল্লা ভিক্টোরিয়া, এডওয়ার্ড ও যশোর ক্যান্ট: কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২১]

অথবা, ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর।

০৮. ক্ষুদ্র মূলধনের সুবিধাসমূহ লেখ।

[জা.বি. ২০২২]

০৯. উৎপাদন নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৩, ২০২০]

অথবা, উৎপাদন নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো সংক্ষেপে লিখ।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

৭। চলতি মূলধন চক্রটি ব্যাখ্যা কর।

[জা.বি. ২০১৫, ২০১৬, ২০২২, ২০২৪]

অথবা, চলতি মূলধন চক্র বলতে কী বুঝ?

অথবা, চলতি মূলধন চক্র কি?

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

[জা.বি. ২০১৫]

অথবা, উৎপাদন প্রক্রিয়া ধারণা দাও।

০২. (ক) নগদ ঋণ ও জামাতিরিক্ত ঋণের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

[জা.বি. ২০১৫, ২০১৭]

(খ) ঋণ মূলধনের সুবিধাগুলো বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১৫, ২০১৬, ২০১৭]

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০৩. মধ্যমেয়াদি অর্থায়নের সুবিধাসমূহ আলোচনা কর।

০৪. বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক ঋণের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৭, ২০২০]

অথবা, ব্যাংক ঋণের প্রকারভেদ দেখাও।

অথবা, ব্যাংক প্রদত্ত ঋণের প্রকারভেদ আলোচনা কর।

অথবা, ব্যাংক প্রদত্ত ঋণের শ্রেণিবিভাগ লিখ।

০৫. মূল্য নির্ধারণে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৪, ২০১৭, ২০২০]

০৬. (ক) ইক্যুইটি মূলধনের বৈশিষ্ট্যগুলো কী কী? ৯৯%

[জা.বি. ২০১৮, ২০২১]

(খ) ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের পার্থক্যগুলো বর্ণনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, ভোলা, কুমিল্লা, কারমাইকেল ও আগম খান কলেজ; জা.বি. ২০১২, ২০১৮, ২০২১]

অথবা, ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের মধ্যে তুলনা কর।

০৭. মধ্যমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য লেখ।

[জা.বি. ২০২১]

০৮. ব্যাংক প্রদত্ত ঋণের প্রকারভেদ আলোচনা কর।

[জা.বি. ২০১৬ (হিসাববিজ্ঞান)]

অথবা, ব্যাংক প্রদত্ত ঋণের শ্রেণিবিভাগ কর।

০৯. ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের গুরুত্ব আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০২৩]

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১৪। (ক) পণ্যের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বাজারজাতকরণ কৌশলসমূহ আলোচনা কর।

[জা.বি. ২০১৪, ২০১৮, ২০২১, ২০২৪]

অধ্যায় ০৭: বাংলাদেশের শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন (Entrepreneurship and Small Business Development in Bangladesh)

বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এই খাতের অবদান সবচেয়ে বেশি। এই অধ্যায়ে শিল্পোদ্যোগ সাজেশন অনুযায়ী বিসিক, মাইক্রো ক্রেডিট, শিল্পনীতি ও নারী উদ্যোক্তা বিষয়ক প্রশ্নগুলো সাজানো হয়েছে। বিশেষ করে বিসিকের ভূমিকা এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসেছে।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র কি? ৯৯%

[জা.বি. ২০১৮, ২০২১]

উত্তর : দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের বিকাশ ও প্রবৃদ্ধির লক্ষ্যে শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত সম্ভাব্য উদ্যোক্তার অনুপ্রাণিত করা এবং তাদের উদ্যোগকে সফল করে তোলার জন্য সমর্থনমূলক, সংরক্ষণমূলক সাহায্য ও সহায়তার সমন্বিত রূপ।

০২. নারী শিল্পোদ্যোক্তা কে?

[জা.বি. ২০১৭]

অথবা, নারী উদ্যোক্তা কি?

উত্তর : কোন নারী কর্তৃক ব্যবসায়ের উদ্যোগ গৃহীত হলে তাকে নারী উদ্যোক্তা বলে।

০৩. BIM এর পূর্ণরূপ কি?

উত্তর : BIM এর পূর্ণরূপ- Bangladesh Institute of Management.

০৪. শিল্প কাকে বলে?

উত্তর : অর্থনৈতিক দ্রব্যাদি ও সেবা উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত জটিল পদ্ধতিকে শিল্প বলা হয়।

০৫. শিল্পনীতি কি? ৯৯%

[জা.বি. ২০১৫, ২০১৮, ২০২১]

উত্তর : কোনো দেশের শিল্পখাতের সংস্কার উন্নয়ন তথা শিল্প ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি নীতিমালাকে শিল্পনীতি বলে।

০৬. মাঝারি শিল্প কি?

