ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন ২০২৬ Business and Commercial Laws Suggestion 232509
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবসায় ও বাণিজ্যিক আইন (Business and Commercial Laws) বিষয়ের সর্বশেষ চূড়ান্ত সাজেশন ২০২৬ এই পোস্টে দেওয়া হলো। পরীক্ষা বুধবার ৯ ডিসেম্বর ২০২৬, দুপুর ১:০০টা। তবে এই বিষয়টি পুরোপুরি আইনভিত্তিক — চুক্তি আইন থেকে শুরু করে শ্রম আইন, পরিবেশ আইন ও প্রতিযোগিতা আইন পর্যন্ত মোট ৯টি আইনের ওপর প্রশ্ন আসে, সুতরাং এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন ধরে অধ্যায়ভিত্তিক পড়লেই পুরো সিলেবাস কভার হয়ে যাবে। নিচে ৯টি অধ্যায়ের ক-বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং খ ও গ-বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে — সবই বিগত বছরের বোর্ড ও টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া। এই সাজেশনের PDF পোস্টের শেষে দেওয়া আছে — সেটি শুধু অনলাইনে পড়া যাবে (রিড-অনলি)।
এক নজরে (At a Glance)
| বিষয় | ব্যবসায় ও বাণিজ্যিক আইন (Business and Commercial Laws) |
| বিষয় কোড | 232509 |
| বিভাগ | হিসাববিজ্ঞান (Accounting) |
| বর্ষ | অনার্স ৩য় বর্ষ |
| আলোচ্য অংশ | ৯টি অধ্যায় — ক, খ ও গ-বিভাগের প্রশ্নোত্তর |
| পরীক্ষার তারিখ | বুধবার ৯ ডিসেম্বর ২০২৬, দুপুর ১:০০টা |
| পূর্ণমান | ৮০ |
| সময় | ৪ ঘণ্টা |
| পরীক্ষা কোড | 2203 |
প্রশ্ন কাঠামো ও মানবণ্টন (Question Pattern & Marks Distribution)
| বিভাগ | প্রশ্নের ধরন | থাকবে | উত্তর দিতে হবে | মান |
| ক-বিভাগ | অতি সংক্ষিপ্ত প্রশ্ন | ১২টি | ১০টি | ১ × ১০ = ১০ |
| খ-বিভাগ | সংক্ষিপ্ত প্রশ্ন | ৮টি | ৫টি | ৪ × ৫ = ২০ |
| গ-বিভাগ | রচনামূলক প্রশ্ন | ৮টি | ৫টি | ১০ × ৫ = ৫০ |
| মোট | ৮০ | |||
দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
গুরুত্বপূর্ণ অধ্যায় ও ফোকাস এরিয়া: ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন (Important Chapters & Focus Areas)
• অধ্যায় ০১ (চুক্তি আইন-১৮৭২): এই সাজেশনের সবচেয়ে বড় অধ্যায় — একাই ৭৮টি ক-বিভাগের প্রশ্ন আছে। চুক্তির উপাদান, প্রস্তাব ও স্বীকৃতি, প্রতিদান, বাতিল ও বাতিলযোগ্য চুক্তি এবং চুক্তি ভঙ্গের প্রতিকার — প্রতিটি বিষয় থেকেই প্রতি বছর প্রশ্ন আসে।
• অধ্যায় ০২ (পণ্য বিক্রয় আইন-১৯৩০): পণ্য বিক্রয়ের শর্ত ও ওয়ারেন্টি, মালিকানা হস্তান্তর এবং অবৈতনিক বিক্রেতার অধিকার খ ও গ-বিভাগের নিয়মিত প্রশ্ন।
• অধ্যায় ০৫ (অংশীদারি আইন-১৯৩২): অংশীদারি চুক্তি, অংশীদারদের অধিকার ও দায় এবং ফার্মের বিলোপসাধন থেকে নিয়মিত প্রশ্ন আসে।
• অধ্যায় ০৬ (বাংলাদেশ শ্রম আইন-২০০৬): ধর্মঘট ও লকআউট, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকের ক্ষতিপূরণ — এই বিষয়গুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ।
• অধ্যায় ০৩ (হস্তান্তরযোগ্য দলিল আইন-১৮৮১): চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোটের সংজ্ঞা ও পার্থক্য ক-বিভাগে বারবার এসেছে।
• ক-বিভাগের প্রস্তুতি: ৯টি অধ্যায়ের প্রতিটি আইনের নাম, সাল ও মূল সংজ্ঞাগুলো মুখস্থ রাখলেই ১০ নম্বরের বড় অংশ নিশ্চিত। ফলে এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন ধরে পড়লে কোনো আইনই বাদ থাকবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিবিএ (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৫ (অনুষ্ঠিতব্য-২০২৬/২৭)]
