ব্যাংকিং ও বিমা সাজেশন ২০২৬ Banking and Insurance Suggestion 232515
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব (Banking & Insurance: Theories, Laws and Accounts) বিষয়ের সর্বশেষ চূড়ান্ত সাজেশন ২০২৬ এই পোস্টে দেওয়া হলো। পরীক্ষা বৃহস্পতিবার ৭ জানুয়ারি ২০২৭, দুপুর ১:০০টা। এই বিষয়টি দুটি অংশে ভাগ করা — ক-বিভাগে ব্যাংকিং অংশের ৪টি অধ্যায় এবং খ-বিভাগে বিমা অংশের অধ্যায়গুলো। এই ব্যাংকিং ও বিমা সাজেশন-এ প্রতিটি অধ্যায়ের ক-বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, খ ও গ-বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এবং হিসাব-ভিত্তিক অধ্যায়গুলোর গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে — সবই বিগত বছরের বোর্ড ও টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া। এই সাজেশনের PDF পোস্টের শেষে দেওয়া আছে — সেটি শুধু অনলাইনে পড়া যাবে (রিড-অনলি)।
দ্রষ্টব্য: আমাদের হাতে পাওয়া সাজেশন বইয়ের স্ক্যানে বিমা অংশের অধ্যায় ০১, ০২, ০৩ ও ০৮ পাওয়া গেছে; অধ্যায় ০৮-এর গাণিতিক সমস্যা Problem-05 পর্যন্ত দেওয়া সম্ভব হয়েছে — স্ক্যানটি সেখানেই শেষ হয়েছে। বইয়ের বাকি পৃষ্ঠা হাতে পেলে এই পোস্টে যোগ করা হবে।
এক নজরে (At a Glance)
| বিষয় | ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব (Banking & Insurance: Theories, Laws and Accounts) |
| বিষয় কোড | 232515 |
| বিভাগ | হিসাববিজ্ঞান (Accounting) |
| বর্ষ | অনার্স ৩য় বর্ষ |
| আলোচ্য অংশ | ব্যাংকিং অংশের ৪টি অধ্যায় ও বিমা অংশের ৪টি অধ্যায় — ক, খ ও গ-বিভাগের প্রশ্নোত্তর ও গাণিতিক সমস্যা |
| পরীক্ষার তারিখ | বৃহস্পতিবার ৭ জানুয়ারি ২০২৭, দুপুর ১:০০টা |
| পূর্ণমান | ৮০ |
| সময় | ৪ ঘণ্টা |
| পরীক্ষা কোড | 2203 |
প্রশ্ন কাঠামো ও মানবণ্টন (Question Pattern & Marks Distribution)
| বিভাগ | প্রশ্নের ধরন | থাকবে | উত্তর দিতে হবে | মান |
| ক-বিভাগ | অতি সংক্ষিপ্ত প্রশ্ন | ১২টি | ১০টি | ১ × ১০ = ১০ |
| খ-বিভাগ | সংক্ষিপ্ত প্রশ্ন | ৮টি | ৫টি | ৪ × ৫ = ২০ |
| গ-বিভাগ | রচনামূলক প্রশ্ন | ৮টি | ৫টি | ১০ × ৫ = ৫০ |
| মোট | ৮০ | |||
দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
গুরুত্বপূর্ণ অধ্যায় ও ফোকাস এরিয়া: ব্যাংকিং ও বিমা সাজেশন (Important Chapters & Focus Areas)
• ব্যাংকিং অধ্যায় ০৪ (ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণী): জাবেদা/রেওয়ামিল থেকে লাভ-ক্ষতি হিসাব ও স্থিতিপত্র তৈরির গাণিতিক সমস্যা (Problem ০১–০৯) প্রতি বছরই আসে — এগুলো হাতে-কলমে অনুশীলন করো।
• বিমা অধ্যায় ০৩ (প্রিমিয়াম এবং দাবি নির্ণয়): জীবন বিমা, নৌ বিমা ও অগ্নি বিমার প্রিমিয়াম ও দাবি নির্ণয়ের সমস্যা গ-বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
• ব্যাংকিং অধ্যায় ০২ ও ০৩: ব্যাংকিং কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা (CAR, CRR, SLR ইত্যাদি) থেকে তত্ত্বভিত্তিক প্রশ্ন নিয়মিত আসে।
• বিমা অধ্যায় ০৮ (বিমা কোম্পানির আর্থিক বিবরণী): রাজস্ব হিসাব ও স্থিতিপত্রের গাণিতিক সমস্যা এই অংশের প্রধান আকর্ষণ।
• ক-বিভাগের প্রস্তুতি: দুই অংশ মিলিয়ে প্রায় দেড় শতাধিক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে — এগুলো মুখস্থ করলেই ১০ নম্বরের বড় অংশ নিশ্চিত। ফলে এই ব্যাংকিং ও বিমা সাজেশন ধরে পড়লে তত্ত্ব ও হিসাব — দুটোই কভার হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিবিএ (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৫ (অনুষ্ঠিতব্য-২০২৬/২৭)]
Subject Code : 232515
Subject Name : Banking & Insurance: Theories, Laws and Accounts
ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব
[ব্যতিক্রম সর্বশেষ চূড়ান্ত সাজেশনস]
হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য
---
ক-বিভাগ : ব্যাংকিং
ব্যাংকিং ও বিমা সাজেশন ২০২৬-এর প্রথম অংশটি ব্যাংকিং নিয়ে। তবে এই অংশে ব্যাংকের ধারণা ও ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং সবশেষে ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণীর গাণিতিক সমস্যা পর্যন্ত সাজানো হয়েছে। বিশেষ করে অধ্যায় ০৪-এর সমস্যাগুলো পরীক্ষায় প্রায় নিশ্চিতভাবেই আসে, সুতরাং এই অংশটি ভালোভাবে আয়ত্ত করা জরুরি।
অধ্যায় ০১: ভূমিকা (Introduction)
এই অধ্যায়ে ব্যাংক ও ব্যাংকিংয়ের মৌলিক ধারণা, ব্যাংকের প্রকারভেদ, কেন্দ্রীয় ব্যাংক এবং আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে এই ব্যাংকিং ও বিমা সাজেশন থেকে ক-বিভাগের সংজ্ঞামূলক প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, তাই এগুলো ভালোভাবে আয়ত্ত করা জরুরি।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. ব্যাংক কাকে বলে?
অথবা, ব্যাংক কি?
উত্তর : যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট থেকে অর্থ গ্রহণ করে এবং এ গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে।
০২. ব্যাংকিং কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, ইডেন, বিএম, ঝালকাঠি, ফেনী ও কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০১২, ২০১৯, ২০২১, ২০২২]
উত্তর : মক্কেল ও ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় কার্যাবলিকেই ব্যাংকিং বলা হয়। সাধারণভাবে বলা যায়, ব্যাংক যা করে থাকে তাই ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকের যাবতীয় কার্যাবলিকে ব্যাংকিং বলা হয়।
০৩. ব্যাংক ঋণ কী?
[জা.বি. ২০১৭]
উত্তর : একটি ব্যাংক কোন একজন মক্কেলকে শর্ত সাপেক্ষে যে কোন ধরনের আর্থিক সাহায্য প্রদান করে তাকে ব্যাংকের ঋণ বলে।
০৪. শ্রেণিবিন্যস্ত ঋণ কী?
[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]
উত্তর : যে ঋণ নির্ধারিত সময়সীমার মধ্যে আদায় না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঝুঁকির ভিত্তিতে ঋণকে আলাদা শ্রেণিতে ফেলা হয়, তাকেই শ্রেণিবিন্যস্ত ঋণ বলে।
০৫. ব্যাংক হার কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রয়োজনীয় অর্থ সংস্থাপনের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে যে সুদের হারে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক হার বলে।
০৬. ডেবিট কার্ড কী?
উত্তর : ডেবিট কার্ড হলো ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আমানতকারীকে প্রদত্ত চুম্বকভিত্তিক সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ এক ধরনের প্লাস্টিক কার্ড। উক্ত কার্ডের নম্বরগুলো মেশিনের মাধ্যমে শনাক্ত করে প্রয়োজনীয় লেনদেন সম্পাদন করা যায়।
০৭. ক্রেডিট কার্ড কী? ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৭, ২০২০, ২০২২]
উত্তর : পণ্য দ্রব্য ক্রয় বা অন্যান্য খরচের বিল পরিশোধে যে কার্ড ব্যবহার করা হয় তাকে ক্রেডিট কার্ড বলে।
০৮. বিধিবদ্ধ সঞ্চিতি কী?
[২০২৪ সালে যা এসেছিল]
অথবা, বিধিবদ্ধ রিজার্ভ কী?
[টেস্ট পরীক্ষা- ইডেন, যশোর সিটি, সাতক্ষীরা ও মহসিন কলেজ; জা.বি. ২০১৩, ২০১৯, ২০২২, ২০২৪]
উত্তর : ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ সালের ২৪ ধারা মোতাবেক; যতক্ষণ পর্যন্ত ব্যাংকের সঞ্চিতি তহবিলের পরিমাণ তার Paid up capital এর সমান না হবে ততদিন পর্যন্ত ব্যাংককে তার লাভের ২০% বিধিবদ্ধ রিজার্ভে রাখতে হবে।
০৯. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?
উত্তর : ব্যাংক জমাকারীদের জমাকৃত টাকা ঋণদানের মাধ্যমে তার ব্যবসায় কার্য পরিচালনা করে। আর তাই ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।
১০. কেন্দ্রীয় ব্যাংক কী?
উত্তর : যে আর্থিক প্রতিষ্ঠান কোন দেশের সমস্ত ব্যাংক, ব্যবসা বাণিজ্য ও মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় ব্যাংক বলে।
১১. নিকাশ ঘর কী?
[২০২৪ সালে যা এসেছিল]
[টেস্ট পরীক্ষা-তিতুমীর, বাঙলা, মিরপুর, ভাওয়াল, রাজেন্দ্র, কে.সি, বিও মুহসীন কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২১, ২০২৪]
উত্তর : যে ঘরে বা জায়গায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তি করে থাকে তাকে নিকাশ ঘর বলে।
১২. SWIFT এর পূর্ণরূপ কী?
[টেস্ট পরীক্ষা- ইডেন, বিএম, ভোলা, মহসিন, যশোর সিটি ও সাতক্ষীরা কলেজ; জা.বি. ২০১৩]
উত্তর : SWIFT এর পূর্ণরূপ হলো– The Society for World Wide Interbank Financial Telecommunication.
১৩. বেসরকারী ব্যাংক কাকে বলে?
উত্তর : যে সমস্ত ব্যাংক ব্যক্তি বিশেষ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সে সমস্ত ব্যাংকগুলোকে বেসরকারী ব্যাংক বলে।
১৪. সমবায় ব্যাংক কি? ৯৯%
[জা.বি. ২০২০]
উত্তর : সমবায়ের উদ্দেশ্যে দেশের প্রচলিত সমবায় আইন ও ব্যাংকিং আইন দ্বারা গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যাংকগুলোকে সমবায় ব্যাংক বলে।
১৫. লয়েড বিমা কী?
[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]
উত্তর : লয়েড বিমা/লয়েডস অফ লন্ডন সাধারণ কোনো বিমা কোম্পানি নয়; এটি লন্ডনে অবস্থিত সবচেয়ে পুরনো এবং বিখ্যাত আন্তর্জাতিক মার্কেটপ্লেস, যেখানে বাণিজ্যিক বিমা, পুনঃবিমা, অটোবিমা ইত্যাদি কার্য সম্পাদন করা হয়।
১৬. রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক কী?
উত্তর : যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংক বলা হয়।
১৭. ঋণ পুনঃতফসিলিকরণ কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : ঋণগ্রহীতার জন্য ঋণ পরিশোধের সময়সীমা সামঞ্জস্য করার প্রক্রিয়াকে ঋণ পুনঃতফসিলিকরণ বলে।
১৮. একক ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলা হয়।
১৯. অনলাইন ব্যাংকিং কী? ৯৯%
[জা.বি. ২০১৭, ২০২১]
উত্তর : অনলাইন ব্যাংকিং হচ্ছে এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে ব্যাংকের সকল শাখা একই নেটের আওতায় আনা হয়। ফলে গ্রাহক এক শাখায় হিসাব খুলে অন্য শাখা হতে সেবা পেতে পারেন।
২০. শাখা ব্যাংকিং কী?
উত্তর : একটি প্রিন্সিপাল বা প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে।
২১. চেইন ব্যাংকিং কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, তিতুমীর, ইডেন, ফেনী, কুষ্টিয়া, ক্যান্টনমেন্ট, বরিশাল কলেজ; জা.বি. ২০১৮, ২০২১, ২০২৩]
অথবা, চেইন ব্যাংকিং এর সংজ্ঞা দাও।
উত্তর : পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করে একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে চেইন ব্যাংকিং।
২২. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
উত্তর : স্বল্প মেয়াদী ঋণের দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
ক-বিভাগ (অবশিষ্ট): ব্যাংকের প্রকারভেদ ও আধুনিক ব্যাংকিং
২৩. সানসি ব্যাংক কী?
[জা.বি. ২০১৩]
উত্তর : সানসি ব্যাংক হলো পৃথিবীর সর্বপ্রথম সুসংগঠিত ব্যাংক। যা চীনে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রতিষ্ঠা লাভ করে।
২৪. তালিকাভুক্ত ব্যাংক কী?
[জা.বি. ২০১৪]
উত্তর : যে ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
২৫. গ্রামীণ ব্যাংক কী?
[জা.বি. ২০১৯]
উত্তর : গ্রাম প্রধান দেশের দরিদ্র মানুষের কল্যাণের লক্ষ্যে এবং তাদের অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে যে ব্যাংক কাজ করে থাকে তাকে গ্রামীণ ব্যাংক বলে।
২৬. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো ড. মোহাম্মদ ইউনূস।
২৭. বিশেষায়িত ব্যাংক কী? ৯৯%
[জা.বি. ২০১৩, ২০২০]
উত্তর : নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য ব্যাংকসমূহকে একটি সুপরিকল্পিত নির্দিষ্ট পথে পরিচালিত করা হয় সেই ব্যাংকসমূহকে বিশেষায়িত ব্যাংক বলে।
২৮. মিশ্র ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংকসমূহ বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের কার্যাবলি পালন করে সেগুলোকে মিশ্র ব্যাংক বলে।
২৯. মিশ্র পলিসি কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : যে নৌ বিমাপত্রে নির্দিষ্ট যাত্রা পথ এবং নির্দিষ্ট সময় অন্তর্ভুক্ত হয় তাকে মিশ্র পলিসি বলে।
৩০. অ-তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর : যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে।
৩১. ভূমি বন্ধকী ব্যাংক কী?