উত্তর : 'মাঝারি শিল্প' বলতে সেসব প্রতিষ্ঠানকে বুঝায় যেসব প্রতিষ্ঠানে ৫০ হতে ৯৯ জন শ্রমিক কাজ করে এবং শিল্পের স্থায়ী মূলধন ১০ কোটি টাকা হতে ৩০ কোটি টাকা।

০৭. মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কি? ৯৯%

[জা.বি. ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২১]

অথবা, ক্ষুদ্র ঋণ প্রোগ্রাম কাকে বলে?

অথবা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি কাকে বলে?

উত্তর : দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যে ঋণ প্রদান করে তাকে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বলে।

০৮. লেটার অফ ক্রেডিট (Latter of Credit) কী? ৯৯%

[জা.বি. ২০২৩]

উত্তর : দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যে ঋণ প্রদান করে তাকে Latter of Credit বলে।

[দ্রষ্টব্য: মূল বইয়ে এই প্রশ্নের উত্তরে মাইক্রো ক্রেডিটের সংজ্ঞাটিই ছাপা হয়েছে — সম্ভবত ছাপার ভুল।]

০৯. ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দাও।

[জা.বি. ২০১৬]

উত্তর : কুটির শিল্প অপেক্ষা বড় কিন্তু বৃহৎ শিল্প অপেক্ষা ছোটো এরূপ শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে।

১০. কুটির শিল্প কাকে বলে?

উত্তর : যে শিল্প প্রতিষ্ঠানে ২০ জনের কম শ্রমিক কাজ করে তাকে কুটির শিল্প বলে।

১১. বৃহৎ শিল্পের সংজ্ঞা দাও।

উত্তর : যে শিল্প প্রতিষ্ঠানে ১০০ জনের অধিক শ্রমিক কাজ করে এবং মূলধনের পরিমাণ ৩০ কোটি টাকার অধিক তাকেই বৃহৎ শিল্প বলে।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১২. কেস স্টাডি কী?

[জা.বি. ২০১৪, ২০২২, ২০২৪]

উত্তর : যেকোনো বিষয় ঘটনা, অবস্থা বা সমস্যার ধারাবাহিক বিবরণী উপস্থাপন করার প্রক্রিয়াকে কেস স্টাডি বলে।

১৩. ISO এর পূর্ণরূপ কি?

উত্তর : ISO এর পূর্ণরূপ International Standard Organization.

১৪. WTO এর পূর্ণরূপ কি?

উত্তর : WTO এর পূর্ণরূপ World Trade Organization.

১৫. BSCIC এর পূর্ণনাম কী ছিল? ৯৯%

[জা.বি. ২০২০]

উত্তর : BSCIC এর পূর্ণনাম ছিল, "পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা"।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. নারী শিল্পোদ্যোক্তা কে?

অথবা, নারী শিল্পোদ্যোক্তা কারা?

[জা.বি. ২০১২, ২০১৬, ২০১৮]

০২. বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের সমস্যাসমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০২০]

০৩. ঘটনাপ্রবাহ বাস্তবায়নের পদক্ষেপসমূহ আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১২, ২০২৩]

অথবা, ঘটনা প্রবাহ বাস্তবায়নের পদক্ষেপগুলো সংক্ষেপে লিখ।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

৫। সম্ভাব্যতা যাচাই রিপোর্টের বিষয়বস্তু বর্ণনা কর।

[জা.বি. ২০১৯, ২০২৪]

অথবা, সম্ভাব্যতা যাচাই রিপোর্টের বিষয়বস্তু আলোচনা কর।

৮। বাংলাদেশে ক্ষুদ্রঋণ কর্মসূচির সীমাবদ্ধতা আলোচনা কর।

[জা.বি. ২০১৪, ২০১৭, ২০২০, ২০২১, ২০২৪]

অথবা, মাইক্রো ক্রেডিট কর্মসূচির সীমাবদ্ধতাগুলো কী?

অথবা, বাংলাদেশে মাইক্রো ক্রেডিট কর্মসূচির প্রতিবন্ধকতাসমূহ বর্ণনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. বাংলাদেশে শিল্পোদ্যোগ উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে লিখ। ৯৯%

অথবা, বাংলাদেশে শিল্পোদ্যোগ উন্নয়নের সম্ভাবনা আলোচনা কর।

[টেস্ট পরীক্ষা- ইডেন, বগুড়া, ক্যান্টনমেন্ট, কারমাইকেল কলেজ; জা.বি. ২০১৬]

০২. কেস স্টাডি কাকে বলে? কেস স্টাডির সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।

অথবা, ঘটনা অনুধ্যান কাকে বলে? ঘটনা অনুধ্যানের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।

০৩. বিসিক এর প্রধান কর্মক্ষেত্রসমূহ আলোচনা কর। ৯৯%

০৪. উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী? শিল্পোদ্যোগ প্রশিক্ষণ কার্যকর করার উপায়সমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০১৭, ২০২১]

অথবা, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী? শিল্পোদ্যোগ প্রশিক্ষণ কার্যকরের উপায় কি কি?