Subject Code : 232509
Subject Name : Business and Commercial laws
ব্যবসায় ও বাণিজ্যিক আইন
[ব্যতিক্রম সর্বশেষ চূড়ান্ত সাজেশনস]
হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য
---
অধ্যায় ০১: চুক্তি আইন-১৮৭২ (Contract Act-1872)
ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় অধ্যায় হলো চুক্তি আইন-১৮৭২। এই অধ্যায়ে চুক্তির মূল ধারণা থেকে শুরু করে প্রস্তাব ও স্বীকৃতি, প্রতিদান, বাতিল ও বাতিলযোগ্য চুক্তি, চুক্তি পালন ও ভঙ্গের প্রতিকার এবং ক্ষতিপূরণ ও জামিনের চুক্তি পর্যন্ত প্রতিটি বিষয় ধাপে ধাপে সাজানো হয়েছে। বিশেষ করে ৯৯% চিহ্নিত প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে, সুতরাং এই অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করলে পরীক্ষার বড় একটি অংশের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে।
বিষয়: চুক্তি
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. চুক্তি কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- শহীদ সোহরাওয়ার্দী, সরকারি বিএম, সোহরাওয়ার্দী ও ধানমন্ডি কলেজ; জা.বি ২০১৫, ২০১৮, ২০২০/]
অথবা, চুক্তির সংজ্ঞা দাও।
অথবা, চুক্তি বলতে কি বুঝ?
উত্তর : আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে।
০২. চুক্তি আইন কি? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ইডেন, কবি নজরুল, হাবিবুল্লাহ বাহার, সরকারি বিএম ও তিতুমীর কলেজ; জা.বি. ২০১২, ২০১১, ২০২০/]
উত্তর : মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে তাকে চুক্তি আইন বলে।
০৩. সম্মতির সংজ্ঞা দাও।
[জা.বি. ২০১২, ২০১৩, ২০২১/]
অথবা, সম্মতি কি?
উত্তর : কোনো কিছু করা বা না করার জন্য একপক্ষের প্রস্তাবে অন্য পক্ষের রাজি থাকাকে সম্মতি বলে।
০৪. অনিশ্চিত সম্মতি কাকে বলে?
[জা.বি. ২০২০/]
উত্তর : অনিশ্চিত সম্মতি (Uncertain Agreement) বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি কোনো প্রস্তাব বা অনুরোধের প্রতি স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে রাজি হয় না, বরং তার সম্মতি অস্পষ্ট, দ্বিধাগ্রস্ত বা শর্তসাপেক্ষ থাকে।
০৫. প্রায় চুক্তি কী? ৯৯%
[জা.বি. ২০২৩/]
উত্তর : অঙ্গীকার ছাড়াও কোন কোন ক্ষেত্রে চুক্তির ন্যায় সম্পর্ক গড়ে উঠলে তাকে প্রায় চুক্তি বলে।
০৬. আইনগত সম্পর্ক কি?
উত্তর : আইনগত সম্পর্ক বলতে উভয় পক্ষের মধ্যে দায় ও অধিকারের সম্পর্ক বুঝায়–যা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।
০৭. টর্ট কি?
[জা.বি. ২০২১, ২০২৩/]
উত্তর : চুক্তি ছাড়া মামলাযোগ্য অপরাধকে টর্ট বলে।
০৮. চুক্তি সম্পাদন যোগ্যতা বলতে কি বোঝ? ৯৯%
উত্তর : চুক্তি আইনের ১১ ধারায় চাহিদা অনুযায়ী চুক্তিভুক্ত সকল পক্ষকে চুক্তি সম্পাদনের যোগ্য হতে হবে এবং যে ব্যক্তি নাবালক সে চুক্তি সম্পাদনে যোগ্য নয়।
০৯. চুক্তি কী মৌখিক হতে পারে?
উত্তর : চুক্তি আইনের ২৫ ধারা বা বাংলাদেশে প্রচলিত অন্য কোনো আইন অনুযায়ী লিখন, প্রত্যয়ন বা রেজিস্ট্রেশন অত্যাবশ্যকীয় না হলে মৌখিক চুক্তি সম্পাদনের কোনো প্রতিবন্ধকতা নেই।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. চুক্তি কি?
[টেস্ট পরীক্ষা- ইডেন, কবি নজরুল, সোহরাওয়ার্দী, দেবেন্দ্র ও ভিক্টোরিয়া কলেজ; জা.বি. ২০১২/]
অথবা, চুক্তির সংজ্ঞা দাও।
০২. বৈধ চুক্তি কি?