উত্তর : যে সমস্ত ব্যাংক শুধু ভূমি বন্ধক রেখে ঋণ প্রদান করে তাকে ভূমি বন্ধকী ব্যাংক বলা হয়।
৩২. মার্চেন্ট ব্যাংকিং কী? ৯৯%
[জা.বি. ২০১৫]
উত্তর : বৈদেশিক ও অভ্যন্তরীণ ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানকে ঋণদান ও প্রয়োজনীয় সহায়তাকারী বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানকে মার্চেন্ট ব্যাংকিং বলা হয়।
৩৩. খুচরা ব্যাংকিং কী?
উত্তর : একক ক্রেতাদের চাহিদা পূরণের জন্য যে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে খুচরা ব্যাংকিং বলে।
৩৪. পাইকারি ব্যাংকিং কী?
উত্তর : আর্থিক প্রতিষ্ঠান এবং মার্চেন্ট ব্যাংকসমূহকে সেবা প্রদানের উদ্দেশ্যে বৃহত্তম ব্যাংকসমূহ যে সকল সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে পাইকারি ব্যাংকিং বলে।
৩৫. সার্বজনীন ব্যাংকিং কি?
উত্তর : যে ব্যাংকিং ব্যবস্থায় একটি ব্যাংক কোন কর্পোরেট ফার্মের সর্বোচ্চ ৪০% শেয়ার কিনে উক্ত ফার্মের মালিকানায় অংশ নিতে পারে তাকে সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা বলে।
৩৬. স্মার্ট কার্ড কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, তিতুমীর, কুষ্টিয়া, এসকে ও মহসিন কলেজ; জা.বি. ২০১৬, ২০২০]
উত্তর : ডেবিট, ক্রেডিট বা অন্য যেকোনো ম্যাগনেটিক কার্ডের তুলনায় অনেক বেশি তথ্য ধারণক্ষমতাসম্পন্ন উন্নত সার্ভিস সমৃদ্ধ এবং সহজে ব্যবহারযোগ্য মাইক্রোপ্রসেসর ও মেমরি চিপস যুক্ত বিশেষ ধরনের কার্ডকে স্মার্ট কার্ড বলে।
৩৭. ইলেকট্রনিক ব্যাংকিং কী?
[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, বাঙলা, ভাওয়াল, রাজেন্দ্র, উত্তরা ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ; জা.বি. ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২৪]
অথবা, ই-ব্যাংকিং কী?
[২০২৪ সালে যা এসেছিল]
উত্তর : ইলেকট্রনিক, ইলেকট্রমেকানিক্যাল, কম্পিউটার ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের প্রদত্ত সেবার মানোন্নয়নে ব্যাংক যে সকল কার্যক্রম পরিচালনা করছে তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
৩৮. নগদ ঋণ কী?
[জা.বি. ২০১৪]
উত্তর : চলতি মূলধন জনিত অসুবিধা দূর করার জন্য ব্যাংক তার গ্রাহকদের নির্দিষ্ট জামানতের ভিত্তিতে অল্প মেয়াদে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে।
৩৯. জমাতিরিক্ত ঋণ কী?
[জা.বি. ২০১২, ২০২২]
উত্তর : কোনো গ্রাহক যখন তার চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে উত্তোলনের সুযোগ পায় তাকে জমাতিরিক্ত ঋণ বলে।
৪০. ATM এর পূর্ণরূপ কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, বাঙলা, সোহরাওয়ার্দী, ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২১]
অথবা, এটিএম (ATM) এর পূর্ণরূপ কী?
উত্তর : ATM এর পূর্ণরূপ– Automated Teller Machine.
৪১. জামানত বলতে কী বুঝায়? ৯৯%
উত্তর : প্রদত্ত ঋণের অর্থ যথা সময়ে ফেরত পাওয়ার রক্ষাকবচ হিসেবে ব্যাংক যা কিছু সংরক্ষণ করে তাকে জামানত বলে। [জা.বি. ২০২৩]
৪২. আধুনিক ব্যাংকের পূর্বসুরি কারা?
উত্তর : আধুনিক ব্যাংকের পূর্বসুরি হলেন– মহাজন, কাবুলিওয়ালা, স্যাকরা, শরাফ, স্বর্ণকার এসব শ্রেণির লোকগণ।
৪৩. অংশীদারী ব্যাংক কী?
উত্তর : অংশীদারী আইন ও ব্যাংকিং আইনানুসারে যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠে তাকে অংশীদারী ব্যাংক বলা হয়।
৪৪. চার্টার পার্টি কী?
উত্তর : যে লিখিত চুক্তির দ্বারা জাহাজের মালিক মাসুলের বিনিময়ে পণ্য বহনের জন্য একখানি সম্পূর্ণ জাহাজ বা জাহাজের অধিকাংশ স্থান একটি নির্দিষ্ট সমুদ্রযাত্রা বা নির্দিষ্ট সময়ের জন্য পণ্য প্রেরককে ভাড়া দেয় তাকে চার্টার পার্টি বলে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. ব্যাংকের সংজ্ঞা দাও।
অথবা, ব্যাংকের ধারণা দাও।
[টেস্ট পরীক্ষা- ঢাকা, এডওয়ার্ড, ভোলা, সোহরাওয়ার্দী ও দিনাজপুর কলেজ; জা.বি. ২০০৪, ২০০৮]
০২. "বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি"–ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১৬]
০৩. বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলো লেখ। ৯৯%
[জা.বি. ২০১৩, ২০১৮, ২০২৩]
অথবা, বাণিজ্যিক ব্যাংকের প্রকৃতি আলোচনা কর।
০৪. "ব্যাংক ধার করা অর্থের ধারক"–ব্যাখ্যা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, তিতুমীর, ইডেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত, ভাওয়াল কলেজ; জা.বি. ২০১৫, ২০১৮, ২০২০]
০৫. "কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার"– ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১৬]
০৬. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যগুলো আলোচনা কর।
[জা.বি. ২০১৬]
অথবা, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যসমূহ কী কী?
০৭. "কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল" – ব্যাখ্যা কর।
[টেস্ট পরীক্ষা- ঢাকা, তিতুমীর, ইডেন, এসকে, ভাওয়াল ও কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০১৪, ২০১৭, ২০২১]
০৮. ব্যাংক ঋণের বিভিন্ন প্রকার জামানতসমূহ আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৮, ২০২০]
অথবা, ব্যাংক ঋণের বিভিন্ন প্রকার জামানতসমূহ কী কী?
০৯. ব্যাংক এবং ব্যাংকিং এর মধ্যে পার্থক্য লেখ।
[জা.বি. ২০১২, ২০১৪, ২০১৭, ২০২০]
অথবা, ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্যগুলি কী কী?
১০. একক ব্যাংকিং ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্যগুলো আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, কবি নজরুল, R.K চৌধুরী, সা'দত, রাজেন্দ্র ও কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১]
অথবা, একক ও শাখা ব্যাংকিং-এর মধ্যে তুলনা কর।
১১. ইলেকট্রনিক ব্যাংকিং এর উদ্দেশ্যগুলো লেখ।
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, মিরপুর, বিএল, সা'দত, এডওয়ার্ড, কুষ্টিয়া ও ফেনী কলেজ; জা.বি. ২০১২, ২০২১]
১২. আধুনিক ব্যাংকের মূলনীতিসমূহ আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ইডেন, তিতুমীর, বিএম, দেবেন্দ্র, ঝালকাঠি, যশোর সিটি, কুষ্টিয়া, সোহরাওয়ার্দী, কে.সি, এডওয়ার্ড কলেজ; জা.বি. ২০১২, ২০১৩, ২০১৮, ২০২০, ২০২২]
অথবা, উত্তম ব্যাংকের মূলনীতিসমূহ কী কী?
১৩. জামানত গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১৯, ২০২২]
১৪. একজন সফল ব্যাংকার হওয়ার জন্য কী কী গুণাবলি প্রয়োজন?
[জা.বি. ২০২৩]
১৫. ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হিসেবে ব্যাংকিং পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩]
১৬. মূল্যায়ন উদ্বর্তপত্র কীভাবে প্রস্তুত করা হয়?
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৩। "কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক" ব্যাখ্যা কর।
[জা.বি. ২০২৪]
৪। ইলেকট্রনিক ব্যাংকিং এর কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
[জা.বি. ২০২৪]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. কেন্দ্রীয় ব্যাংক কী?
[টেস্ট পরীক্ষা- ঢাকা, সা'দত, দেবেন্দ্র, বিএম, এডওয়ার্ড ও এম. মনসুর আলী ভোলা, যশোর ও এমএম কলেজ; জা.বি. ২০১৭]
অথবা, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও।
০২. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিগুলো আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, সা'দত, দেবেন্দ্র, বিএম, এডওয়ার্ড ও এম. মনসুর আলী ভোলা, যশোর ও এমএম কলেজ; জা.বি. ২০১৩, ২০১৭, ২০২০]
০৩. তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির শর্তাবলি বর্ণনা কর।
০৪. ব্যাংকের আগাম কী? আগাম মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
[জা.বি. ২০১৫]
০৫. (ক) বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি কাকে বলে?
[জা.বি. ২০১৪, ২০১৭]
অথবা, বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি কি?
(খ) বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতিসমূহ আলোচনা কর।
অথবা, বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতিগুলো কী কী?
[টেস্ট পরীক্ষা- ইডেন, দনিয়া, দিনাজপুর, বিএল, মুক্তিযোদ্ধা রহমত, বিএল ও যশোর সিটি কলেজ]
০৬. ব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা কর। ৯৯%
০৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের অবদান বর্ণনা কর।
[জা.বি. ২০১২, ২০১৯]
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, বাঙলা, মিরপুর, ইডেন, কবি নজরুল, বিএল, ভাওয়াল, রাজেন্দ্র, কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০০৮, ২০১৪, ২০১৮]
অথবা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা কর।
০৮. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশলগুলো আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা-ফেনী, সোহরাওয়ার্দী, বিএল, দিনাজপুর বিএম ও এডওয়ার্ড কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০১৭, ২০১৯]
অথবা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা কর।
অথবা, মুদ্রানীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?
০৯. ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধা নিষেধসমূহ আলোচনা কর।
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, R.K. চৌধুরী, সা'দত, যশোর সিটি, ঝালকাঠি, কুষ্টিয়া, বিএম ও সিরাজগঞ্জ কলেজ; জা.বি. ২০১২, ২০১৯]
অথবা, ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধা নিষেধসমূহ কী কী?
১০. ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কী বুঝ? ইলেকট্রনিক ব্যাংকিং এর পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২১]
১১. ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধাগুলো আলোচনা কর।
[জা.বি. ২০২৩]
১২. (ক) ব্যাংকিং কী? ব্যাংকের উদ্দেশ্যাবলি আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২২]
(খ) কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক-এর মধ্যে পার্থক্যগুলো আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৫, ২০২২]
অথবা, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা কর।
১৩. বাংলাদেশ ব্যাংক কর্তৃক নোট ইস্যু বলতে কী বুঝ? নোট ইস্যুর মূলনীতিগুলো আলোচনা কর। ৯৯%
অথবা, নোট ইস্যুর মূলনীতিসমূহ আলোচনা কর।
[জা.বি. ২০০৫, ২০১৫, ২০২২]
অথবা, কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যুর মূলনীতিসমূহ আলোচনা কর।
১৪. (ক) গ্রাহক কী?
[জা.বি. ২০২৩]
(খ) ব্যাংকার ও গ্রাহকের সম্পর্ক আলোচনা কর।
[জা.বি. ২০২৩]
অথবা, ব্যাংকার ও মক্কেলের সম্পর্ক লিখ।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১০। কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যুর পদ্ধতিগুলো আলোচনা কর।
[জা.বি. ২০২৪]
১১। বাণিজ্যিক ব্যাংক বলতে কী বুঝ? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
[টেস্ট পরীক্ষা- ইডেন দেবেন্দ্র, বিএল, রাজেন্দ্র, আযম খান দিনাজপুর ও এম. মনসুর আলী কলেজ; জা.বি. ২০১৬, ২০২৪]
১২। বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতিগুলো আলোচনা কর।
[জা.বি. ২০২৪]
অধ্যায় ০২: বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি (Banking Company in Bangladesh)
বাংলাদেশে ব্যাংক ব্যবসা পরিচালিত হয় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী। এছাড়া এই অধ্যায়ে লাইসেন্স প্রদান, পরিচালক নিয়োগ ও অপসারণ এবং সংরক্ষিত নগদ তহবিল সংক্রান্ত বিধানগুলো তুলে ধরা হয়েছে, যা এই ব্যাংকিং ও বিমা সাজেশন-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন কত সালের? ৯৯%
[জা.বি. ২০১৫]
উত্তর : বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ সালের।
০২. কোন আইনের দ্বারা বাংলাদেশের ব্যাংক ব্যবসায় পরিচালিত হয়?
[জা.বি. ২০১২]
উত্তর : ১৯৯১ সালের ব্যাংক কোম্পানী আইন দ্বারা।
০৩. ব্যাংক কোম্পানীর পরিচালক পদের সময়কাল কত দিন?
উত্তর : ব্যাংক কোম্পানী আইনে ব্যাংক কোম্পানীর পরিচালক পদের মেয়াদ তিন বছর।
০৪. ভ্রাম্যমাণ নোট কী? ৯৯%
[জা.বি. ২০১৫, ২০২১]
উত্তর : ব্যাংক তার মক্কেলকে বিদেশে ভ্রমণকালে নগদ টাকার সুবিধা প্রদানের লক্ষ্যে ব্যাংকের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান যে নোট ইস্যু করে তাকে ভ্রাম্যমাণ নোট বলে।
০৫. বাংলাদেশে ব্যাংক ব্যবসায় পরিচালনার জন্য কোথা হতে লাইসেন্স নিতে হয়?