০৫. উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%

[জা.বি. ২০১৫ (পুরাতন)]

অথবা, উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা কর।

[টেস্ট পরীক্ষা- ঢাকা, জেলারাম, ভোলা, এদবেক, সাদত ও আগম খান কলেজ; জা.বি. ২০১৬, ২০২১, ২০২২]

অথবা, শিল্পোদ্যোগ উন্নয়নের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা কর।

০৬. আদর্শ শিল্পনীতির বৈশিষ্ট্য লেখ।

[জা.বি. ২০২৩]

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১৫। (ক) বাংলাদেশে শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নে বিসিক এর ভূমিকা আলোচনা কর।

অথবা, ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে বিসিকের ভূমিকা লেখ।

[জা.বি. ২০১৫, ২০২০, ২০২১, ২০২৪]

অথবা, বাংলাদেশে শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নে বিসিক-এর ভূমিকা সম্পর্কে আলোচনা কর।

(খ) বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ আলোচনা কর।

অথবা, বাংলাদেশের নারী শিল্পোদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ বর্ণনা কর।

[টেস্ট পরীক্ষা- ঢাকা মহানগর, দনিয়া, দিনাজপুর ও মিরপুর কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২৪]

১৬। শিল্পোদ্যোগ উন্নয়ন প্রক্রিয়া ধারণাটি ব্যাখ্যা কর।

অথবা, শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র কাকে বলে?

[টেস্ট পরীক্ষা- ভোলা, দেবেন্দ্র, বি.এম, সাদত, আর.কে ও তোলারাম কলেজ; জা.বি. ২০১৩, ২০২২, ২০২৪]

অথবা, শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র বলতে কি বুঝ?

অধ্যায় ০৮: ব্যবসায় দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ (Business Documents Collection Procedure and Maintenance)

ব্যবসায় শুরু ও পরিচালনা করতে হলে ট্রেড লাইসেন্স, TIN, VAT নিবন্ধন, প্রত্যয়পত্রসহ নানা দলিলপত্র সংগ্রহ ও যথাযথভাবে সংরক্ষণ করতে হয়। এই অধ্যায়ের শিল্পোদ্যোগ সাজেশন অংশে এসব দলিলপত্র-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, ক-বিভাগের সংজ্ঞামূলক প্রশ্নগুলো থেকে প্রায় প্রতিবছরই প্রশ্ন আসে, তাই এগুলো ভালোভাবে মুখস্থ করা জরুরি।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ট্রেড লাইসেন্স কি? ৯৯%

[জা.বি. ২০১৬, ২০১৮]

উত্তর : যে এলাকায় ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা হবে সেই এলাকার স্থানীয় সরকার কর্তৃক যে অনুমতিপত্র প্রদান করা হয় তাকে ট্রেড লাইসেন্স বলা হয়।

০২. ব্যবসায়িক গোপনীয়তা কি?

উত্তর : ব্যবসায়িক গোপনীয়তা হলো এক ধরনের তথ্য বা গোপনীয়তা ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু গ্রাহক ভোক্তাদের কাছে তা অজানা।

০৩. মূল্য সংযোগ কর কাকে বলে? ৯৯%

অথবা, মূল্য সংযোজন কর কাকে বলে?

অথবা, VAT কি?

[জা.বি. ২০১৩, ২০১৯, ২০২০]

উত্তর : কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয়, তাকে মূল্য সংযোজন কর বা (VAT) বলা হয়।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

০৪. সম্পূরক কর কি?

[জা.বি. ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২২, ২০২৪]

উত্তর : যে সকল বিলাস সামগ্রী অত্যাবশ্যকীয় নয় এবং সামাজিকভাবে অনভিপ্রেত এমন সব পণ্যের আমদানি নিরুৎসাহিত ও নিয়ন্ত্রণ করার জন্য ঐ সকল পণ্যের উপর মূল্য সংযোজন করের অতিরিক্ত বিভিন্ন হারে যে কর আরোপ করা হয় তাকে সম্পূরক কর বলা হয়।

০৫. টার্নওভার ট্যাক্স কী? ৯৯%

[জা.বি. ২০১১, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২২]

অথবা, টার্নওভার কর কী?

উত্তর : যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৭০ লাখ টাকার কম সে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৫% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে ৩% হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে।

০৬. বাংলাদেশে VAT কত সালে শুরু হয়?

[টেস্ট পরীক্ষা- ইডেন, সাতক্ষীরা ও উত্তরা টাউন কলেজ]

অথবা, বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে?