[জা.বি. ২০১২, ২০১৭, ২০২১/]
অথবা, বৈধ চুক্তি বলতে কি বুঝ?
০৩. চুক্তির অপরিহার্য উপাদানগুলো লেখ। ৯৯%
অথবা, চুক্তির আবশ্যকীয় চারটি উপাদানগুলো লিখ।
০৪. একটি বৈধ চুক্তির শর্তাবলি বর্ণনা কর।
[জা.বি. ২০১৪/]
অথবা, বৈধ চুক্তির শর্তাবলি আলোচনা কর।
০৫. সম্মতি ও চুক্তির মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, কবি নজরুল, সরকারি বিএম, সোহরাওয়ার্দী, এডওয়ার্ড, বিএল কলেজ; জা.বি. ২০০৭, ২০০৯, ২০১৪, ২০১৯, ২০২১]
অথবা, চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
০৬. আইনগত সম্পর্ক সৃষ্টির অভিপ্রায় কী? ৯৯%
[জা.বি. ২০২৩/]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
২। "সকল চুক্তিই সম্মতি, কিন্তু সকল সম্মতিই চুক্তি নয়"– ব্যাখ্যা কর।
[টেস্ট পরীক্ষা- শহীদ সোহরাওয়ার্দী, সিদ্ধেশ্বরী, সাদত, দিনাজপুর, যশোর সরকারি সিটি, স.হাজী মু.মুহসিন কলেজ; জা.বি. ২০১৩ ২০১৬, ২০২০, ২০২২, ২০২৪]
অথবা, আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিই চুক্তি"–ব্যাখ্যা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. বৈধ চুক্তির অপরিহার্য বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, বৈধ চুক্তির বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
০২. একটি বৈধ চুক্তির আবশ্যকীয় উপাদানগুলো উদাহরণসহ ব্যাখ্যা কর।
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, দনিয়া, ঝালকাঠি, দেবেন্দ্র, বিএল, এমএম, দিনাজপুর কলেজ; জা.বি. ২০১২, ২০১৩, ২০১৯/]
অথবা, বৈধ চুক্তির আবশ্যকীয় উপাদানসমূহ বর্ণনা কর।
অথবা, একটি বৈধ চুক্তির কী কী বিষয় থাকা বাঞ্ছনীয়?
০৩. (ক) চুক্তি আইন বলতে কী বুঝায়? ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৮, ২০২১/]
অথবা, চুক্তি আইন কি?
(খ) চুক্তি আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৮, ২০২১/]
অথবা, চুক্তি আইনের বৈশিষ্ট্যাবলি বর্ণনা কর।
০৪. চুক্তি ও প্রায় চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
[জা.বি. ২০২০/]
০৫. প্রতিনিধি কর্তৃক ক্ষমতার সীমালঙ্ঘনের পরিণাম লেখ। ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৭, ২০২২/]
বিষয়: প্রস্তাব ও স্বীকৃতি
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
১০. প্রস্তাব কি? [২০২৪ সালে যা এসেছিল]
[টেস্ট পরীক্ষা- ইডেন, তিতুমীর, বাড্ডা, শহীদ সোহরাওয়ার্দী ও সিদ্ধেশ্বরী কলেজ; জা.বি. ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২২, ২০২৪/]
অথবা, প্রস্তাবের সংজ্ঞা দাও।
অথবা, প্রস্তাব বলতে কি বুঝায়?
উত্তর : চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছা প্রকাশকে বুঝায়।
১১. কে প্রস্তাব দিতে পারে?
উত্তর : যে কোন সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রস্তাব দিতে পারে।
১২. ব্যক্ত প্রস্তাব কি?
উত্তর : কোন প্রস্তাব মৌখিকভাবে বা লিখে প্রকাশ করা হলে তাকে ব্যক্ত প্রস্তাব বলে।
১৩. অব্যক্ত প্রস্তাব কি?
উত্তর : কোন ব্যক্তির আচরণ থেকে যখন কোন প্রস্তাব বুঝা যায় তাকে অব্যক্ত প্রস্তাব বলে।
১৪. কে প্রস্তাব দিতে পারে না?
উত্তর : নাবালক, পাগল, উন্মাদ, দেউলিয়া ও জড় বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ কোন ইচ্ছা প্রকাশ করলে তা প্রস্তাব হিসেবে গণ্য হবে না।
১৫. প্রস্তাব জ্ঞাপন কখন সম্পূর্ণ হয়?