উত্তর : বাংলাদেশ ব্যাংক হতে।
০৬. BCBS-এর পূর্ণরূপ লিখ। ৯৯%
[জা.বি. ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২]
উত্তর : BCBS এর পূর্ণরূপ হলো– Basel Committee on Banking Supervision.
০৭. লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কোন ব্যাংক কোম্পানি কত দিনের মধ্যে সরকারের নিকট আপিল করতে পারবে?
উত্তর : বাংলাদেশে ব্যাংকের সিদ্ধান্ত হাতে পাবার ৩০ দিনের মধ্যে।
০৮. ট্রাইব্যুনালে চেয়ারম্যান কোথা থেকে হবে?
উত্তর : সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কর্মরত আছেন বা ছিলেন এমন একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হবে।
০৯. SMS ব্যাংকিং কী? ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৯]
উত্তর : SMS এর মাধ্যমে যে সকল ব্যাংকিং সুবিধা ভোগ করা যায় তাকে SMS ব্যাংকিং বলে।
১০. ব্যাংক তরল সম্পদ সংরক্ষণে ব্যর্থ হলে তার পরিণতি কি হবে?
উত্তর : বাংলাদেশ ব্যাংক কর্তৃক ধার্যকৃত জরিমানা গুনতে হবে।
১১. পে-অর্ডার কী?
উত্তর : যে পত্রের মাধ্যমে ব্যাংকের কোন শাখা এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলতে কী বুঝ?
অথবা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কাকে বলে?
০২. অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর।
[জা.বি. ২০১৪]
০৩. ঋণ মওকুফের উপর বাধা-নিষেধগুলো কী কী? ৯৯%
[জা.বি. ২০২২]
০৪. লভ্যাংশ ঘোষণা সম্পর্কিত ব্যাংকিং কোম্পানি আইনের বিধান কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৬। আদর্শ ঋণ ও সমস্যাগ্রস্ত ঋণের মধ্যে পার্থক্য দেখাও।
[জা.বি. ২০১৯, ২০২৪]
অথবা, আদর্শ ঋণ ও সমস্যাগ্রস্ত ঋণের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. ব্যাংক কোম্পানি লাইসেন্স প্রদানের প্রক্রিয়া আলোচনা কর।
অথবা, ব্যাংক কোম্পানি লাইসেন্স প্রদানের পদ্ধতিসমূহ লিখ।
০২. ব্যাংক কোম্পানির প্রতিষ্ঠান অধিগ্রহণ সম্পর্কে মূল ধারাগুলি আলোচনা কর।
[জা.বি. ২০১৩]
০৩. সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কিত আইনের বিধানগুলো আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৬]
অথবা, সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কিত আইনের নিয়মসমূহ কী কী?
০৪. নন-লাইফ একত্রীকরণ পরিকল্পনা প্রস্তুতকরণে কর্তৃপক্ষের ক্ষমতা আলোচনা কর।
[জা.বি. ২০২১]
০৫. ব্যাংক কোম্পানির পরিচালক অপসারণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৭, ২০১৮, ২০২০, ২০২১, ২০২২]
০৬. (ক) সরকারি অবসায়ক কর্তৃক প্রাথমিক প্রতিবেদন কীভাবে দাখিল করা হয়? ৯৯%
[জা.বি. ২০২৩]
(খ) স্বেচ্ছায় অবসায়নের বাধা-নিষেধগুলো আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩]
অধ্যায় ০৩: ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাসমূহ (Bangladesh Bank's Guidelines for Banks)
বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংকের জন্য বিভিন্ন নির্দেশনা জারি করে থাকে। তবে এই অধ্যায়ে ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা ও কর্পোরেট গভর্নেন্স সংক্রান্ত নির্দেশনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেগুলোই এই ব্যাংকিং ও বিমা সাজেশন-এ ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. প্রতিবেদন কী? ৯৯%
[জা.বি. ২০২২]
উত্তর : বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত ছক মোতাবেক একক কাজের ভিত্তিতে সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিকট সমন্বিত RBCA প্রতিবেদন দাখিল করাকে বুঝায়।
০২. ACH-এর পূর্ণরূপ কী?
[জা.বি. ২০১৫]
উত্তর : ACH-এর পূর্ণরূপ : Automatic Clearing House.
০৩. DHI এর পূর্ণরূপ কী?
উত্তর : DHI এর পূর্ণরূপ হচ্ছে– Druk Holding and Investment.
০৪. CEO কী? ৯৯%
[জা.বি. ২০১৭]
উত্তর : CEO হলো Chife Executive Officer যারা কোম্পানির দৈনিক কার্য পরিচালনা করে।
০৫. OECD এর পূর্ণরূপ কী?
উত্তর : OECD এর পূর্ণরূপ : Organization for Economic Cooperation and Development.
০৬. স্ব-তারল্য তত্ত্ব কী?
[জা.বি. ২০১৫]
উত্তর : প্রত্যেক ব্যাংকের ব্যাংকারগণ তাদের নিজ মোট আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তার কাছে নগদ জমা রেখে বাকি অর্থ স্বল্প মেয়াদে নিজ প্রয়োজনে বিনিয়োগ করে থাকে। এই অংশের পরিমাণকে স্ব-তারল্য তত্ত্ব বলে।
০৭. CAR-এর সূত্রটি লিখ।
উত্তর : CAR এর সূত্রটি- Eligible regulatory Capital / Risk Wished assets
০৮. IBRD-এর পূর্ণরূপ কী?
উত্তর : IBRD-এর পূর্ণরূপ : International Bank for Reconstruction and Development.
০৯. কার্যকরী রিজার্ভ কী? ৯৯%
[জা.বি. ২০১৫]
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন নগদ জমার পরিমাণকে কার্যকরী রিজার্ভ বলে।
১০. ADB-এর পূর্ণরূপ কী?
উত্তর : ADB-এর পূর্ণরূপ : Asian Development Bank.
১১. IFC এর পূর্ণরূপ কী?
উত্তর : IFC এর পূর্ণরূপ : International Finance Corporation.
১২. IDB এর পূর্ণরূপ কী?
উত্তর : IDB এর পূর্ণরূপ : Islamic Development Bank.
১৩. আর্থিক সম্পদ কী?
উত্তর : আর্থিক সম্পদ বলতে কোনো সম্পদকে বুঝায় যা নগদ অর্থ, নগদ অর্থ প্রাপ্তির অধিকার, অন্যান্য আর্থিক সম্পদ বা আর্থিক সম্পদ হস্তান্তরের আইনগত অধিকার অথবা মূলধনের হাতিয়ারের সমষ্টি।
১৪. আর্থিক দায় কী?
উত্তর : নগদ অর্থ অথবা অন্যান্য আর্থিক সম্পদ হস্তান্তরের আইনগত বাধ্যবাধকতা অথবা প্রতিষ্ঠানের প্রতিকূল কতগুলো শর্তের ভিত্তিতে আর্থিক দায়সমূহের বিনিময়কে আর্থিক দায় বলে।
১৫. আর্থিক ব্যবস্থাপনা কী?
উত্তর : বাৎসরিক বাজেট এবং বিধিবদ্ধ আর্থিক বিবরণীর সঠিক ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলিকে আর্থিক ব্যবস্থাপনা বলে।
১৬. বাজার ঝুঁকি কী?
উত্তর : বাজার ঝুঁকি হলো বিনিয়োগকারীর মোট ঝুঁকির সেই অংশ যা পরিহার করা বা এড়ানো যায় না।
১৭. ঋণ ঝুঁকি কী? ৯৯%
[জা.বি. ২০২২, ২০২৩]
উত্তর : আর্থিক মধ্যস্থ ব্যবসায়ীগণ কর্তৃক প্রদত্ত অর্থ যদি যথাসময়ে সম্পূর্ণ না পাওয়া যায় তাহলে যে ঝুঁকির সৃষ্টির হয় তাকে ঋণ ঝুঁকি বলে।
১৮. আদর্শ ঝুঁকি (Model Risk) কী?
উত্তর : হিসাব প্রক্রিয়া, মূল্যায়ন, কৌশলগত পরিকল্পনা ইত্যাদি ত্রুটির কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আদর্শ ঝুঁকি (Model Risk) বলে।
১৯. বন্দর ঝুঁকি পলিসি কী?
[জা.বি. ২০১৮]
উত্তর : নির্দিষ্ট মেয়াদের মধ্যে বন্দরে অবস্থানকালে জাহাজ বা পণ্যের কোনো প্রকার ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে বিমাপত্র সম্পাদিত হয়, তাকে বন্দর ঝুঁকি পলিসি বলে।
২০. তারল্য ঝুঁকি কী? ৯৯%
[জা.বি. ২০১৭, ২০২০]
উত্তর : ব্যাংক যখন তার গ্রাহকদের প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হয় তখন তাকে তারল্য ঝুঁকি বলে।
২১. তারল্যের নীতি কী? ৯৯%
[জা.বি. ২০১৮, ২০২১]
উত্তর : ব্যাংকারগণ মোট আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তার কাছে নগদ জমা রেখে বাকী অর্থ স্বল্পমেয়াদে বিনিয়োগ করে থাকে। ঐ নগদ অংশের পরিমাণকে ব্যাংকের ভাষায় তারল্যের নীতি বলে।
২২. ভাড়া বা মাশুল বিমা কী?
উত্তর : জাহাজে পরিবাহিত পণ্য বিনষ্ট হলে পণ্য মালিকের নিকট হতে ভাড়া বা মাশুল আদায় করা যায় না এতে পরিবহন কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে জাহাজ কোম্পানিকে রক্ষার জন্য যে বিমা ব্যবস্থার প্রবর্তন করা হয় তাকে ভাড়া বা মাশুল বিমা বলে।
২৩. কনফারেন্স লাইন কী? ৯৯%
[জা.বি. ২০১৬]
উত্তর : সমিতিবদ্ধ নৌ-বিমা কোম্পানিগুলো যে শুধু নির্দিষ্ট প্রিমিয়ামের হার নির্ণয় করে তাই নয়, বিমাকৃত পণ্যবাহী জাহাজগুলোর গতিপথও নির্ধারণ করে। এই নির্দিষ্ট পথকে কনফারেন্স লাইন বলে।
২৪. লীড ব্যাংকিং এর সংজ্ঞা দাও।
[জা.বি. ২০১৩]
উত্তর : লীড ব্যাংকিং হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে নির্দিষ্ট এলাকার উন্নয়নে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দেয়ার জন্য একটি ব্যাংক নেতা হিসাবে গণ্য করা হয়।
২৫. কর্পোরেট গভর্নেন্স কী? ৯৯%
[জা.বি. ২০১৮]
উত্তর : যে সকল কৌশল, পদ্ধতি বা সম্পর্ক দ্বারা কোম্পানি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কর্পোরেট গভর্নেন্স বলে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. তারল্য ঝুঁকি বলতে কী বুঝ।
অথবা, তারল্য ঝুঁকি কী?
০২. ব্যাংকের পরিচালক পর্ষদ গঠন এবং তাদের যোগ্যতা সম্পর্কে আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৪, ২০১৮, ২০২২]
০৩. ঋণ পুনঃতফসিলিকরণ বলতে কী বোঝায়?
[জা.বি. ২০১৪, ২০১৬]
অথবা, ঋণ পুনঃতফসিলিকরণ কী?
০৪. ব্যাংক খোলার ক্ষেত্রে মূলধন সম্পর্কিত আইনের বিধানগুলো কী কী? ৯৯%
[জা.বি. ২০২২]
০৫. কৌশলগত ঝুঁকি বলতে কী বুঝ?
[জা.বি. ২০২৩]
০৬. ঋণ শ্রেণিকরণের ভিত্তি আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৫। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য উল্লেখ কর।
[জা.বি. ২০১৯, ২০২৪]
অথবা, প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্যসমূহ কী?
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. কর্পোরেট গভর্নেন্স এর গুরুত্ব বর্ণনা কর।
০২. স্টক-এক্সচেঞ্জ তালিকাভুক্ত ব্যাংকসমূহের জন্য সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন এর বিধিমালা ও নির্দেশনাসমূহ আলোচনা কর।
০৩. ব্যাংক মূলধনের পর্যাপ্ততা পরীক্ষার পদ্ধতিগুলো আলোচনা কর। ৯৯%
অথবা, ব্যাংক মূলধনের পর্যাপ্ততা পরীক্ষার প্রক্রিয়া আলোচনা কর।
[জা.বি. ২০১৭]
০৪. ঋণের বিপরীতে ভবিষ্যৎ ব্যবস্থা সংরক্ষণ বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০২১]
০৫. বেসেল-২ এর তিন পিলার সম্পর্কে আলোচনা কর।
[জা.বি. ২০২১]
০৬. কর্পোরেট শাসনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাবলি আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩]
অধ্যায় ০৪: ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণী (Financial Statements of Banking Companies)
এই অধ্যায়ে ব্যাংক কোম্পানির উদ্বর্তপত্র, লাভ-লোকসান হিসাবসহ আর্থিক বিবরণী প্রণয়নের নিয়ম আলোচনা করা হয়েছে। সুতরাং এই ব্যাংকিং ও বিমা সাজেশন থেকে অধ্যায়ের শেষের গাণিতিক সমস্যাগুলো নিয়মিত অনুশীলন করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সহজ হবে।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণীগুলো কী কী?
উত্তর : ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণীগুলো নিম্নরূপ–
(i) উদ্বর্তপত্র;
(ii) লাভ-লোকসান হিসাব;
(iii) নগদ প্রবাহ বিবরণী;
(iv) মূলধন পরিবর্তন সম্পর্কিত বিবরণী;
(v) তারল্য সম্পর্কিত বিবরণী।
০২. ব্যাংকের তহবিল সংগ্রহের তিনটি উৎসের নাম লিখ।
উত্তর : ব্যাংকের তহবিল সংগ্রহের তিনটি উৎস হলো–
১. জনসাধারণের নিকট হতে বিভিন্ন ধরনের আমানত গ্রহণ;
২. শেয়ার ও ঋণপত্র বিলি করে ও
৩. মুনাফার অংশবিশেষ সঞ্চয় করে।
০৩. ব্যাংকের আয়ের তিনটি খাতের নাম লিখ। ৯৯%
উত্তর : ব্যাংকের আয়ের খাতগুলো হলো–
(i) বিভিন্ন খাতে বিনিয়োগের সুদ;
(ii) জমাতিরিক্ত ঋণের সুদ ও
(iii) বিল ভাঙ্গানোর বাট্টা।
০৪. ব্যাংকের ব্যয়ের তিনটি খাতের নাম লিখ।
উত্তর : ব্যাংকের ব্যয়ের তিনটি খাত হলো–
(i) বিভিন্ন ধরনের আমানতের উপর প্রদেয় সুদ ও
(ii) কর বাবদ প্রদেয় অর্থ।
(iii) প্রশাসনিক ব্যয়।
০৫. চিরকুট পদ্ধতি কী?