অথবা, বাংলাদেশে মূল্য সংযোজন কর আইন কত সালে চালু হয়?

উত্তর : ১৯৯১ সালে।

০৭. VAT এর পূর্ণরূপ কি?

উত্তর : VAT এর পূর্ণরূপ হচ্ছে– Value Added Tax.

০৮. বিল অব লেডিং কি?

উত্তর : রপ্তানিকারকের দেশ হতে সমুদ্রপথে আমদানিকারকের দেশে পণ্য প্রেরণের সাক্ষ্য বহনকারী দলিলকে বিল অব লেডিং বলে।

০৯. অংশীদারি চুক্তিপত্র কি?

উত্তর : অংশীদারি ব্যবসায় গঠনের লক্ষ্যে অংশীদারগণ পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন বিষয় নির্দিষ্টপূর্বক যে দলিলে তা লিপিবদ্ধ করে তাকেই অংশীদারি চুক্তিপত্র বলে।

১০. পরিদর্শন সার্টিফিকেটের সংজ্ঞা দাও।

উত্তর : পণ্যের গুণগত মান, পরিমাণ ওজন ইত্যাদি সঠিকভাবে প্রতিফলিত হয়েছে এ মর্মে ইস্যুকৃত সার্টিফিকেটকে পরিদর্শন সার্টিফিকেট বলে।

১১. সার্টিফিকেট অব অরিজিন কি?

উত্তর : এটি এক ধরনের ঘোষণাপত্র যাতে রপ্তানিযোগ্য পণ্যটি কোথায় উৎপাদিত হয়েছে বা কোথা হতে পণ্যটি পাঠানো হয়েছে তাই উল্লেখ করে।

১২. প্রত্যয়পত্র কি? ৯৯%

[জা.বি. ২০১৫, ২০২১]

উত্তর : আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূল আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক যে পত্র ইস্যু করে তাকে প্রত্যয়পত্র বা Letter of Credit বলে।

১৩. বিবরণপত্র কি?

উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্য নিয়ে জনগণকে কোম্পানির শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে যে প্রচারপত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাকে কোম্পানির বিবরণপত্র বলে।

১৪. নিবন্ধনপত্র কি?

উত্তর : কোম্পানি আইনের বিভিন্ন বিধান বা আনুষ্ঠানিকতা পালন শেষে কোন কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাগণ কোম্পানি নিবন্ধকের নিকট হতে কোম্পানি নিবন্ধনের প্রমাণ হিসেবে যে দলিল সংগ্রহ করে তাকেই নিবন্ধনপত্র বলে।

১৫. চালানী রশিদ কী?

[জা.বি. ২০১৪]

উত্তর : পণ্য রপ্তানির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দলিল এটি একাধারে পণ্যের অধিকার নির্দেশ করে এবং রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পণ্য প্রেরণের সাক্ষ্য বহন করে থাকে।

১৬. আগামপত্র কি?

উত্তর : জাহাজ বন্দরে এসে পৌঁছলে আমদানিকারক বা তার প্রতিনিধি জাহাজে তার পণ্য রয়েছে এ মর্মে বিবরণ উল্লেখপূর্বক শুল্ক কর্তৃপক্ষের নিকট যে ঘোষণাপত্র বা বিবরণী দাখিল করে তাকে আগাম পত্র বলে। শুল্ক কর্তৃপক্ষ উক্ত ঘোষণাপত্র পরীক্ষাপূর্বক অনুমোদন করলে তবেই জাহাজ হতে পণ্য খালাস করা যায়।

১৭. মেটস রশিদ কি?

উত্তর : রপ্তানিকারকের কাছ থেকে পণ্য নিজেদের অধিকারে নেওয়ার পর শিপিং কোম্পানি সাময়িকভাবে রপ্তানিকারককে রশিদ প্রদান করে তাকে মেটস রশিদ বলে।

১৮. কনসুলার সার্টিফিকেট কি?

উত্তর : রপ্তানিকারক কর্তৃক প্রণীত চালানপত্রে আমদানিকারক দেশের বাণিজ্যকূটের স্বাক্ষর সম্বলিত দলিলকে কনসুলার সার্টিফিকেট বলে।

১৯. ফাউন্ডেশন কী? ৯৯%

[জা.বি. ২০১৯, ২০২১]

উত্তর : ফাউন্ডেশন হলো অলাভজনক ধরনের কর্পোরেশন যার উদ্দেশ্য বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম বা অন্যান্য জনকল্যাণমূলক কাজে অর্থ বরাদ্দ দিয়ে সহযোগিতা করা।

২০. GSP এর পূর্ণরূপ কি?

উত্তর : GSP-এর পূর্ণরূপ Generalised Preference System.