উত্তর : প্রস্তাব মৌখিক, লিখিত বা অব্যক্ত যে কোনভাবে করা যায়, তবে তা অবশ্যই প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। এই জানানোর মাধ্যমেই প্রস্তাব জ্ঞাপন কার্য সম্পন্ন হয়।
১৬. পাল্টা প্রস্তাব কী? ৯৯%
[জা.বি ২০১৮/]
অথবা, প্রতি প্রস্তাব কী?
উত্তর : প্রস্তাব গ্রহীতা সরাসরি প্রস্তাব গ্রহণ না করে যদি শর্ত আরোপ বা কোন নতুন ধরণের পরিবর্তন প্রস্তাব করে তাকে পাল্টা প্রস্তাব বলে।
১৭. প্রতিশ্রুতি কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৪, ২০১৭, ২০১৮, ২০২১/]
অথবা, যৌথ প্রতিশ্রুতি কাকে বলে?
উত্তর : প্রস্তাব উপস্থাপনের পর অন্য ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলে।
১৮. স্বীকৃতির সংজ্ঞা দাও। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, তিতুমীর, সিদ্ধেশ্বরী, ঝালকাঠি সরকারি ও কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০১৬, ২০১৮, ২০২১/]
অথবা, স্বীকৃতি বলতে কি বুঝ?
উত্তর : যার কাছে প্রস্তাবটি উপস্থাপিত হয়েছে, সেই ব্যক্তি উক্ত প্রস্তাবে সম্মতি প্রদান করলে তাকে স্বীকৃতি বলে।
১৯. কে স্বীকৃতি দিতে পারে? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৪, ২০১৫, ২০১৮/]
অথবা, স্বীকৃতি দিতে পারে কে?
উত্তর : যার উদ্দেশ্যে প্রস্তাব উত্থাপন হয় শুধুমাত্র সে ব্যক্তিই স্বীকৃতি দিতে পারে।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. প্রস্তাবের সংজ্ঞা দাও।
অথবা, প্রস্তাব বলতে কি বুঝ?
০২. প্রস্তাব ও স্বীকৃতির মধ্যে পার্থক্য দেখাও।
০৩. সম্মানার্থে স্বীকৃতি কি? ৯৯%
[জা.বি. ২০১৬/]
০৪. প্রস্তাব সম্পর্কিত আইনের বিধানাবলি আলোচনা কর।
অথবা, বৈধ প্রস্তাবের আইনগত নিয়মাবলি ব্যাখ্যা কর।
[টেস্ট পরীক্ষা- সোহরাওয়ার্দী, ঝালকাঠি সরকারি ও উত্তরা কলেজ; জা.বি. ২০০৭, ২০১০/]
০৫. শুধুমাত্র মানসিক স্বীকৃতি, স্বীকৃতি নয় — ব্যাখ্যা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- মিরপুর, দিনাজপুর, যশোর সরকারি সিটি ও সাদত কলেজ; জা.বি. ২০১৩, ২০১৭, ২০২১, ২০২৩/]
০৬. কিভাবে প্রস্তাব জ্ঞাপন করা হয়?
অথবা, একটি প্রস্তাব কিভাবে দেওয়া হয়?
০৭. (ক) কীভাবে প্রস্তাব তামাদি হয়? ৯৯%
অথবা, প্রস্তাব কিভাবে বাতিল, প্রত্যাহার, সমাপ্তি হয়? আলোচনা কর।
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী, রাজেন্দ্র, যশোর সিটি, নড়াইল ভিক্টোরিয়া, রংপুর, এম এম কলেজ; জা.বি. ২০১০, ২০২৩/]
(খ) ডাকযোগে প্রস্তাব ও স্বীকৃতি সম্পর্কিত আইনের বিধানগুলো আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩/]
বিষয়: প্রতিদান
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
২০. প্রতিদান কি? [২০২৫ সালে যা এসেছিল]
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, হাবিবুল্লাহ বাহার, শহীদ সোহরাওয়ার্দী, কুষ্টিয়া ও সোহরাওয়ার্দী কলেজ; জা.বি. ২০১৩, ২০১৬, ২০২০, ২০২২, ২০২৪/]
উত্তর : প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকেই প্রতিদান বলে।
২১. প্রতিদান কত প্রকার ও কি কি?
উত্তর : প্রতিদান সাধারণত তিন প্রকারের যথা- ১. বর্তমান প্রতিদান; ২. অতীত প্রতিদান; ৩. ভবিষ্যত প্রতিদান।
২২. অতীত প্রতিদান কি? ৯৯%
উত্তর : অতীতে সম্পাদিত কোন কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে যে মূল্য বা প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলে।
২৩. বাতিল সম্মতি বলতে কি বুঝ? ৯৯%
উত্তর : আইনের বলে কার্যকর করা যায় না, এমন সম্মতিকে বাতিল সম্মতি বলে।
২৪. প্রতিদান কেমন হওয়া উচিত?