উত্তর : যে পদ্ধতিতে আমানতকারীর জমাকৃত ও উত্তোলিত অর্থ চিরকুট থেকে সরাসরি লেজার বা খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে চিরকুট পদ্ধতি বলে।
০৬. চিরকুটগুলো কে প্রস্তুত করে? ৯৯%
উত্তর : চিরকুটগুলো আমানতকারীগণ বা ব্যাংক কর্মচারী প্রস্তুত করে।
০৭. চিরকুট পদ্ধতিতে হিসাবরক্ষণ কাকে বলে?
উত্তর : যে পদ্ধতি ব্যাংক লেনদেনসমূহ জাবেদাতে না লিখে সরাসরি গ্রাহকের হিসাবে লিপিবদ্ধ করে তাকে চিরকুট পদ্ধতিতে হিসাবরক্ষণ বলে।
০৮. মিশ্র পদ্ধতিতে উদ্বর্তপত্র প্রণয়ন কী?
উত্তর : ব্যাংক উদ্বর্তপত্রের সম্পত্তি অংশে নগদ ও ব্যাংকে জমা এবং অন্যান্য সম্পত্তিগুলো আদায়ের দ্রুততার ক্রম অনুসারে লেখাকে মিশ্র পদ্ধতিতে উদ্বর্তপত্র প্রণয়ন বলে।
০৯. চলতি হিসাব কাকে বলে?
উত্তর : যে হিসাবে প্রতিদিন যতবার ইচ্ছা অর্থ জমা দেওয়া এবং অর্থ উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে।
১০. ব্যাংক হিসাব কত প্রকার ও কী কী?
উত্তর : ৩ প্রকার। যথা : ১. চলতি হিসাব, ২. সঞ্চয়ী হিসাব, ৩. স্থায়ী বা মেয়াদি হিসাব।
১১. সকল ব্যাংকের অভিভাবক কে? ৯৯%
উত্তর : সকল ব্যাংকের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
১২. ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান।
১৩. সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তর : রিকস ব্যাংক অব সুইডেন।
১৪. বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তর : রিকস ব্যাংক অব সুইডেন।
১৫. ব্যাংক হার নীতি কী? ৯৯%
[জা.বি. ২০১৬, ২০২০]
উত্তর : যে নিম্নতম সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ মঞ্জুর করে অথবা প্রথম শ্রেণির বিল পুনঃবাট্টা করে, সেই হারকে ব্যাংক হার বলে। আর এই নীতিই হলো ব্যাংক হার নীতি।
১৬. বাংলাদেশ ব্যাংকের নিকট কত মাসের মধ্যে বিবরণী দাখিল করতে হয়?
[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০১৬, ২০২০, ২০২৪]
উত্তর : ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী, ব্যাংকসমূহকে তাদের অর্থবছর শেষ হওয়ার পরবর্তী ৪ মাসের মধ্যে তাদের অডিটকৃত বার্ষিক আর্থিক বিবরণী ও রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করতে হয়।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. ব্যাংক জমাতিরিক্ত/ব্যাংক জমাতিরিক্ত ঋণ কী?
অথবা, ব্যাংক ওভার ড্রাফট কী?
০২. ব্যাংক চিরকুট পদ্ধতি কী? ৯৯%
অথবা, ব্যাংক চিরকুট পদ্ধতি কাকে বলে?
অথবা, ব্যাংক চিরকুট পদ্ধতির সংজ্ঞা দাও।
০৩. ব্যাংকের আয়ের খাতসমূহ আলোচনা কর।
অথবা, ব্যাংকের আয়ের প্রধান প্রধান উৎসসমূহ ব্যাখ্যা কর।
০৪. ব্যাংক হিসাবরক্ষণের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
০৫. জামানতি ঋণ ও জামানতবিহীন ঋণের পার্থক্য আলোচনা কর।
অথবা, জামানতি ঋণ ও জামানতবিহীন ঋণের মধ্যে বৈসাদৃশ্য দেখাও।
গাণিতিক সমস্যাবলি ও সমাধান (Mathematical Problems & Solution)
Easy Math Basic Problem : Category-B & C
Problem-01
Year Question & Solution © D.U. (Hon's) 3rd (Accounting) 2017 No– 09
The following balance of Jamuna Bank Ltd as on 31st December 2017.
Calculate net interest income.
| Details | Taka | Details | Taka |
| Interest on fixed deposits | 10,80,000 | Interest on bank overdraft | 2,10,000 |
| Interest on saving deposits | 3,40,000 | Discount on bill discounted | 1,80,000 |
| Interest on loan | 12,60,000 | Rebate on bill discounted (Opening) | 20,000 |
| Interest on cash credit | 8,30,000 |
Solution : ব্যতিক্রম হিসাববিজ্ঞান ইউজেসিস (২য় খণ্ড) বইয়ের ৩৯৩ পৃষ্ঠার Problem-01 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-02
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Accounting- 2022 No–9
From the following information of BRAC Bank Ltd. as on 31st December, 2022. Prepare profit and loss account and show profit before provision :
| Particular | (In thousand Tk.) |
| Internal income | 40,000 |
| Commission exchange and brokerage | 10,000 |
| Internal expenses | 22,000 |
| Other operating income : | |
| Income form credit card | 3,000 |
| Telex charge recoveries | 10,000 |
| Postage charge recoveries | 7,000 |
| Incidental charge | 50 |
| Photocopy charge recoveries | 20 |
| Supervision and monitoring charges of lease | 35 |
| Swift charge recoveries | 11,000 |
| ATM charge recovery | 250 |
| Locker rent | 150 |
| Godown charges recovery | 1,100 |
| Loan recovery from provision | 2,050 |
| Operating expenses | 25,550 |
Solution : ৩৯৪ পৃষ্ঠার Problem-03 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-03
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Acc. 2023 No–9
From the following account balances of DBBL PLC at 31st December, 2024, prepare profit and loss account :
| Accounts titles | Taka |
| Interest on loans | 3,60,000 |
| Interest on fixed deposits | 3,50,000 |
| Discount on bills discounted | 2,25,000 |
| Interest on cash credits | 3,20,000 |
| Rent and taxes | 25,000 |
| Interest on overdrafts | 2,20,000 |
| Directors and auditors fees | 20,000 |
| Interest on saving bank deposits | 70,000 |
| Establishment expenses | 1,10,000 |
| Postage and stationery | 6,000 |
Solution : ৩৯৫ পৃষ্ঠার Problem-04 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-04
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Accounting- 2020 No–17
From the following information prepare income statement of ABC Ltd. for the year ended December 31, 2020 :
| Account titles | Amount (Tk.) |
| Interest on loan | 4,00,000 |
| Interest on fixed deposits | 5,00,000 |
| Interest on savings deposits | 4,10,000 |
| Interest on cash credits | 3,00,000 |
| Interest on overdrafts | 4,50,000 |
| Commission, exchange and brokerage fee | 1,20,000 |
| Discount on bills discounted | 4,75,000 |
| Establishment expenses | 1,35,000 |
| Director fees | 10,000 |
| Rent and taxes | 40,000 |
| Auditors tees | 5,000 |
| Amount charged against current account | 30,000 |
| Postage and telegrams | 2,000 |
| Printing and stationery | 10,000 |
| Contribution to provident fund | 20,000 |
| Law charge | 8,000 |
| Dearness allowances | 15,000 |
| Depreciation on property | 12,000 |
Other information :
(i) Bad debts to be written off Tk. 40,000.
(ii) Rebate on bills discounted Tk. 75,000.
Solution : ৩৯৬ পৃষ্ঠার Problem-05 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-05
Year Question & Solution © N.U. (Hon's) 3rd (Accounting) 2014, No– 17; 2018 No– 16; D.U. 2017
From the following information prepare the Profit and Loss Account of ABC Bank Ltd./(USHA BANK LTD) for the year ended December 31, 2018 :-
| Account Titles | Taka |
| Interest on loans | 4,00,000 |
| Interest on fixed deposits | 5,00,000 |
| Interest on savings deposits | 4,10,000 |
| Interest on cash credits | 3,00,000 |
| Interest on overdrafts | 4,50,000 |
| Commission, exchange and brokerage | 1,20,000 |
| Discount on bills discounted | 4,75,000 |
| Establishment expenses | 1,35,000 |
| Directores fees | 10,000 |
| Rent and taxes | 40,000 |
| Auditors fees | 5,000 |
| Amount charged against current account | 30,000 |
| Postage and telegrams | 2,000 |
| Printing and stationery | 10,000 |
| Conrtibution to provident fund | 20,000 |
| Law charges | 8,000 |
| Dearness allowances | 15,000 |
| Depreciation on Bank's property | 12,000 |
Others information :
(i) Bad debts to be written off Tk. 40,000.
(ii) Rebate on bills discounted Tk. 75,000.
Solution : ৩৯৯ পৃষ্ঠার Problem-07 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-06
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd (Accounting) 2017 No–16; 2019 No– 16
From the following balance of ABC Ltd as at 31-12-2018 prepare a balance sheet as at 31-12-2018 :
| Account titles | Taka |
| Paid up capital | 10,00,000 |
| Profit and loss A/c (Cr) | 2,00,000 |
| Current accounts | 34,00,000 |
| Fixed deposits | 39,00,000 |
| Saving bank deposits | 25,00,000 |
| Furniture | 40,000 |
| Investment reserve fund | 10,000 |
| Branch adjustment (Cr) | 50,000 |
| Building up | 2,00,000 |
| Cash in hand and with Bangladesh Bank | 8,00,000 |
| Cash with other Bank | 12,00,000 |
| Investment | 9,00,000 |
| Loans and overdraft | 67,90,000 |
| Bills discounted | 14,00,000 |
| Unexpired discount | 20,000 |
| Reserve fund | 2,60,000 |
| Unexpired insurance | 10,000 |
Solution : ৪০১ পৃষ্ঠার Problem-09 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-07
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Accounting- 2021 No–17
From the following balance of River Bank Ltd. as on 31st December, 2022 prepare a balance sheet as on that date :
| Account Titles | Taka |
| Authorized capital 1,00,00,000 ordinary share of Tk. 10 each | 10,00,00,000 |
| Issued capital 50,00,000 ordinary shares of Tk. 10 each fully called | 5,00,00,000 |
| Calls in arrears | 50,00,000 |
| Current, savings and deposit accounts | 15,40,00,000 |
| Investment at cost | 7,65,00,000 |
| Interest accrued on above | 10,00,000 |
| Profit and loss account (cr.) | 9,60,000 |
| Office furniture and fittings | 10,00,000 |
| Reserve fund | 1,25,00,000 |
| Overdraft and cash credits | 9,00,00,000 |
| Loans and advances | 40,00,000 |
| Bill discounted and purchased | 70,00,000 |
| Investment reserve fund | 5,00,000 |
| Cash in hand | 1,50,00,000 |
| Books, forms and stamps in hand | 5,00,000 |
| Cash with others bank | 2,50,00,000 |
| Acceptances for customers | 35,00,000 |
| Bills for collection | 12,00,000 |
| Prepaid insurance | 20,000 |
The market price of investment is Tk. 7,61,50,000. Rebate on unexpired bills amounted to Tk. 60,000. Provision for bad debts should be made to the extent of Tk. 50,000. Provide Tk. 7,50,000 for taxation and contingent liabilities amounted to Tk. 2,00,000
Solution : ৪০৩ পৃষ্ঠার Problem-10 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-08
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Acc. 2023 No–17
Below is the trial balance of Rangpur PLC as on December 31, 2024 :
| Accounts titles | Tk. | Tk. |
| Subscribed capital 60,000 share @ Tk. 10 per shares it paid up | 6,00,000 | |
| Fund (invested in treasury bill) | 3,60,000 | |
| Loan and advances | 15,00,000 | |
| Bank premises | 2,00,000 | |
| Reserve fund investment 4,50,000 treasury bill at Tk. 80 | 3,60,000 | |
| Government securities | 5,40,000 | |
| Current and deposit accounts | 34,00,000 | |
| General expenses | 35,500 | |
| Pension fund | 50,000 | |
| Depreciation of premises | 10,000 | |
| Profit undistributed (1-1-2024) | 16,000 | |
| Interest account | 15,000 | |
| Interest and discount accounts | 1,20,000 | |
| Money at call and short notice | 1,60,000 | |
| Income tax paid | 2,500 | |
| Bill discounted | 4,20,000 | |
| Cash in hand | 8,03,000 | |
| Interim dividend paid (1-7-2024) | 30,000 | |
| Commercial securities | 5,00,000 | |
| 45,61,000 | 45,61,000 |
Required : Prepare a balance sheet and profit and loss account.
Solution : ৪০৪ পৃষ্ঠার Problem-11 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-09
Year Question & Solution © D.U. BBA (Hon's) 3rd 2016 No–17
The following is the trial balance of Social Bank Ltd as at 31st December 2015.
| Account Titles | Debit (Tk.) | Credit (Tk.) |
| Paid up capital : 50,000 share @Tk.10 per share | 5,00,000 | |
| Reserve fund | 4,50,000 | |
| Loans, cash and credit | 4,85,000 | |
| Premises | 50,000 | |
| Government securities | 6,00,000 | |
| Current deposit | 2,00,000 | |
| Fixed deposit | 2,25,000 | |
| Saving bank deposit | 1,00,000 | |
| Salaries | 78,000 | |
| General expenses | 27,200 | |
| Rent expense | 2,500 | |
| Directors fee | 1,800 | |
| Profit and loss account (01.01.15) | 16,000 | |
| Interest and discount | 1,28,000 | |
| Stock and stationary | 8,500 | |
| Bills purchase and discounted | 46,000 | |
| Interim dividend | 17,000 | |
| Recurring deposit | 20,000 | |
| Share | 50,000 | |
| Cash in hand and with Bangladesh Bank | 1,93,000 | |
| Money at call and short notice | 80,000 | |
| Total | 16,39,000 | 16,39,000 |
Other Information :
(i) Provision for classified loans and advances required Tk. 10,000.