২১. জিএসপি (GSP) সুবিধা কি? ৯৯%

[টেস্ট পরীক্ষা- ভোলা, কুষ্টিয়া, আগম খান, চুয়াডাঙ্গা ও ডায়মন্ড কলেজ; জা.বি. ২০১৩, ২০১৭, ২০১৯, ২০২২]

উত্তর : জিএসপি হলো উন্নত দেশসমূহ কর্তৃক স্বল্পোন্নত দেশগুলোকে প্রদত্ত অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা।

২২. জিডিপি কী? ৯৯%

[জা.বি. ২০১৪, ২০২০]

উত্তর : একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট দেশে উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রীর মোট আর্থিক মূল্যকে জিডিপি (GDP) বলে।

২৩. কপিরাইট কাকে বলে?

[টেস্ট পরীক্ষা- এম এম, হাবীবুল্লাহ, যশোর, আগম খান ও চুয়াডাঙ্গা কলেজ; জা.বি. ২০১৪]

অথবা, কপিরাইট কি?

উত্তর : ইংরেজী Copyright শব্দের বাংলা প্রতিশব্দ হলো গ্রন্থস্বত্ব। গ্রন্থস্বত্ব বলতে কোন লেখক কর্তৃক তাঁর প্রণীত গ্রন্থের উপর তার অধিকারকে বুঝায়।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

২৪. প্যাটেন্ট কী?

[জা.বি. ২০২৪]

উত্তর : প্যাটেন্ট কথাটির অর্থ হলো আবিষ্কৃত কোন কিছু প্রস্তুত করা ও নকল থেকে রক্ষা করার সরকারি সনদ বা দলিল।

২৫. ট্রেডমার্ক কী?

[জা.বি. ২০১২]

উত্তর : ট্রেডমার্ক হলো একটি পণ্য থেকে আরেকটি পণ্য আলাদাভাবে চেনার জন্য এমন কিছু চিহ্ন, নকশা অথবা অভিব্যক্তি।

২৬. মেধাস্বত্ব বলতে কী বোঝায়? ৯৯%

অথবা, মেধাস্বত্ব কি?

[জা.বি. ২০১৯]

উত্তর : মেধাস্বত্ব কোন একটি বিশেষ ধারণার প্রকাশ বা তথ্য ব্যবহারের উপর নিয়ন্ত্রকের কিছু অধিকারের সমষ্টি।

২৭. BEPZA এর পূর্ণরূপ লিখ।

[জা.বি. ২০১৯]

উত্তর : BEPZA-এর পূর্ণরূপ হলো-Bangladesh Export Processing Zone Authority.

২৮. TIN এর পূর্ণরূপ লিখ। ৯৯%

[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, হাবীবুল্লাহ, মহসিন, এসকে ও যশোর সিটি কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০২৩]

উত্তর : TIN এর পূর্ণরূপ Taxpayers Identification Number.

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. ট্রেডমার্ক কি?

অথবা, ট্রেডমার্ক বলতে কি বুঝ?

০২. প্রত্যয়পত্র কি?

[জা.বি. ২০১৩]

অথবা, প্রত্যয়পত্র বলতে কি বুঝ?

০৩. কপিরাইট কি?

[জা.বি. ২০১৭]

অথবা, কপিরাইট বলতে কি বুঝ?

০৪. কপিরাইটের মালিক কে?

[জা.বি. ২০১২]

০৫. সমবায় সমিতির উদ্দেশ্য লিখ।

[জা.বি. ২০১৯]

০৬. একজন ব্যবসায়ীর জন্য কোন প্রকার ব্যাংক হিসাব উপযোগী এবং কেন? ৯৯%

[জা.বি. ২০১৯]

০৭. সংক্ষিপ্ত টীকা লিখ:

[জা.বি. ২০১৭]

(ক) মূসক নিবন্ধন ও

(খ) প্যাটেন্ট ও কপিরাইট।

[জা.বি. ২০১৩, ২০১৮]

০৮. ঝুঁকি নির্ণয়ে নৈতিক ও প্রাকৃতিক বিপদসমূহের প্রভাব বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১৯, ২০২০]

অথবা, অগ্নি বিমার ঝুঁকি নির্ণয়ে নৈতিক ও প্রাকৃতিক বিপদসমূহের প্রভাব আলোচনা কর।

০৯. ব্যাংক হিসাব খোলার পদ্ধতিসমূহ আলোচনা কর।

[জা.বি. ২০১৪ (পুরাতন)]

অথবা, ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া তুলে ধর।

১০. এনজিও নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১৭, ২০২০]

১১. উত্তম ট্রেডমার্কের গুণাবলি বর্ণনা কর।

[জা.বি. ২০১২, ২০২২]

১২. TIN সনদ সংগ্রহের পদ্ধতিগুলি আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৬, ২০২৩]

অথবা, TIN সনদ সংগ্রহের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

৯। মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

[জা.বি. ২০২৪]

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. (ক) মূল্য সংযোজন কর কী? ৯৯%

[জা.বি. ২০১৪, ২০১৫, ২০১৮]

অথবা, মূল্য সংযোজন করের সংজ্ঞা দাও।

অথবা, মূল্য সংযোজন কর বলতে কি বুঝ?