উত্তর : প্রতিদান বৈধ হওয়া উচিত।
২৫. জনস্বার্থ বিরোধী চুক্তি কী? ৯৯%
[জা.বি. ২০২৩/]
উত্তর : সমাজ বা রাষ্ট্রের স্বার্থের বিরোধী বা ক্ষতিকারক সম্মতি বা চুক্তিকে জনস্বার্থ বিরোধী চুক্তি বলা হয়।
২৬. দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম লিখ। ৯৯%
উত্তর : দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম হলো : (i) ব্যক্তিগত স্বাধীনতার প্রতিবন্ধকতা; (ii) পিতামাতার অধিকারের স্বাধীনতা।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. প্রতিদান কাকে বলে?
[জা.বি. ২০১৪/]
অথবা, প্রতিদান বলতে কি বুঝ?
০২. "অতীত প্রতিদান বৈধ প্রতিদান" –ব্যাখ্যা কর। ৯৯%
[জা.বি. ২০১৪/]
অথবা, অতীত প্রতিদান কি বৈধ প্রতিদান?–ব্যাখ্যা কর।
০৩. প্রতিদান সংক্রান্ত চুক্তি আইনের বিধানগুলো আলোচনা কর।
[জা.বি. ২০০৮, ২০১০/]
অথবা, প্রতিদান সংক্রান্ত চুক্তি আইনের বিধানগুলো কি কি?
০৪. "বিনা প্রতিদানে চুক্তি হয় না" -ব্যাখ্যা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- আর কে, সাদত, এম.মনসুর, দেবেন্দ্র, বিএল, সিদ্ধেশ্বরী, যশোর সরকারি সিটি ও বিএম কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২২/]
অথবা, 'প্রতিদান না থাকলে চুক্তি হয় না"–ব্যাখ্যা কর।
অথবা, "বিনা প্রতিদানে চুক্তি হয় না" এ নিয়মের ব্যতিক্রমসমূহ উদাহরণসহ বর্ণনা কর।
বিষয়: বাতিল ও বাতিলযোগ্য চুক্তি, ঘটনাসাপেক্ষ চুক্তি
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
২৭. বৈধ চুক্তি কি? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৭/]
উত্তর : বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই বৈধ চুক্তি বলে।
২৮. বাতিল চুক্তি কি?
উত্তর : যে সকল চুক্তি আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল চুক্তি বলে।
২৯. একটি বৈধ চুক্তির কয়টি উপাদান থাকতে হয়?
উত্তর : একটি বৈধ চুক্তিতে, অবশ্যই দুটি উপাদান থাকবে। যথা- (ক) একটি সম্মতি ও (খ) সম্মতিটি আইনের দ্বারা বলবৎযোগ্য হতে হবে।
৩০. আনুষ্ঠানিক চুক্তি কি?
উত্তর : আনুষ্ঠানিক চুক্তি হলো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষগুলো আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে চুক্তি সম্পাদন করার প্রক্রিয়া।
৩১. বাতিলযোগ্য চুক্তি কাকে বলে? ৯৯%
[জা.বি. ২০১৪, ২০২১/]
উত্তর : যে সকল সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছে অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপরপক্ষের ইচ্ছানুসারে বলবৎযোগ্য হয় না তাকে বাতিলযোগ্য চুক্তি বলে।
৩২. ব্যক্ত চুক্তি কি?
উত্তর : যখন কোন সম্মতির প্রস্তাব ও স্বীকৃতি লিখিত ও মৌখিক কথার দ্বারা সম্পাদন করা হয় তখন তাকে ব্যক্ত চুক্তি বলে।
৩৩. অব্যক্ত চুক্তি?
[জা.বি. ২০১৪/]
উত্তর : কোন চুক্তি যখন চুক্তির পক্ষগুলোর মধ্যে কোন আলাপ আলোচনা ছাড়াই সম্পাদিত হয় তখন তাকে অব্যক্ত চুক্তি বলে।
৩৪. বাজি ধরার চুক্তি কি? ৯৯%
[জা.বি. ২০১৩, ২০১৭/]
উত্তর : চুক্তির উভয় পক্ষ ভবিষ্যত অনিশ্চিত ঘটনাকে অবিদিত নিশ্চিত মনে করে সম্মতিতে আবদ্ধ হলে তাকে বাজি ধরার চুক্তি বলে।
৩৫. অবৈধ চুক্তি কাকে বলে?