(ii) Interest accrued on investment Tk. 5,000.
(iii) Unexpired discount Tk. 500.
(iv) Interim dividend declared at 4%.
(v) Endorsement made on behalf of customer Tk. 1,00,000.
(vi) Authorized capital was 1,00,000 equity share @ Tk. 10 each.
Required :
(i) Prepare Profit and Loss account for the year ended 31.12.2015.
(ii) Balance sheet as on 31.12.2015.
Solution : ৪০৬ পৃষ্ঠার Problem-12 নং প্রশ্নের উত্তর দেখুন।
খ-বিভাগ : বিমা তত্ত্ব, আইন এবং হিসাব
ব্যাংকিং অংশের পর এবার শুরু হচ্ছে বিমা অংশ; এই খ-বিভাগে বিমার তত্ত্ব, আইন ও হিসাবের অধ্যায়গুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, যা ব্যাংকিং ও বিমা সাজেশন অনুসরণকারী শিক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ।
অধ্যায় ০১: ভূমিকা (Introduction)
বিমা অংশের প্রথম অধ্যায়ে বিমার সংজ্ঞা, প্রকারভেদ ও মূলনীতিগুলোর প্রাথমিক ধারণা তুলে ধরা হয়েছে। বিশেষ করে এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে, তাই ব্যাংকিং ও বিমা সাজেশন অনুসারে এগুলো ভালোভাবে আয়ত্ত করা জরুরি।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. বিমা কী?
উত্তর : বিমা গ্রহীতাকে বিমাকারী কর্তৃক সম্ভাব্য ক্ষতির নিরাপত্তা দানের অধিকারই হলো বিমা।
০২. বিমা চুক্তির চারটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : বিমা বা বিমা চুক্তির ৪টি প্রধান বৈশিষ্ট্য হলো– (ক) বৈধ চুক্তি; (খ) নিশ্চয়তা বিধান করা; (গ) চুক্তির অপরিহার্য উপাদান; (ঘ) বিমাযোগ্য স্বার্থ।
০৩. দ্বৈত বিমা কী? ৯৯%
[জা.বি. ২০১৪, ২০২০]
উত্তর : বিমাগ্রহীতা যখন একটি বিষয়বস্তুর উপর একাধিক বিমা প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা বিমা চুক্তি করে তাকে দ্বৈত বিমা বলে।
০৪. যৌথ বিমা কী?
উত্তর : বিমা গ্রহীতা কোনো একটি বিষয়বস্তুর জন্যে একই সাথে একাধিক বিমাকারীর সাথে পৃথক পৃথক বিমাচুক্তি সম্পাদন করলে, তাকে যৌথ বিমা বলে।
০৫. ব-বিমা কী? ৯৯%
[জা.বি. ২০১৪]
উত্তর : মানুষের ব্যক্তিগত জীবনকে ঘিরে যেসব ঝুঁকি বিদ্যমান তা দূর করার জন্য যেসব বিমা ব্যবসায়ের উদ্ভব হয়েছে তাদের ব-বিমা বলে।
০৬. জীবন বিমা কতসালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৯৬ সালে জীবন বিমা প্রতিষ্ঠিত হয়।
০৭. বিমা মূলত কত প্রকার ও কী কী?
উত্তর : বিমা মূলত ৫ প্রকার। যথা– (i) নৌ-বিমা; (ii) অগ্নিবিমা; (iii) জীবন বিমা; (iv) সামাজিক বিমা; (v) অন্যান্য বিমা।
০৮. বিমার মূলভিত্তি কী? ৯৯%
[জা.বি. ২০২২]
উত্তর : বিমার মূল ভিত্তি হলো চুক্তি।
০৯. সদ্বিশ্বাস কী?
উত্তর : বিমাকারি ও বিমাগ্রহীতার মধ্যে যে সম্পর্ক বা চুক্তি গড়ে উঠে তাকে সদ্বিশ্বাস বলে।
১০. ALICO-এর পূর্ণরূপ কী?
উত্তর : ALICO-এর পূর্ণরূপ– American Life Insurance Company Ltd.
১১. কত সালে বাংলাদেশের সকল বিমা কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় আনা হয়? ৯৯%
উত্তর : ১৯৭২ সালের ৮ই আগস্ট।
১২. সাময়িক ক্ষতি কী?
[জা.বি. ২০১৬]
উত্তর : বিমা গ্রহীতা তার যে সম্পত্তির উপর বিমা করে চুক্তি অনুযায়ী তার সম্পূর্ণ ক্ষতি সাধিত হওয়াকে সাময়িক ক্ষতি বলে।
১৩. যুগ্ম পলিসি কী?
উত্তর : একই বিষয়বস্তুর জন্য প্রিমিয়াম প্রদান করে দুবার বিমা গ্রহণ করাকে যুগ্ম বিমা বলে।
১৪. পুনঃস্থাপন বিমাপত্র কী? ৯৯%
[জা.বি. ২০১৬, ২০২০]
উত্তর : যে বিমাপত্র অনুসারে বিমাকৃত সম্পত্তি ক্ষতি হলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ না করে সম্পত্তি পুনঃস্থাপন করে দিতে সম্মত হয় তাকে পুনঃস্থাপন বিমাপত্র বলে।
১৫. বিমাযোগ্য স্বার্থ কী?
[২০২৪ সালে যা এসেছিল]
[টেস্ট পরীক্ষা- ঢাকা, বাংলা, কুমিল্লা, এম.এম, [অস্পষ্ট], যশোর সিটি কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২১, ২০২৩, ২০২৪]
উত্তর : বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতা বা বিমাপত্রধারী বা বীমাকৃত ব্যক্তির যে আর্থিক স্বার্থ বিদ্যমান থাকে তাকে বিমাযোগ্য স্বার্থ বলা হয়।
১৬. জীবন বিমা কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, যশোর সিটি, নোয়াখালী, কুমিল্লা কলেজ; জা.বি. ২০১৩]
উত্তর : মানুষ তার জীবনের উপর ঝুঁকির নিরাপত্তার জন্য যে বিমা করে তাকে জীবন বিমা বলে।
১৭. স্থলাভিষিক্তের নীতি কী?
উত্তর : বিমাকারী কর্তৃক বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদানের পর বিমাকারি ক্ষতিগ্রস্ত সম্পত্তি হতে যদি কিছু উদ্ধার করা সম্ভব হয়, তা সে নিয়ে নেয়। এটাকেই স্থলাভিষিক্ততার নীতি বলে।
১৮. অগ্নিবিমা কী?
উত্তর : অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ফলে ঝুঁকি কমানোর জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে বিমা চুক্তি সম্পাদিত হয় তাকে অগ্নিবিমা বলে।
১৯. পুনর্বিমা কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, তিতুমীর, রাজেন্দ্র, এম.এম, [অস্পষ্ট], [অস্পষ্ট], কুমিল্লা ও যশোর কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১]
অথবা, পুনর্বিমার সংজ্ঞা দাও।
উত্তর : মূল বিমাকারী গৃহীত বিমার ঝুঁকি বণ্টনের জন্য অন্য কোনো বিমাকারির সাথে যে বিমা চুক্তি করে, তাকে পুনর্বিমা বলে।
২০. মেয়াদি বিমাপত্র কী?
উত্তর : একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যখন বিমাপত্র খোলা হয় এবং উক্ত মেয়াদ উত্তীর্ণের পর লাভসহ বিমাকৃত টাকা ফেরত পাওয়া যায় তাকে মেয়াদি বিমাপত্র বলে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. বিমা চুক্তি কাকে বলে?
[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, তিতুমীর, [অস্পষ্ট], ফেনী, ভোলা, মহসিন, এসকে, যশোর সিটি, নাভারণ, কুমিল্লা, এমএম, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী, এডওয়ার্ড ও দিনাজপুর কলেজ; জা.বি. ২০১৫, ২০১৬]
০২. বিমাযোগ্য স্বার্থ কী? ৯৯%
[জা.বি. ২০০৮, ২০১৮]
অথবা, বিমাযোগ্য স্বার্থ বলতে কি বুঝায়?
০৩. পুনর্বিমার উদ্দেশ্য আলোচনা কর।
[জা.বি. ২০১৩]
০৪. 'বিমাচুক্তি ক্ষতিপূরণের চুক্তি'- ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১৭]
অথবা, 'বিমাচুক্তি ক্ষতিপূরণের চুক্তি' -বর্ণনা কর।
০৫. মূল্যায়িত বিমাপত্র ও অমূল্যায়িত বিমাপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
[জা.বি. ২০১৭]
০৬. অগ্নি বিমার আলোকে বিমার শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৯]
অথবা, বিভিন্ন প্রকার অগ্নিবিমার শ্রেণিবিভাগ বর্ণনা দাও।
০৭. বিমা এবং নিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০১৬, ২০২০]
অথবা, বিমা ও নিশ্চিতকরণের মধ্যে তুলনা কর।
০৮. বিমাযোগ্য স্বার্থের আবশ্যকীয় উপাদানগুলো কী কী? ৯৯%
[জা.বি. ২০০৪, ২০১২, ২০২০]
অথবা, বিমাযোগ্য স্বার্থের আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর।
[টেস্ট পরীক্ষা- কবি নজরুল, দনিয়া, R.K. চৌধুরী, সামন্ত, দেবেন্দ্র, যশোর সিটি, দিনাজপুর, বরিশাল, মুহসিন ও এমএম কলেজ]
০৯. সাধারণ বিমা ব্যবসায় বলতে কী বুঝ?
[জা.বি. ২০২২]
১০. বিমা ও বাজি ধরার চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০২২]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
২। পুনর্বিমা ও দ্বৈত বিমার মধ্যে পার্থক্য দেখাও।
[জা.বি. ২০০৭, ২০১২, ২০১৫, ২০২৪]
অথবা, পুনর্বিমা ও দ্বৈত বিমার মধ্যে পার্থক্যগুলি কী কী?
৭। "বিমা হলো ঝুঁকি বণ্টনের ব্যবস্থা" ব্যাখ্যা কর।
[টেস্ট পরীক্ষা- ঢাকা, রাজেন্দ্র, কে.সি, ইডেন, নোয়াখালী ও দেবেন্দ্র কলেজ; জা.বি. ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১, ২০২৪]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. (ক) বিমার সংজ্ঞা দাও। ৯৯%
[জা.বি. ২০২৩]
অথবা, বিমা বলতে কী বুঝ?
(খ) বিমা চুক্তির বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ইডেন, ফেনী, [অস্পষ্ট], যশোর সিটি, সাতক্ষীরা, কুমিল্লা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ; জা.বি. ২০১৪, ২০১৯, ২০২০]
অথবা, বিমার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
০২. বিমার গুরুত্ব আলোচনা কর।
[জা.বি. ২০০৩, ২০০৪, ২০০৫]
০৩. আজীবন বিমাপত্র ও মেয়াদি জীবন বিমাপত্রের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০১৪, ২০১৮]
অথবা, আজীবন বিমাপত্র ও মেয়াদি জীবন বিমাপত্রের মধ্যে তুলনা কর।
০৪. (ক) অগ্নিবিমার সংজ্ঞা দাও।
[জা.বি. ২০১৪]
(খ) অগ্নিবিমায় ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি বর্ণনা কর।
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, দনিয়া, R.K চৌধুরী, বিএল ও যশোর সিটি কলেজ; জা.বি. ২০১৪, ২০১৭]
০৫. বাংলাদেশের বিমা ব্যবসায়ের সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, মিরপুর, তিতুমীর, ইডেন, দিনাজপুর, বিএল, যশোর সিটি, [অস্পষ্ট] ও সিরাজগঞ্জ কলেজ; জা.বি. ২০১৪, ২০১৮, ২০২০, ২০২২]
অথবা, বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যা ও সমাধান বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যাসমূহ আলোচনা কর।
০৬. বাংলাদেশের জাতীয় উন্নয়নে বিমার অবদান আলোচনা কর।
[জা.বি. ২০২০]
০৭. নৌবিমার আলোকে বিমার শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৮, ২০২০]
অথবা, নৌবিমার আলোকে বিমার প্রকারভেদ আলোচনা কর।
০৮. আন্তর্জাতিক বাণিজ্যে নৌ-বিমার গুরুত্ব আলোচনা কর।
[জা.বি. ২০২২]
০৯. বিমা ব্যবসায়ের অসুবিধা বর্ণনা কর।
[জা.বি. ২০১৭]
অথবা, বিমা ব্যবসায়ের সীমাবদ্ধতা আলোচনা কর।
অথবা, বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যা বা প্রতিবন্ধকতা বর্ণনা কর।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১৩। বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর।
অথবা, বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২, ২০২৪]
অথবা, বিমাচুক্তির অপরিহার্য উপাদান কী কী?
অধ্যায় ০২: বাংলাদেশের বিমা কোম্পানি (Insurance Company in Bangladesh)
এই অধ্যায়ে বাংলাদেশের বিমা কোম্পানি, IDRA ও সংশ্লিষ্ট আইনি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। তবে শুধু তত্ত্ব নয়, সমর্পণ মূল্য ও জীবন বিমা তহবিলের মতো ব্যবহারিক বিষয়গুলোও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যা এই ব্যাংকিং ও বিমা সাজেশন-এ যত্নে সাজানো হয়েছে।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. বিমা মধ্যস্থতাকারী কে?
উত্তর : বিমা মধ্যস্থতাকারী হলো বিমা ও এজেন্ট।
০২. IDRA-এর পূর্ণরূপ কী?
[২০২৪ সালে যা এসেছিল]
[জা.বি. ২০১৫, ২০১৭, ২০২১, ২০২৩, ২০২৪]
উত্তর : IDRA এর পূর্ণরূপ– Insurance Development and Regulatory Authority.
০৩. পারিশ্রমিক সংক্রান্ত ধারাটি কত?
উত্তর : ধারা-৬৪।
০৪. IDRA এর ক্ষেত্রে কর্তৃপক্ষের গঠন কি?
উত্তর : IDRA-তে কর্তৃপক্ষ হলো চেয়ারম্যান ও চারজন সদস্য। চেয়ারম্যান ও সদস্য সরকার কর্তৃক নিযুক্ত হবেন এবং তাদের চাকরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরকৃত হবে।
০৫. জীবন বিমা তহবিল কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : জীবন বিমা তহবিল হলো বিমা কোম্পানির প্রতি বছরের আয় ব্যয়ের পার্থক্য থেকে সৃষ্ট তহবিল।
০৬. ক্ষমতা অর্পণ বলতে কী বুঝ?