(খ) মূল্য সংযোজন করের প্রকারভেদ বর্ণনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- ঢাকা মহানগর ও রহমত আলী কলেজ; জা.বি. ২০১৫, ২০১৮]

০২. বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা মূল্যায়ন কর।

[জা.বি. ২০১৯]

০৩. কপিরাইট রেজিস্ট্রেশন পদ্ধতি আলোচনা কর।

[টেস্ট পরীক্ষা-বগুড়া, ইডেন, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ; জা.বি. ২০১৬]

০৪. সবিরাম ও অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও।

[জা.বি. ২০১২, ২০১৪]

০৫. (ক) প্রত্যয়পত্রের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- ইডেন, বিএম, এডওয়ার্ড ও কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০১৩, ২০১৭, ২০১৯, ২০২১]

অথবা, প্রত্যয়পত্রের প্রকারভেদ লিখ।

(খ) প্রত্যয়পত্র খোলার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন? ৯৯%

[জা.বি. ২০১৭, ২০১৯, ২০২১]

০৬. TIN সার্টিফিকেটের গুরুত্ব আলোচনা কর।

[টেস্ট পরীক্ষা- সোহরাওয়ার্দী, দেবেন্দ্র, এডওয়ার্ড ও এম.মুনসুর কলেজ; জা.বি. ২০১৩, ২০১৮]

অথবা, TIN সার্টিফিকেট এর প্রয়োজনীয় ক্ষেত্রসমূহ উল্লেখ কর।

০৭. ট্রেড নেম ও ট্রেড মার্কস এর মধ্যে পার্থক্য লিখ।

[জা.বি. ২০১৯]

০৮. মূল্য সংযোজন করের সুবিধা আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০১৬, ২০২২]

অথবা, মূল্য সংযোজন করের ইতিবাচক দিক উল্লেখ কর।

০৯. পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরসমূহ বর্ণনা কর।

[টেস্ট পরীক্ষা-কবি নজরুল, রহমত আলী, সাদত, দেবেন্দ্র ও এডওয়ার্ড কলেজ; জা.বি. ২০১৫]

অথবা, পণ্যের জীবনচক্রের ধাপগুলো উল্লেখ কর।

১০. (ক) প্যাটেন্ট এর উদ্দেশ্য বর্ণনা কর। ৯৯%

অথবা, প্যাটেন্টের উদ্দেশ্য আলোচনা কর।

[টেস্ট পরীক্ষা- বি.এম, এডওয়ার্ড, মিরপুর, সাদত ও দিনাজপুর কলেজ; জা.বি. ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২৩]

(খ) কপিরাইটের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০২৩]

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১১। বাংলাদেশে বিদ্যমান NGO-সমূহ পরিচালনা ও নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত আইনগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও।

[জা.বি. ২০২৪]

১৪। (খ) পণ্যের মূল্য নির্ধারণে বিবেচ্য উপাদানসমূহ বর্ণনা কর।

[জা.বি. ২০২৪]

অধ্যায় ০৯: ব্যবসায় পরিকল্পনা লিখন (Writing Business Plan)

একটি সফল ব্যবসায়ের ভিত্তি হলো সুপরিকল্পিত ব্যবসায় পরিকল্পনা, যা উদ্যোক্তাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই অধ্যায়ে শিল্পোদ্যোগ সাজেশন অনুযায়ী ব্যবসায় পরিকল্পনার সংজ্ঞা, উপাদান, গুরুত্ব ও উন্নয়নের পদক্ষেপসংক্রান্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে। সুতরাং অধ্যায়টি তুলনামূলক ছোট হলেও পরীক্ষার প্রস্তুতির জন্য এটি ভালোভাবে পড়া জরুরি।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ব্যবসায় পরিকল্পনা কি? ৯৯%

[জা.বি. ২০১২]

উত্তর : প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যাবলির ভবিষ্যত পরিকল্পনা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়ার ফলাফলের দলিলই হলো ব্যবসায় পরিকল্পনা।

০২. ব্যবসায় পরিকল্পনা হলো তথ্যসমূহের কঠোর নিয়মতান্ত্রিক ব্যবহার যা কোন সফল প্রতিষ্ঠানের মূল ভিত্তি হিসাবে কাজ করে–উক্তিটি কে করেন?

উত্তর : Nicholas G. Siropolis.

০৩. ব্যবসায় পরিকল্পনা হচ্ছে একটি দলিল যা উদ্যোক্তাদের ব্যবসায় সফলতা অর্জনের পথ পরিক্রমার মান চিত্র প্রদান করে। উক্তিটি কারা করেন?