উত্তর : আইন দ্বারা যে সকল চুক্তি নিষিদ্ধ করা হয়েছে, তাকে অবৈধ চুক্তি বলে।
ঘটনা সাপেক্ষ চুক্তি
৩৬. ঘটনা সাপেক্ষ চুক্তি কি?
উত্তর : সাধারণত কোন ঘটনা ঘটা বা না ঘটার শর্তে কোন প্রতিশ্রুতি প্রদান করা হলে তখন তাকে ঘটনা সাপেক্ষ চুক্তি বলা হয়।
৩৭. ঘটনা সাপেক্ষ পণ্য কী? ৯৯%
[জা.বি. ২০২০/]
উত্তর : সাধারণত কোনো ঘটনা ঘটা বা না ঘটার শর্তে কোনো পণ্য সম্পর্কে প্রতিশ্রুতি প্রদান করা হলে তখন তাকে ঘটনা সাপেক্ষ পণ্য বলে।
৩৮. আনুষঙ্গিক ঘটনা কি?
উত্তর : আনুষঙ্গিক ঘটনা সম্পর্কে pollock ও mulla মন্তব্য করেন যে, আনুষঙ্গিক ঘটনা বলতে চুক্তির অংশ হিসেবে প্রতিশ্রুতি কার্যের সম্পাদন বা মোট প্রতিদান এ দুয়ের কোনটাই বোঝায় না।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. ঘটনা সাপেক্ষ চুক্তির সংজ্ঞা দাও।
অথবা, ঘটনা সাপেক্ষ চুক্তি বলতে কি বুঝ?
০২. (ক) বাতিল চুক্তির সংজ্ঞা দাও। ৯৯%
[জা.বি. ২০১৪/]
অথবা, বাতিল চুক্তি বলতে কি বুঝ?
(খ) চুক্তি আইনে যে সকল চুক্তিকে বাতিল বলে ঘোষণা করা হয় সেগুলো আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৪/]
০৩. (ক) বাজি ধরার চুক্তি কি? ৯৯%
(খ) বিমা ও বাজি ধরার চুক্তির মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
অথবা, বিমা ও জুয়া খেলা চুক্তির পার্থক্য দেখাও।
০৪. ঘটনা সাপেক্ষ চুক্তির শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
অথবা, ঘটনা সাপেক্ষ চুক্তির প্রকারভেদ বর্ণনা কর।
০৫. বাতিলযোগ্য ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০১৩, ২০২০/]
অথবা, বাতিল ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য লিখ।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৩। বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর।
অথবা, বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য কী?
[টেস্ট পরীক্ষা- কবি নজরুল, বিএম, রাজেন্দ্র, দেবেন্দ্র, দিনাজপুর ও চট্টগ্রাম কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৮, ২০২২, ২০২৪/]
বিষয়: চুক্তি সম্পাদনের যোগ্যতা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
৩৯. চুক্তি সম্পাদনের যোগ্যতা কি? ৯৯%
উত্তর : চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে যোগ্য ব্যক্তির সম্পাদিত বৈধ চুক্তিকে বুঝায়।
৪০. নাবালক ও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সংজ্ঞা দাও।
উত্তর : বাংলাদেশের প্রচলিত ১৮৭৫ সালের ভারতীয় সাবালকত্ব আইনের ৩ধারা অনুসারে ১৮ বছর পূর্ণ না হলে কোন ব্যক্তিকে সাবালক বলে গণ্য করা হয় না। অর্থাৎ ১৮ বছর পর্যন্ত বয়সধারীদের নাবালক ধরা হয়।
৪১. বিবাহিতা মহিলার চুক্তি আইনের বিধান কি?
উত্তর : (i) বিবাহিতা মহিলাকে সাবালিকা হতে হবে; (ii) অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মহিলা হতে পারবে না।
৪২. জড়বুদ্ধি বলতে কি বলা হয়? ৯৯%
উত্তর : জন্মগত রোগ, দুরারোগ্য ব্যাধি বা ঔষধের প্রভাবে কোন ব্যক্তি যদি কিছুই ঠিকভাবে বুঝতে না পারে, তাকে জড়বুদ্ধিসম্পন্ন বলা হয়।
৪৩. উন্মাদ বলতে কি বুঝায়?
উত্তর : যদি কোন ব্যক্তির মস্তিষ্কের ব্যাধির কারণে মানসিক শক্তি এমনভাবে বিকল হয়ে যায় যে, তার স্বাভাবিক হিতাহিত জ্ঞান ও বিচার ক্ষমতা লোপ পায় তাহলে তাকে পাগল বা উন্মাদ বলা হয়।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. (ক) পেশাগত অযোগ্যতা কী? ৯৯%
[জা.বি. ২০২৩/]
(খ) নাবালকের ক্ষেত্রে বাংলাদেশ ও ব্রিটিশ আইনের বৈসাদৃশ্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০২৩/]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১০। (ক) চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে কী বুঝ?