উত্তর : কর্তৃপক্ষ সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে কোনো দায়িত্ব বা কর্তৃত্ব নির্ধারিত শর্তে চেয়ারম্যান, সদস্য ও কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাকে অর্পণ করাকে বুঝায়।
০৭. সমর্পণ মূল্য কী? ৯৯%
[জা.বি. ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২১]
উত্তর : বিমা গ্রহিতা বিমা চুক্তি শেষ হওয়ার আগে বিমা সমর্পণ করলে বিমা কোম্পানি পলিসির বর্তমান মূল্য গণনা করে পাওনা মিটিয়ে দেয়। এটিকে সমর্পণ মূল্য বলে।
০৮. বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কী? ৯৯%
[জা. বি. ২০১২, ২০১৯]
উত্তর : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) হলো বিমা শিল্প ব্যবসায়ের তত্ত্বাবধান, বিমা পলিসি গ্রাহক ও পলিসির অধীনে উপকারভোগীকে স্বার্থ সংরক্ষণ এবং বিমা শিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণের নিমিত্তে প্রণীত আইন।
০৯. ঋণ অপশনস্ কী? ৯৯%
[জা. বি. ২০১৮, ২০২২]
অথবা, ঋণ অপশনস্ বলতে কী বুঝ?
উত্তর : যে বিকল্প ঋণদাতাকে ঋণের মূল্যজনিত ক্ষতি থেকে রক্ষা করে অথবা বড় ধরনের ঋণ খরচ পুষিয়ে নিতে সাহায্য করে তাকে ঋণ অপশনস্ বলে।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. বিমা উন্নয়ন কী?
অথবা, বিমা উন্নয়ন কাকে বলে?
০২. জীবন বিমা তহবিল কী?
০৩. সাবসিডিয়ারি কোম্পানি কী?
অথবা, সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে?
০৪. বিমা ব্যবসায় সংশ্লিষ্ট মূলনীতিসমূহ উল্লেখ কর।
[জা.বি. ২০১৭]
০৫. বিমা এজেন্ট নিয়োগ কীভাবে সম্পন্ন করা হয়? ৯৯%
[জা.বি. ২০১৬, ২০২১]
০৬. অ্যাকচুয়ারি প্রতিবেদন ও সার্টিফিকেট সম্পর্কে আইনের বিধানাবলি আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২১]
০৭. বিমা কোম্পানির নিবন্ধন সনদ প্রদান প্রক্রিয়া লেখ। ৯৯%
[জা.বি. ২০১৬, ২০২৩]
অথবা, নিবন্ধন সনদ প্রদান প্রক্রিয়া আলোচনা কর।
০৮. বিমা কোম্পানির নিবন্ধন সনদ বলতে কী বুঝ?
[জা.বি. ২০১৬]
০৯. (ক) সমর্পণ মূল্য কী? ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৮, ২০২০]
(খ) সমর্পণ মূল্য নির্ধারণের ভিত্তিসমূহ কী কী? ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৮, ২০২০, ২০২৩]
অথবা, সমর্পণ মূল্য কী? সমর্পণ মূল্য নির্ধারণের ভিত্তিসমূহ কী কী?
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১৪। বিমা কোম্পানি কর্তৃক ঋণ প্রদানের বিধি-নিষেধসমূহ আলোচনা কর।
[জা.বি. ২০২৪]
অধ্যায় ০৩: বিমার প্রিমিয়াম এবং দাবি নির্ণয় বা নির্ধারণ (Calculation of Premium and Claims of Insurance)
বিমার প্রিমিয়াম ও দাবি নির্ণয় বিমা হিসাবের সবচেয়ে ব্যবহারিক অংশ। সুতরাং মৃত্যুহার পঞ্জিসহ এই অধ্যায়ের ধারণাগুলো ব্যাংকিং ও বিমা সাজেশন ধরে ধরে পড়লে হিসাব-সংক্রান্ত প্রশ্নে ভালো নম্বর পাওয়া সহজ হবে।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. মৃত্যুহার পঞ্জি কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- বাংলা, ভাওয়াল, এম.এম, ক্যান্টনমেন্ট, ঝালকাঠি ও মুহসীন কলেজ; জা.বি. ২০১৪, ২০১৬]
উত্তর : যে তালিকা বা সারণীর মাধ্যমে অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ মৃত্যুহার সম্বন্ধে ধারণা করা যায় তাকে মৃত্যুহার পঞ্জি বলে।
০২. আধুনিক মৃত্যুহার পঞ্জি কী?
উত্তর : বিমাকারী প্রতিষ্ঠানগুলো নতুন ও ব্যাপক তথ্য সন্নিবেশে আরো নতুনত্ব, ব্যাপকত্ব ও নির্ভরযোগ্যতা সহকারে মৃত্যুহার পঞ্জি তৈরি করছে। এ সকল মৃত্যুহার পঞ্জিকে সম্মিলিতভাবে আধুনিক মৃত্যুহার পঞ্জি বলে।
০৩. গ্যান্ট মৃত্যুহার পঞ্জি কী?
উত্তর : ১৭২৮ থেকে ১৭৩৭ সাল অবধি লন্ডনের মৃত্যু বিলগুলো পর্যালোচনা করে ক্যাপ্টেন গ্যান্ট একটি মৃত্যুহার পঞ্জি প্রস্তুত করে যা গ্যান্ট মৃত্যুহার পঞ্জি নামে পরিচিত।
০৪. আদর্শ মৃত্যুহার পঞ্জি কী?
উত্তর : ব্যাপক বিস্তৃত ও সুসমম্বিত তথ্যবিন্যাসে যে মৃত্যুহার তালিকা প্রস্তুত করা হয় তাকে আদর্শ মৃত্যুহার পঞ্জি বলে।
০৫. মৃত্যুহার পঞ্জির উৎস কী?
উত্তর : মৃত্যুহার পঞ্জির উৎসগুলো নিম্নরূপ—
(i) কবরস্থান;
(ii) বিভিন্ন অফিসের সংরক্ষিত তথ্য;
(iii) আদমশুমারি;
(iv) বিমাকারীদের নথিপত্র।
০৬. খোলা বাজার নীতি কী?
[২০২৪ সালে যা এসেছিল]
[জা.বি. ২০১৬, ২০২২, ২০২৪]
উত্তর : যে নীতি ও পদ্ধতি অনুযায়ী ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যক্ষভাবে মুদ্রাবাজার, ঋণপত্র, বিল ইত্যাদি ক্রয়-বিক্রয় কার্যাবলি পরিচালনা করে তাকে খোলা বাজার নীতি বলে।
০৭. বিহিত মুদ্রা কী?
[জা.বি. ২০১৮]
উত্তর : যে মুদ্রা সরকারি আইন দ্বারা প্রচলিত এবং লেনদেনের মাধ্যম হিসেবে জনগণ গ্রহণ করতে আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
০৮. প্রান্তিক মৃত্যুহার পঞ্জি কী?
উত্তর : যে মৃত্যুহার পঞ্জিতে বাছাই বা নির্বাচন সময়ের হারসমূহ বাদ দিয়ে শুধু প্রান্তিক বা শেষ মৃত্যুহার সমূহ বিন্যস্ত করা হয় তাকে প্রান্তিক মৃত্যুহার তালিকা বলে।
০৯. ভাসমান বিমাপত্র কী? ৯৯%
[জা.বি. ২০১৯]
উত্তর : যে বিমাপত্রে বিভিন্ন জাহাজের বিমাকরণের বিষয়টি সাধারণ ঘোষণার মাধ্যমে নির্ধারিত হয়, তাকে ভাসমান বিমাপত্র বলে।
১০. প্রিমিয়াম বা সেলামির সংজ্ঞা দাও ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, বাংলা, যশোর সিটি, মিরপুর, রাজেন্দ্র, ক্যান্টনমেন্ট, বি.এল কলেজ; জা.বি. ২০১৩, ২০২০]
উত্তর : বিমা গ্রহীতা চুক্তির শর্তানুসারে বিমাকারী তথা বিমা কোম্পানিকে নির্দিষ্ট সময় পর পর অথবা এককালীন যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বা সেলামি বলে।
১১. নিট প্রিমিয়াম কী? ৯৯%
[জা.বি. ২০১৬, ২০২১]
উত্তর : একজন বিমাগ্রহীতার নিকট থেকে যেই পরিমাণ প্রিমিয়াম আদায় করলে বিমাদাবী পূরণের পর বিমা প্রতিষ্ঠানের নিজস্ব খরচ মিটানোর মতো কোন অর্থ থাকে না তাকেই নিট প্রিমিয়াম বলা হয়।
১২. প্রিমিয়াম নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কি কি?
উত্তর : বিমাদাবি, পলিসির ধরন, পলিসির মেয়াদ, ব্যবস্থাপনা খরচ, প্রিমিয়ামের ধরন ইত্যাদি। [জা.বি. ২০১২]
১৩. নিট একক প্রিমিয়াম কী?
[২০২৪ সালে যা এসেছিল]
[জা.বি. ২০১২, ২০২৪]
উত্তর : বিমা গ্রহিতা যখন ধার্যকৃত প্রিমিয়াম এককালিন পরিশোধ করে তাকে নিট একক প্রিমিয়াম বলে।
১৪. সাময়িক বিমা কী?
[জা.বি. ২০১৩, ২০১৭]
উত্তর : যে জীবন বিমায় শুধুমাত্র বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলেই বিমা দাবি পরিশোধ করা হয় তাকে সাময়িক বিমা বলে।
১৫. সাময়িক বিমার নিট একক প্রিমিয়ামের সূত্রটি লিখ।
উত্তর : নিট একক প্রিমিয়াম (সাময়িক বিমা) = বিমাদাবির মোট বর্তমান মূল্য / মোট বিমা গ্রহিতার সংখ্যা । [জা.বি. ২০১৮]
১৬. নৌ বিমা কী?
উত্তর : নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের পরিবর্তে সমুদ্র যাত্রার জাহাজ বা জাহাজে পরিবাহিত পণ্য বিনষ্ট হলে তার ক্ষতিপূরণের জন্য বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে নৌ বিমা বলে।
১৭. সামগ্রিক ক্ষতি কী?
উত্তর : বিমাকৃত বিষয়বস্তু যখন নৌ বিপর্যয়ের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন ঐ ক্ষতিকে সামগ্রিক ক্ষতি বলে।
১৮. আংশিক ক্ষতি কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে যখন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে আংশিক ক্ষতি বলে।
১৯. পণ্য নিক্ষেপ কী? ৯৯%
[জা.বি. ২০১৬, ২০১৮, ২০২০]
অথবা, সমুদ্রে পণ্য নিক্ষেপণ বলতে কী বুঝ?
অথবা, জেটিসন কী?
উত্তর : জাহাজ ও জাহাজস্থিত পণ্যকে বড় ধরনের বিপদ থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে নিক্ষেপ করাকে সমুদ্রে পণ্য নিক্ষেপ বলে।
২০. দায় বিমা কী?
[জা.বি. ২০১৩]
উত্তর : পণ্য পরিবহনকালে জাহাজের কাপ্তান বা কর্মচারীদের অসতর্কতা বা অবহেলার কারণে পণ্যের কোনো ক্ষতি হলে ঐ ক্ষতির দায়-দায়িত্ব মালিকের উপর পড়ে। এ দায় এড়ানো জন্য যে বিমা করা হয় তাকে দায় বিমা বলে।
২১. ক্ষতিপূরণ নীতি কী?
[জা.বি. ২০১৩]
উত্তর : বিমাগ্রহীতাকে সুষ্ঠু ক্ষতিপূরণ করাই বিমার মূলকথা। যে নীতির ফলে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে, তাকে ক্ষতিপূরণ নীতি বলে।
২২. নৈতিক ঝুঁকি কী?
উত্তর : নৈতিক ঝুঁকি মানুষের মনোবিকৃতির এক ধরনের অনাকাঙ্ক্ষিত বহিঃপ্রকাশের ফল। ঐ মানুষের স্বভাব, আচরণ, কার্যকলাপ এবং মানসিক প্রবণতা দিয়ে নিয়ন্ত্রিত।
২৩. স্বর্ণমান ধারণা কী? ৯৯%
[জা.বি. ২০১৬, ২০২২]
উত্তর : কোনো দেশের প্রচলিত ও সর্বজনস্বীকৃত এবং আইনসিদ্ধ মুদ্রা স্বর্ণ দ্বারা তৈরি করা হয় বা এ ধরনের আইন স্বীকৃত কাগজী মুদ্রা প্রচলিত থাকলে এবং সে মুদ্রার বিনিময়ে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দিতে সম্মত থাকলে সে আর্থিক ব্যবস্থাকে স্বর্ণমান ধারণা বলে।
২৪. দাবি কাকে বলে?
[জা.বি. ২০১৬]
উত্তর : বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে বিমা বাবদ যে অর্থ প্রদান করতে দায়ী থাকে তাকে দাবি বলে।
২৫. বিমা দাবি কী? ৯৯%
[জা.বি. ২০১৮, ২০২০]
উত্তর : বিমা চুক্তির সর্বশেষ ধাপ হলো বিমাদাবি যেখানে বিমা কোম্পানি বিমা গ্রহীতাদের চুক্তি অনুযায়ী পরিশোধে বদ্ধপরিকর।
২৬. বিমা ব্যবসায়ে নিরাপত্তা মার্জিন কী?
[২০২৪ সালে যা এসেছিল]
[জা.বি. ২০২৪]
উত্তর : বিমা ব্যবসায়ে নিরাপত্তা মার্জিন হলো বিমা কোম্পানির মোট সম্পদ ও মোট দায়ের মধ্যকার অতিরিক্ত অংশ, যা অপ্রত্যাশিত ক্ষতি ও বড় দাবি পরিশোধের জন্য নিরাপত্তা হিসেবে রাখা হয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত বিধানাবলি লিখ। ৯৯%
[জা.বি. ২০১৭]
০২. মৃত্যুহার পঞ্জি বা তালিকা কী?