উত্তর : Fry এবং Stoner।

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

০৪. গ্রীন ফুয়েল কী?

[জা.বি. ২০২৩, ২০২৪]

উত্তর : গ্রীন ফুয়েল হলো বর্জ্য প্লাস্টিক থেকে তৈরি এক ধরনের জ্বালানী, যার মধ্যে ৮০% ডিজেল ও কেরোসিন, ১৫% গ্যাসোলিন, ২% হেভি ওয়েল এবং ৩% বাষ্পীভূত জ্বালানী বিদ্যমান রয়েছে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

০১. ব্যবসায় পরিকল্পনা কি? ৯৯%

অথবা, ব্যবসায় পরিকল্পনা বলতে কি বুঝ?

০২. ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।

অথবা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরির বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।

০৩. ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের পদক্ষেপগুলো আলোচনা কর। ৯৯%

[টেস্ট পরীক্ষা- ইডেন, তিতুমীর, দনিয়া, মিরপুর, দেবেন্দ্র, এসকে, কুষ্টিয়া ও মোহাম্মদপুর কলেজ; জা.বি. ২০১৩, ২০২০]

অথবা, একটি উত্তম ব্যবসায়ের পরিকল্পনা উন্নয়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপসমূহ আবশ্যকীয় বলে তুমি মনে কর।

০৪. ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।

অথবা, ব্যবসায় পরিকল্পনার তাৎপর্য তুলে ধর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১. উৎপাদন পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। ৯৯%

[জা.বি. ২০১৩]

অথবা, উৎপাদন পরিকল্পনার বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।

০২. ব্যবসায় পরিকল্পনা উপাদানসমূহ আলোচনা কর।

অথবা, ব্যবসায় পরিকল্পনার উপাদানসমূহ ব্যাখ্যা কর।

০৩. ব্যবসায় পরিকল্পনার ব্যবহার বলতে কী বুঝ? আলোচনা কর। ৯৯%

[জা.বি. ২০২০]

২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:

১৭। (খ) ব্যবসায় পরিকল্পনায় অপ্রত্যাশিত সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর।

[জা.বি. ২০২০, ২০২৩, ২০২৪]

বিগত বছরের প্রশ্নের ধরন (Previous Year Question Pattern)

সর্বশেষ অনুষ্ঠিত পরীক্ষার (২০২৪ সালের প্রশ্ন) প্রশ্নপত্র বিশ্লেষণ করলে এই শিল্পোদ্যোগ সাজেশন-এর কোন অংশগুলোতে জোর দিতে হবে, তা পরিষ্কার বোঝা যায়। তবে মনে রাখতে হবে, প্রশ্নের ধরন প্রায় প্রতি বছরই একই কাঠামো অনুসরণ করে — প্রতিটি অধ্যায়ে "২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল" চিহ্নিত প্রশ্নগুলো এই পোস্টেই আলাদা করে দেওয়া আছে।

ক-বিভাগের ধরন

ক-বিভাগে প্রায় প্রতিটি অধ্যায় থেকেই সংজ্ঞামূলক প্রশ্ন আসে — উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়, ফ্র্যাঞ্চাইজিং, মাইক্রো ক্রেডিট, ট্রেড লাইসেন্স, VAT ও TIN-এর মতো মৌলিক ধারণাগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। অর্থাৎ কোনো অধ্যায়ের ক-বিভাগই বাদ দেওয়া যাবে না, কারণ ১২টি প্রশ্নের মধ্যে ১০টির উত্তর দিতে হয়।

খ ও গ-বিভাগের ধরন

খ-বিভাগে সাধারণত বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা ও পার্থক্যমূলক সংক্ষিপ্ত প্রশ্ন আসে। অন্যদিকে গ-বিভাগে বিসিকের ভূমিকা, অর্থসংস্থানের উৎস, ব্যবসায় পরিকল্পনার উপাদান এবং মূল্য সংযোজন করের মতো আলোচনামূলক প্রশ্ন আসে। সুতরাং সংজ্ঞার পাশাপাশি প্রতিটি অধ্যায়ের মূল আলোচনাগুলো পয়েন্ট আকারে সাজিয়ে পড়তে হবে।

শিক্ষার্থীদের জন্য পরামর্শ (Advice for Students)