অথবা, চুক্তি সম্পাদনের যোগ্যতা কি?
(খ) বাংলাদেশি আইন অনুযায়ী নাবালকের চুক্তি সম্বন্ধে আইনের বিধানসমূহ আলোচনা কর
অথবা, নাবালক চুক্তি সংক্রান্ত বিধানগুলো উল্লেখ কর।
[টেস্ট পরীক্ষা- কবি নজরুল, বিএম, এমএম, সিদ্ধেশ্বরী, দনিয়া, এম. মনসুর, যশোর ও রংপুর কলেজ; জা.বি. ২০১২, ২০১৯, ২০২২, ২০২৪/]
[জা.বি. ২০২৪/]
অথবা, নাবালকের চুক্তি সম্পর্কিত আইনের বিধানগুলো কী কী?
বিষয়: স্বেচ্ছা সায় বা স্বাধীন সায়, প্রতারণা ও মিথ্যে বর্ণনা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
৪৪. সায় বলতে কি বুঝায়?
উত্তর : কোনো চুক্তিকে আইনত বলবৎযোগ্য করতে হলে চুক্তিভুক্ত পক্ষসমূহকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে সায় বা সম্মতি বলে।
৪৫. স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় কী? [২০২৪ সালে যা এসেছিল]
অথবা, স্বেচ্ছাসায় বলতে কি বুঝায়?
[টেস্ট পরীক্ষা- ঢাকা, শহীদ সোহরাওয়ার্দী, সাতক্ষীরা সরকারি ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৩, ২০১৪/]
উত্তর : স্বেচ্ছাসায় বলতে চুক্তির পক্ষসমূহের নির্ভর ও স্বাধীনভাবে মত প্রকাশ করাকে বুঝায়।
৪৬. চুক্তি আইনে স্বেচ্ছাসায় বলতে কি বুঝায়?
উত্তর : মিথ্যে বর্ণনা, বল প্রয়োগ, অনুচিত প্রভাব প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদত্ত হলে তাকে স্বেচ্ছা সায় বলে।"
৪৭. বল প্রয়োগ কি?
উত্তর : কোন ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোন কাজ উদ্ধার করা বা কাজ হতে বিরত রাখাকে বল প্রয়োগ বলে।
৪৮. প্রতারণা কাকে বলে? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৬, ২০১৮, ২০২১/]
উত্তর : কোন একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোন অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।
৪৯. প্রতারণার উপাদানগুলো কি কি?
[জা.বি. ২০১৯/]
উত্তর : প্রতারণার উপাদানগুলো হলো- (ক) অসত্য ভাষণ; (খ) সক্রিয়ভাবে তথ্য গোপন; (গ) পালনের ইচ্ছা ছাড়াই অঙ্গীকার প্রদান ও (ঘ) চুক্তিভুক্ত পক্ষকে ক্ষতিগ্রস্ত করা।
৫০. মৌনতা কি প্রতারণা? ৯৯%
[জা.বি. ২০২৩/]
উত্তর : সাধারণভাবে যে কোনো বিষয়ের তথ্য সম্পর্কে নীরবতা পালন করলেই তা প্রতারণা হয় না। তবে যেক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় প্রতীয়মান হয় যে, নীরবতা অবলম্বনকারীর তথ্য প্রকাশ করাই কর্তব্যের অন্তর্ভুক্ত অথবা নীরবতাই মূর্খতার শামিল সেখানে নীরবতা প্রতারণা হিসেবে গণ্য হবে।
৫১. বল প্রয়োগের ক্ষেত্রসমূহ কি কি?