[জা.বি. ২০০৬]
০৩. প্রিমিয়ামের সংজ্ঞা লিখ। ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৯]
অথবা, প্রিমিয়াম বা সেলামীর সংজ্ঞা দাও।
০৪. প্রিমিয়ামের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
০৫. মোট প্রিমিয়াম ও নিট প্রিমিয়াম এর মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, মুহসিন, যশোর সিটি, এমএম ও বিএল কলেজ; জা.বি. ২০০৮, ২০১৩, ২০১৯, ২০২১]
অথবা, নিট প্রিমিয়াম ও মোট প্রিমিয়ামের মধ্যে পার্থক্য লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. বিমা আইন অনুসারে জীবন বিমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতিগুলো আলোচনা কর।
অথবা, জীবন বিমায় প্রিমিয়াম বা কিস্তি নির্ধারণ পদ্ধতি বা উপায় আলোচনা কর।
[জা.বি. ২০১৪, ২০১৮]
০২. মৃত্যুহার পঞ্জির গঠনপ্রণালী বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০০৬, ২০১৫, ২০১৯]
অথবা, মৃত্যুহার পঞ্জি গঠন প্রণালী আলোচনা কর।
০৩. জীবন বিমার নিট একক প্রিমিয়াম নির্ণয়ের পদক্ষেপগুলো ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১৩, ২০১৫]
০৪. অগ্নি অপচয়/অগ্নিজনিত ক্ষতি বা অগ্নি বিনষ্ট বলতে কী বুঝ? অগ্নি অপচয়ের বা বিনষ্টের বা অগ্নিজনিত ক্ষতির কারণসমূহ আলোচনা কর।
[জা.বি. ২০২১]
০৫. (ক) নিট একক প্রিমিয়াম বলতে কী বুঝ? ৯৯%
[জা.বি. ২০০৬, ২০২২]
অথবা, নিট একক প্রিমিয়াম কাকে বলে?
(খ) নিট একক প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- কবি নজরুল, R.K. চৌধুরী, বিএম, দিনাজপুর, কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০০৫, ২০১২, ২০১৬, ২০২০, ২০২২]
অথবা, নিট একক প্রিমিয়াম নির্ধারণের পূর্বশর্তসমূহ বর্ণনা কর।
০৬. (ক) নৌ ক্ষতি/সামুদ্রিক ক্ষতি কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
অথবা, সামুদ্রিক ক্ষতির সংজ্ঞা দাও।
(খ) বিভিন্ন প্রকার নৌ/সামুদ্রিক ক্ষতি আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩]
অথবা, সামুদ্রিক ক্ষতির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১৫। জীবন বিমার প্রিমিয়াম নির্ধারণে প্রভাববিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
[জা.বি. ২০১৩, ২০১৫, ২০২৪]
অথবা, জীবন বিমায় প্রিমিয়ামের হার নিয়ন্ত্রণকারী উপাদানসমূহ লিখ।
গাণিতিক সমস্যাবলি ও সমাধান (Mathematical Problems & Solution)
(i) Life Insurance Problems
Problem-01
Year Question & Solution © N.U. (Hon's) 3rd (Accounting) 2016 No– 09
The revenue account of Delta life insurance company shows the life insurance fund at the end of the year 2016 at Tk. 2,20,00,000. The following adjustment should be considered :
(i) Claims intimated but not admitted Tk. 3,50,000.
(ii) Bonus utilised in reduction of life insurance premium Tk. 70,000.
(iii) Interest accrued on securities Tk. 2,10,000
(iv) Outstanding premium Tk. 7,00,000.
(v) Claims covered under re-insurance Tk. 1,00,000.
Determine the actual life insurance fund.
Solution : ব্যতিক্রম হিসাববিজ্ঞান ইজি প্লাস (২য় খণ্ড) বইয়ের ৪৯২ পৃষ্ঠার Problem-01 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-02
Year Question & Solution © N.U. (Hon's) 3rd (Accounting) 2017 No– 17
Determine the net single premium for 5 years endowment policy of Tk. 10,000 at the age of 55 years from the following mortality table :
| Year | Number of insured persons | Number of death per year | PV of Tk. 1.00 at 10% |
| 1 | 10,000 | 200 | 0.909 |
| 2 | 9,800 | 100 | 0.826 |
| 3 | 9,700 | 300 | 0.751 |
| 4 | 9,400 | 200 | 0.683 |
| 5 | 9,200 | 400 | 0.621 |
Solution : ৪৯২ পৃষ্ঠার Problem-02 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-03
Year Question & Solution © N.U. (Hon's) 3rd (Accounting) 2016 No-17
From the following mo house worth Tk. 16,00,000 rtality table of 60 years age calculate the net annual premium for 5 years endowment policy of Tk. 1,000 @ 5% interest:—
| Age | No. of person insured | No. of death |
| 60 | 980 | 22 |
| 61 | 958 | 25 |
| 62 | 933 | 33 |
| 63 | 900 | 40 |
| 64 | 960 | 45 |
Solution : ৪৯৪ পৃষ্ঠার Problem-04 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-04
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Accounting- 2020 No–16
Calculate the net single premium (NSP) and net annual premium (NAP) for 5 years term policy of Tk. 10,000 from the following information :
| Year | Age | No. of insured person | No. of death | Present value of Tk. 1@3% |
| 1 | 36 | 61,500 | 1,350 | 0.971 |
| 2 | 37 | 60,150 | 2,000 | 0.943 |
| 3 | 38 | 58,150 | 2,970 | 0.915 |
| 4 | 39 | 55,180 | 3,450 | 0.888 |
| 5 | 40 | 51,730 | 4,200 | 0.863 |
Solution : ৪৯৫ পৃষ্ঠার Problem-06 নং প্রশ্নের উত্তর দেখুন।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
Problem-05
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Acc. 2024 No–9
From the following information calculate present value of death claim of 5 years term policy of Tk. 32,000; (Rate of interest @ 6%).
| Age | No. of insured | No. of death |
| 36 | 10,350 | 350 |
| 37 | 10,000 | 400 |
| 38 | 9,600 | 450 |
| 39 | 9,150 | 500 |
| 40 | 8,650 | 600 |
Solution : ৬০৪ পৃষ্ঠার Question No-09 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-06
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Accounting- 2021 No–16
Calculate the net single premium (NSP) and net annual premium (NAP) for 5 years term policy of Tk. 5,000 from the following information :
| Year | Age | No. of insured person | No. of death | Present value of Tk. 1 @ 4% |
| 1 | 39 | 56,090 | 4,450 | 0.905 |
| 2 | 40 | 51,180 | 5,320 | 0.881 |
| 3 | 41 | 48,800 | 7,910 | 0.863 |
| 4 | 42 | 45,320 | 8,540 | 0.835 |
| 5 | 43 | 41,270 | 11,790 | 0.795 |
Solution : ৪৯৬ পৃষ্ঠার Problem-07 নং প্রশ্নের উত্তর দেখুন।
(ii) Marine Insurance Problems
Problem-07
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd 2014 No– 09
A Cargo consisting of 20,000 bags was insured for Tk. 2,00,000 But 2,000 bags were damaged and would realise Tk. 3 per bag. The following expenses were also incurred by the insured :
1% sales commission, Tk. 50 as survey fee and Tk. 60 as sales expenses. Prepare a particular average statement assuming that goods would have realised Tk. 9 per bag in their undamaged condition and the policy is valued.
Solution : ৪৯৯ পৃষ্ঠার Problem-10 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-08
Year Question & Solution © N.U. (Hon's) 3rd (Accounting) 2018 No–09
Compute the (i) partial loss (ii) amount of claim from the following informations :
600 bags of goods valued Tk. 1,20,000 in the ship of "Banglar Maya" has been insured. 300 bags of goods has been damaged during transportation. Each bag of damaged goods sold for Tk. 5. The insured had to pay Tk. 100 as selling expense. Tk. 50 as survey fee and 2% sales commission. Insurance policy was accepted fixing each bag of goods as Tk. 16.
Solution : ৫০০ পৃষ্ঠার Problem-11 নং প্রশ্নের উত্তর দেখুন।
(iii) Fire Insurance Problems
Problem-09
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Accounting- 2020 No–09
A motor car Tk. 10,00,000 was insured for Tk. 15,00,000 under an average policy. The car was destroyed by fire and the actual loss was ascertained at Tk. 6,00,000. How much can the insured recover from the insurer?
Solution : ৫০১ পৃষ্ঠার Problem-14 নং প্রশ্নের উত্তর দেখুন।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
Problem-10
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Acc. 2024 No–8
A building worth Tk. 6,40,000 was insured for Tk. 4,80,000 under an average policy. The building was destroyed by fire and actual loss was ascertained at Tk. 1,60,000.
Calculate insurance claim.
Solution : ৬০৩ পৃষ্ঠার Question No-08 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-11
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd (Accounting) 2019 No–09; 2021 No–09
Nusaiba Binte Saad/Mrs. Saikat purchase two policies for Tk. 18,00,000 and Tk. 12,00,000 from Meghna Insurance Company and Provati Insurance Company respectively for her house. The house was destroyed by fire and loss as certained at Tk. 15,00,000.
How much and at what ratio the Meghna and Provati Insurance Company will pay the claim to Mrs. Saikat?
Solution : ৫০১ পৃষ্ঠার Problem-16 নং প্রশ্নের উত্তর দেখুন।
অধ্যায় ০৮: বিমা কোম্পানির আর্থিক বিবরণী (Financial Statements of Insurance Companies)
ব্যাংকিং ও বিমা সাজেশনের এই অধ্যায়ে জীবন বিমা কোম্পানির রাজস্ব হিসাব, মূল্যায়ন উদ্বৃত্তপত্র ও উদ্বৃত্তপত্র প্রস্তুতের নিয়ম তুলে ধরা হয়েছে। বিশেষ করে রাজস্ব হিসাব ও উদ্বৃত্তপত্রের গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় বারবার আসে, তাই এগুলো ধাপে ধাপে অনুশীলন করা জরুরি।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. বোনাস কী? ৯৯%
[জা.বি. ২০১৫]
উত্তর : বিমা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফার যে অংশ বিমা গ্রহীতাদের প্রদান করা হয় তাকে বোনাস বলে।
০২. বোনাস প্রদানের পদ্ধতিসমূহ কী কী?
উত্তর : বোনাস প্রদানের পদ্ধতিসমূহ নিম্নরূপ—
(ক) নগদ বোনাস;
(খ) প্রিমিয়াম হ্রাসকৃত বোনাস;
(গ) পরিবর্তনজনিত স্বার্থ বিশিষ্ট বোনাস ও
(ঘ) অন্তর্বর্তী বোনাস।
০৩. নগদ বোনাস কী?
উত্তর : যে ঘোষণাকৃত বোনাস বিমাকৃত টাকার সাথে পরিশোধ না করে পলিসি হোল্ডারদের মধ্যে নগদ বিতরণ করা হয় তাকে নগদ বোনাস বলে।
০৪. রাজস্ব হিসাব কিভাবে প্রস্তুত করা হয়?
উত্তর : জীবন বিমা কোম্পানির রাজস্ব হিসাবের ক্রেডিট (Cr) দিকে সকল আয়সমূহ এবং ডেবিট (Dr) দিকে সকল ব্যয়সমূহ বসে। ক্রেডিট দিকে সর্বপ্রথম প্রারম্ভিক জীবন বিমা তহবিল নিয়ে হিসাব শুরু করতে হয় এবং ডেবিট দিকে সবার শেষে সমাপনী জীবন বিমা তহবিল দিয়ে শেষ করতে হয়।
০৫. বিমা বিশেষজ্ঞ বলতে কী বুঝায়? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ বিমা কোম্পানির হিসাব তৈরি করার ব্যাপারে বিশেষ জ্ঞানের অধিকারী তাদেরকে বিমা বিশেষজ্ঞ বলে।
০৬. বার্ষিকী/বার্ষিক বৃত্তি কী? ৯৯%
[জা.বি. ২০২২]
উত্তর : কোনো বৎসরের প্রারম্ভে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপ্তির বিনিময়ে বিমা কোম্পানি যদি বিমা গ্রহীতাকে প্রতি বৎসর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় তবে তাকে বার্ষিকী বা বার্ষিক বৃত্তি বলা হয়।
০৭. ব্যবস্থাপনা খরচসমূহ কী কী?
উত্তর : কমিশন, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, ছাপা, মনিহারী ইত্যাদি।
০৮. জীবন বিমা কোম্পানির রাজস্ব হিসাব কী?
[২০২৪ সালে যা এসেছিল]
[জা.বি. ২০২৪]
উত্তর : জীবন বিমা কোম্পানির যে হিসাবে ক্রেডিট পার্শ্বে প্রারম্ভিক জীবন তহবিল ও অন্যান্য আয়সমূহ লেখা হয় এবং ডেবিট পার্শ্বে যাবতীয় খরচসমূহ লেখা হয়, সেই হিসাবকে জীবন বিমা কোম্পানির রাজস্ব হিসাব বলে।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. মূল্যায়ন উদ্বৃত্তপত্র কাকে বলে? ৯৯%
০২. বিমাকরণ এবং নিশ্চয়তা বলতে কি বুঝ?
[জা.বি. ২০১৩]
০৩. জীবন বিমা কোম্পানি চূড়ান্ত হিসাবে কয়টি বিবরণী প্রস্তুত করতে হয়?
০৪. জীবন বিমা কোম্পানির লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করা হয় বর্ণনা কর। ৯৯%
০৫. জীবন বিমা কোম্পানির উদ্বৃত্তপত্র প্রস্তুত প্রণালি বর্ণনা কর।
০৬. জীবন বিমা ও সাধারণ বিমা কোম্পানির রাজস্ব হিসাবের মধ্যে পার্থক্যসমূহ লিখ। ৯৯%
[জা.বি. ২০১৩, ২০২২]
গাণিতিক সমস্যাবলি ও সমাধান (Mathematical Problems & Solution)
Problem-01
Year Question & Solution © N.U. BBS (Degree) 3rd Year 2022 No–15
On 31st December, 2023 the books of Rupali Insurance Company contained the following information in respect of fire insurance :
| Particulars | Taka |
| Reserve for unexpired risks on (31-12-2022) | 6,00,000 |
| Additional reserve on (31-12-2022) | 1,00,000 |
| Premium received | 12,00,000 |
| Re-insurance premium paid | 20,000 |
| Interest, dividend and rent (Gross) | 1,20,000 |
| Income tax on interest and dividend | 20,000 |
| Profit on sale of investment | 10,000 |
| Sundry income | 3,000 |
| Claims paid | 8,10,000 |
| Claims outstanding on (31-12-2022) | 20,000 |
| Claims outstanding on (31-12-2023) | 25,000 |
| Re-insurance recoveries | 15,000 |
| Commission to agents | 1,00,000 |
| Expenses of management including legal expenses (Tk. 10,000 in connection with claim) | 70,000 |
Make provisions for unexpired risks @ 50% on net premium and keep additional reserve of Tk. 1,25,000 at the end of the year.