• এই বিষয়ের প্রশ্নগুলো ধারণামূলক — মুখস্থের চেয়ে বুঝে পড়লে উত্তর নিজে থেকেই সাজানো যায়। প্রতিটি সংজ্ঞার সঙ্গে একটি করে উদাহরণ মনে রাখো।
• ক-বিভাগের উত্তর এক-দুই বাক্যেই শেষ করো — সংজ্ঞা হুবহু মুখস্থ রাখলে পুরো নম্বর পাওয়া যায়।
• গ-বিভাগের উত্তরে ভূমিকা, মূল আলোচনা (পয়েন্ট আকারে) ও উপসংহার — এই তিন অংশে সাজিয়ে লেখো, এতে নম্বর বেশি পাওয়া যায়।
• পার্থক্যমূলক প্রশ্নে ছক আকারে দুই পাশাপাশি কলামে উত্তর লেখো — যেমন ইক্যুইটি মূলধন বনাম ঋণ মূলধন।
• প্রতিটি অধ্যায়ের "২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল" চিহ্নিত প্রশ্নগুলো আলাদা করে গুরুত্ব দাও — এগুলোই সবচেয়ে সম্ভাব্য প্রশ্নের ধরন দেখিয়ে দেয়।
• সময় ভাগ করে নাও: ক-বিভাগে ৩০ মিনিট, খ-বিভাগে ১ ঘণ্টা, গ-বিভাগে বাকি সময়। এছাড়া উত্তর লেখার সময় প্রশ্নের নম্বর ঠিকমতো লিখতে ভুলো না।

PDF পড়ুন (Read PDF Online)

এই শিল্পোদ্যোগ সাজেশন-এর সম্পূর্ণ PDF (স্ক্যান করা মূল বইয়ের পৃষ্ঠাগুলো, ওয়াটারমার্কসহ) নিচের বোতাম থেকে অনলাইনে পড়তে পারো। PDFটি রিড-অনলি — অর্থাৎ শুধু পড়া যাবে, ডাউনলোডের অপশন নেই:

📖 PDF পড়ুন

আরও পড়ুন

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

শিল্পোদ্যোগ (232511) পরীক্ষা কবে?
উত্তর: শিল্পোদ্যোগ পরীক্ষা রবিবার ১৩ ডিসেম্বর ২০২৬, দুপুর ১:০০টায় অনুষ্ঠিত হবে। পূর্ণমান ৮০, সময় ৪ ঘণ্টা, পরীক্ষা কোড 2203।

এই সাজেশনে কয়টি অধ্যায় আছে?
উত্তর: মোট ৯টি অধ্যায় — শিল্পোদ্যোগের ভূমিকা, শিল্পোদ্যোগীয় পরিবেশ ও ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ, ক্ষুদ্র ব্যবসায় পরিচিতি, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা, ফ্র্যাঞ্চাইজিং, ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান, বাংলাদেশের শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন, ব্যবসায় দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ এবং ব্যবসায় পরিকল্পনা লিখন। প্রতিটি অধ্যায়ের ক, খ ও গ-বিভাগের প্রশ্ন দেওয়া আছে।

ক-বিভাগের উত্তর কি সঙ্গে দেওয়া আছে?
উত্তর: হ্যাঁ, ক-বিভাগের প্রতিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সঙ্গে দেওয়া আছে। খ ও গ-বিভাগের বিস্তারিত উত্তর মূল বইয়ে (ব্যতিক্রম হিসাববিজ্ঞান ইজিপ্লাস) পাওয়া যাবে; এই পোস্টের PDF অংশে পুরো সাজেশন বইটি অনলাইনে পড়া যাবে।

PDF কি ডাউনলোড করা যাবে?
উত্তর: না — PDFটি রিড-অনলি, তাই ডাউনলোডের অপশন নেই। পোস্টের শেষের দিকে সবুজ "📖 PDF পড়ুন" বোতাম থেকে PDFটি অনলাইনে পড়া যাবে।

কোন অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তর: অধ্যায় ০১ (শিল্পোদ্যোগের ভূমিকা) ও অধ্যায় ০৬ (ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান) থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এছাড়া অধ্যায় ০৮ (ব্যবসায় দলিলপত্র) ক-বিভাগের জন্য এবং অধ্যায় ০৭ (বাংলাদেশের শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন) গ-বিভাগের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

এই সাজেশন কোন বিভাগের শিক্ষার্থীদের জন্য?
উত্তর: এই শিল্পোদ্যোগ সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তবে একই বিষয় অন্য বিভাগে থাকলে তারাও পড়তে পারে — যেমন ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিল্পোদ্যোগ (232405) বিষয়ের সঙ্গে অনেক মিল আছে।

৯৯% চিহ্নিত প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: ৯৯% চিহ্নিত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় বারবার এসেছে অথবা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই শিল্পোদ্যোগ সাজেশন-এর ৯৯% প্রশ্নগুলো সবার আগে ভালো করে পড়ে নাও।

সবশেষে, এই শিল্পোদ্যোগ সাজেশন ২০২৬ ধরে নিয়মিত অনুশীলন করলেই পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। পোস্টটি বুকমার্ক করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরীক্ষার জন্য শুভকামনা রইল। আরও সাজেশন ও আপডেট পেতে mmritbd.com নিয়মিত ভিজিট করো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!