Prepare fire insurance revenue account for the year ended 31st December, 2023.
Solution : ৫০৯ পৃষ্ঠার Problem-01 নং প্রশ্নের উত্তর দেখুন।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
Problem-02
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Acc. 2024 No–16
From the following trial balance of ZM Jiban Bima Co Ltd prepare the balance sheet on 31 December, 2024 in the prescribed forms.
ZM Jiban Bima Co Ltd
Trial balance
| Particulars | Tk. | Cr. Tk. |
| Agent balance | 200 | |
| Bonus annuity | 600 | |
| Cash at bank | 200 | |
| Claims admitted but not paid | 500 | |
| Consideration for annuity grant | 600 | |
| Creditors for commission | 200 | |
| Govt. securities | 23,500 | |
| Investment reserve fund | 1,500 | |
| Life insurance fund (cr.) | 30,940 | |
| Loans on policies | 4,200 | |
| Mortgage on property | 4,700 | |
| Outstanding interest & dividend | 60 | |
| Outstanding premiums | 300 | |
| Profit on sale of investment | 500 | |
| Surrender value unclaimed | 20 | |
| Surrenders | 500 | |
| Total | 34,260 | 34,260 |
Solution : ৬০৬ পৃষ্ঠার Question No-16 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-03
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Accounting- 2022 No–17
The following trial balance obtained from the books of accounts of the Eastern Insurance Co. on 31st December, 2022 :
| Particular | Tk. | Tk. |
| Share capital : Shares of Tk. 10 each | 2,00,000 | |
| Claims paid | 2,50,000 | |
| Bonus paid to policyholders | 42,000 | |
| Annuity | 4,000 | |
| Dividend paid | 20,000 | |
| Premiums | 1,95,400 | |
| Consideration for annuities granted | 7,500 | |
| Commission | 11,000 | |
| Management expenses | 52,000 | |
| Mortgages in Bangladesh | 9,92,000 | |
| Interest and dividends | 1,72,000 | |
| Furniture | 13,500 | |
| Agent's balance | 8,700 | |
| Surrenders | 9,000 | |
| Freehold property | 1,72,000 | |
| Loans on policies | 4,23,000 | |
| Investment | 29,70,000 | |
| Bank deposits | 51,000 | |
| Cash in hand | 8,700 | |
| Life fund 1st January, 2022 | 44,52,000 | |
| 50,26,900 | 50,26,900 |
Prepare the revenue account for the year ended 31st December, 2022 and the balance sheet as on that date after taking into consideration the following facts :
(i) Claims admitted but not paid Tk. 8,000.
(ii) Outstanding premiums Tk. 5,000 and premiums received in advance Tk. 500.
(iii) Outstanding management expenses Tk. 400.
(iv) Accrued interest Tk. 11,000.
(v) Depreciation on furniture at 7½%.
(vi) Printing, postage and stationery expenses incurred but not taken into account Tk. 1,000.
Solution : ৫১০ পৃষ্ঠার Problem-02 নং প্রশ্নের উত্তর দেখুন।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
Problem-04
Year Question & Solution © N.U. BBA (Hon's) 3rd Acc. 2024 No–17
Following is the trial balance of Life Assurance Company as at 31 December 2024 :
Dr. — Cr.
| Particulars | Tk. | Particulars | Tk. |
| Cash in hand | 5,200 | Paid up capital | 1,00,000 |
| Cash at bank | 15,600 | Premium | 2,53,500 |
| Bonus | 92,000 | Life assurance fund (1-1-24) | 33,91,390 |
| Annuities | 25,000 | Consideration for annuities granted | 95,500 |
| Management expenses | 1,02,000 | Interest and dividends | 1,52,900 |
| Claims paid | 1,72,500 | Profit on sale of investment | 8,000 |
| Agents balance | 4,600 | General reserve | 1,50,000 |
| Income tax on interest | 13,500 | Fees and fines | 910 |
| Surrenders | 24,500 | Investment fluctuation fund | 1,80,000 |
| Bad debts | 2,800 | Sundry creditors | 22,000 |
| Freehold property | 70,000 | Bills payable | 25,000 |
| Outstanding premium | 16,000 | ||
| Outstanding interest | 27,500 | ||
| Mortgage loan | 3,20,000 | ||
| Loans on policy | 1,12,000 | ||
| Investments | 33,50,000 | ||
| Depreciation on furniture | 26,000 | ||
| Total | 43,79,200 | Total | 43,79,200 |
Prepare revenue account and balance sheet after considering the following adjustments :
(a) Unpaid claims Tk. 25,000
(b) Commission payable to agents Tk. 10,200
(c) Bonus in reduction of premium Tk. 4,500.
Solution : ৬০৭ পৃষ্ঠার Question No-17 নং প্রশ্নের উত্তর দেখুন।
Problem-05
Year Question & Solution © N.U. BBS (Degree) 3rd Year 2021 No–14
From the following trial balance of Cosmos Life Assurance Co. Ltd., prepare revenue account for the year ended 31 December, 2020 and its balance sheet as at that date:
| Accounts Titles | Debit (Tk.) | Credit (Tk.) |
| Paidup capital (10,000 shares of Tk. 100 each) | 10,00,000 | |
| Life fund on 1st January, 2020 | 2,97,20,000 | |
| Bonus to Policyholders | 3,16,000 | |
| Premium received | 16,16,000 | |
| Annuity | 1,50,000 | |
| Claims paid | 19,70,000 | |
| Commission paid | 90,000 | |
| Mortgages | 49,22,000 | |
| Management expenses | 3,23,000 | |
| Interest and dividend received | 11,24,000 | |
| Agent's balance | 90,000 | |
| Freehold premises | 4,00,000 | |
| Investments' | 2,30,50,000 | |
| Loans on company' s policies | 17,30,000 | |
| Cash on deposit | 2,76,000 | |
| Cash in hand | 73,000 | |
| Surrenders | 70,000 | |
| 3,34,60,000 | 3,34,60,000 |
The following adjustments are to be taken into consideration :
(a) Premium outstanding Tk. 75,000.
(b) Management expenses outstanding Tk. 5,000.
(c) Claims admitted but not yet paid Tk. 1,00,000.
(d) Interest accrued but not received Tk. 20,000.
(e) Further bonus in reduction of premium Tk. 5,000.
Solution : ৫১৩ পৃষ্ঠার Problem-03 নং প্রশ্নের উত্তর দেখুন।
বিগত বছরের প্রশ্নের ধরন (Previous Year Question Pattern)
সর্বশেষ অনুষ্ঠিত পরীক্ষার (২০২৪ সালের প্রশ্ন) প্রশ্নপত্র বিশ্লেষণ করলে এই ব্যাংকিং ও বিমা সাজেশন-এর কোন অংশগুলোতে জোর দিতে হবে, তা পরিষ্কার বোঝা যায়। তবে মনে রাখতে হবে, প্রশ্নের ধরন প্রায় প্রতি বছরই একই কাঠামো অনুসরণ করে — প্রতিটি অধ্যায়ে "২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল" চিহ্নিত প্রশ্নগুলো এই পোস্টেই আলাদা করে দেওয়া আছে।
ক-বিভাগের ধরন
ক-বিভাগে ব্যাংকিং ও বিমা — দুই অংশ থেকেই সংজ্ঞামূলক প্রশ্ন আসে: ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বিমা, প্রিমিয়াম, দাবি, পুনঃবিমার মতো মৌলিক ধারণাগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। অর্থাৎ কোনো অধ্যায়ের ক-বিভাগই বাদ দেওয়া যাবে না, কারণ ১২টি প্রশ্নের মধ্যে ১০টির উত্তর দিতে হয়।
খ ও গ-বিভাগের ধরন
খ-বিভাগে সাধারণত তত্ত্বভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন আসে — আইন, নীতিমালা ও ধারণার ব্যাখ্যা। অন্যদিকে গ-বিভাগে ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণী, প্রিমিয়াম ও দাবি নির্ণয় এবং বিমা কোম্পানির আর্থিক বিবরণীর গাণিতিক সমস্যাই প্রধান। সুতরাং থিওরির পাশাপাশি হিসাবের অনুশীলনই এখানে ভালো নম্বরের চাবিকাঠি।
শিক্ষার্থীদের জন্য পরামর্শ (Advice for Students)
• দুটি অংশ (ব্যাংকিং ও বিমা) আলাদা আলাদা করে পড়ো — প্রশ্নপত্রে দুই অংশ থেকেই প্রশ্ন থাকে, তাই কোনো অংশই হালকাভাবে নিও না।
• ক-বিভাগের উত্তর এক-দুই বাক্যেই শেষ করো — সংজ্ঞা হুবহু মুখস্থ রাখলে নম্বর কাটা যায় না।
• ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণীর সমস্যায় ছক (Format) ঠিক রাখা সবচেয়ে জরুরি — রেওয়ামিল থেকে লাভ-ক্ষতি হিসাব ও স্থিতিপত্রের ধাপগুলো মুখস্থ করে ফেলো।
• প্রিমিয়াম ও দাবি নির্ণয়ের সমস্যায় সূত্র প্রথমে লিখে তারপর মান বসাও — ধাপে ধাপে নম্বর পাওয়া যায়।
• প্রতিটি অধ্যায়ের "২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল" চিহ্নিত প্রশ্নগুলো আলাদা করে গুরুত্ব দাও — এগুলোই সবচেয়ে সম্ভাব্য প্রশ্নের ধরন দেখিয়ে দেয়।
• সময় ভাগ করে নাও: ক-বিভাগে ৩০ মিনিট, খ-বিভাগে ১ ঘণ্টা, গ-বিভাগে বাকি সময়। গাণিতিক প্রশ্ন আগে ধরলে নম্বর নিশ্চিত হয়।
PDF পড়ুন (Read PDF Online)
এই ব্যাংকিং ও বিমা সাজেশন-এর সম্পূর্ণ PDF (স্ক্যান করা মূল বইয়ের পৃষ্ঠাগুলো, ওয়াটারমার্কসহ) নিচের বোতাম থেকে অনলাইনে পড়তে পারো। PDFটি রিড-অনলি — অর্থাৎ শুধু পড়া যাবে, ডাউনলোডের অপশন নেই:
আরও পড়ুন
- ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন ২০২৬ (232509)
- আর্থিক ব্যবস্থাপনা সাজেশন ২০২৬ (232513)
- ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান সাজেশন ২০২৬ (232507)
- অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রুটিন ২০২৬
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
ব্যাংকিং ও বিমা (232515) পরীক্ষা কবে?
উত্তর: ব্যাংকিং ও বিমা: তত্ত্ব, আইন এবং হিসাব পরীক্ষা বৃহস্পতিবার ৭ জানুয়ারি ২০২৭, দুপুর ১:০০টায় অনুষ্ঠিত হবে। পূর্ণমান ৮০, সময় ৪ ঘণ্টা, পরীক্ষা কোড 2203।
এই সাজেশনে কয়টি অধ্যায় আছে?
উত্তর: বিষয়টি দুটি অংশে বিভক্ত। ব্যাংকিং অংশে ৪টি অধ্যায় (ভূমিকা, বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাসমূহ, ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণী) এবং বিমা অংশে ৪টি অধ্যায় (ভূমিকা, বাংলাদেশের বিমা কোম্পানি, প্রিমিয়াম ও দাবি নির্ণয়, বিমা কোম্পানির আর্থিক বিবরণী) এই পোস্টে দেওয়া হয়েছে।
ক-বিভাগের উত্তর কি সঙ্গে দেওয়া আছে?
উত্তর: হ্যাঁ, ক-বিভাগের প্রতিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সঙ্গে দেওয়া আছে। খ ও গ-বিভাগের বিস্তারিত উত্তর মূল বইয়ে (ব্যতিক্রম হিসাববিজ্ঞান ইজিপ্লাস) পাওয়া যাবে; আর প্রতিটি গাণিতিক সমস্যার নিচে সমাধানের সূত্র (Solution) দেওয়া আছে।
গাণিতিক সমস্যা কোন কোন অধ্যায়ে আছে?
উত্তর: ব্যাংকিং অংশের অধ্যায় ০৪ (ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণী), বিমা অংশের অধ্যায় ০৩ (প্রিমিয়াম ও দাবি নির্ণয় — জীবন, নৌ ও অগ্নি বিমা) এবং অধ্যায় ০৮ (বিমা কোম্পানির আর্থিক বিবরণী)-এ গাণিতিক সমস্যা দেওয়া আছে।
বিমা অংশের অধ্যায় ০৮ কি সম্পূর্ণ?
উত্তর: না — আমাদের হাতে পাওয়া স্ক্যানটি অধ্যায় ০৮-এর গাণিতিক সমস্যা Problem-05 পর্যন্ত এসে শেষ হয়েছে, তাই এই পোস্টে ততটুকুই দেওয়া হয়েছে। বইয়ের বাকি পৃষ্ঠা হাতে পেলে এই পোস্টে যোগ করা হবে।
PDF কি ডাউনলোড করা যাবে?
উত্তর: না — PDFটি রিড-অনলি, তাই ডাউনলোডের অপশন নেই। পোস্টের শেষের দিকে সবুজ "📖 PDF পড়ুন" বোতাম থেকে PDFটি অনলাইনে পড়া যাবে।
কোন অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তর: ব্যাংকিং অংশের অধ্যায় ০৪ (আর্থিক বিবরণী) ও বিমা অংশের অধ্যায় ০৩ (প্রিমিয়াম ও দাবি নির্ণয়) থেকে প্রতি বছরই গাণিতিক সমস্যা আসে। এছাড়া ব্যাংকিং অধ্যায় ০২ ও ০৩-এর তত্ত্বভিত্তিক প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ।
সবশেষে, এই ব্যাংকিং ও বিমা সাজেশন ২০২৬ ধরে নিয়মিত অনুশীলন করলেই পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। পোস্টটি বুকমার্ক করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরীক্ষার জন্য শুভকামনা রইল। আরও সাজেশন ও আপডেট পেতে mmritbd.com নিয়মিত ভিজিট করো।