উত্তর : বল প্রয়োগের ক্ষেত্রসমূহ হচ্ছে- ১. আইনের বাধ্যবাধকতা, ২. উচ্চ হারে সুদ ও ৩. আত্মহত্যার ভীতি প্রদর্শন।
৫২. মিথ্যা বর্ণনা কি? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০২৩, ২০২৪/]
উত্তর : চুক্তি আইনের ১৮নং ধারা মতে, সত্য মনে করে কোন অসত্য বর্ণনা প্রদান, প্রতারণার উদ্দেশ্য নিয়ে কর্তব্য কাজে লঙ্ঘন ও বিনা দোষে ভ্রান্তি সৃষ্টিকে মিথ্যা বর্ণনা বলে।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. বল প্রয়োগের সংজ্ঞা দাও। বল প্রয়োগের উপাদানগুলো লেখ।
০২. বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও।
[টেস্ট পরীক্ষা- মিরপুর, দেবেন্দ্র, দিনাজপুর, রাজেন্দ্র, সাতক্ষীরা সরকারি, যশোর সরকারি সিটি কলেজ; জা.বি. ২০১৩, ২০১৮/]
০৩. ভুলের পরিণাম কী? ৯৯%
[জা.বি. ২০২০/]
০৪. প্রতারণার প্রতিকার প্রাপ্তির উপায় আলোচনা কর।
[জা.বি. ২০২৩/]
০৫. (ক) মিথ্যা বর্ণনার সংজ্ঞা দাও
(খ) মিথ্যা বর্ণনার পরিণাম আলোচনা কর।
০৬. মিথ্যা বর্ণনা ও প্রতারণার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
[জা.বি. ২০১২/]
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, কারমাইকেল, বিএম, এডওয়ার্ড, এম মনসুর, বিএল কলেজ; জা.বি. ২০০৯, ২০১৪, ২০১৬, ২০১৮/]
অথবা, প্রতারণা ও মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য কি কি?
০৭. কখন সায় স্বেচ্ছায় দেয়া হয় না বলে ধরা হয়? ৯৯%
[জা.বি. ২০২৩/]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৪। মৌনতা কি প্রতারণা হতে পারে– যদি হয়, তবে কখন?
[জা.বি. ২০২৪/]
বিষয়: চুক্তি পালন, চুক্তির পরিসমাপ্তি, চুক্তি ভঙ্গ এবং এর প্রতিকার
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
৫৩. চুক্তি পালন বলতে কি বোঝ? ৯৯%
উত্তর : চুক্তি অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষগুলোর কার্যসম্পাদন বা কাজ থেকে বিরত থাকাকে চুক্তি পালন বলে।
৫৪. কে চুক্তি পালন করবে?
উত্তর : চুক্তি আইনের ৪০-৪৩ ধারায় যারা চুক্তি পালন করবে তারা হলেন- (ক) প্রতিশ্রুতিদাতা (খ) প্রতিনিধি দ্বারা, (গ) আইনগত প্রতিনিধি দ্বারা, (ঘ) তৃতীয় পক্ষ দ্বারা, (ঙ) যৌথভাবে প্রতিশ্রুতি পালন দ্বারা।
৫৫. কোন চুক্তি পালন করার দরকার নেই?
উত্তর : পারস্পরিক সম্মতি দ্বারা চুক্তির পরিবর্তন, রদকরণ বা মওকুফকরণ করা হলে মূল চুক্তি পালন করতে হয় না।
৫৬. কার্যানুপাতিক মূল্য প্রদান কী?
[জা.বি. ২০২৩/]
উত্তর : কাউকে তার উপার্জিত অর্থ অর্থাৎ তার দ্বারা সম্পাদিত কার্যের অনুপাতে মূল্য প্রদানকেই কার্যানুপাতিক মূল্য প্রদান বলে।
চুক্তির পরিসমাপ্তি
৫৭. চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতির সংজ্ঞা দাও। ৯৯%
উত্তর : প্রতিশ্রুতি অনুসারে চুক্তিভুক্ত পক্ষগুলো স্ব স্ব দায়িত্ব পালন করলে তখন তাকে চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বলে।
৫৮. চুক্তি পরিসমাপ্তি বা অবসায়নের কয়েকটি উপায় লিখ।
উত্তর : চুক্তি পরিসমাপ্তি বা অবসায়নের উপায়গুলো হলো : (ক) চুক্তি পালন দ্বারা; (খ) চুক্তি পালনের প্রস্তাব দ্বারা; (গ) সকল পক্ষের পারস্পরিক সম্মতির দ্বারা; (ঘ) চুক্তি পালনের অসম্ভাব্যতার দ্বারা।
৫৯. ব্যর্থতার তত্ত্ব কি? ৯৯%
উত্তর : যখন কোনো চুক্তির সাধারণ উদ্দেশ্য কোনোভাবেই আর অর্জন করা সম্ভব নয় বলে প্রতীয়মান হয়, তখন আদালত এ চুক্তির পরিসমাপ্তি ঘোষণা করতে পারেন। যে তত্ত্ব অনুযায়ী আদালত একটি কার্যকর চুক্তি পরিসমাপ্তি ঘটান তাকে ব্যর্থতার তত্ত্ব বলে।
৬০. নবায়ন বা নবীকরণ কি?
উত্তর : পুরানো বা বিদ্যমান চুক্তির পরিবর্তে নতুন চুক্তি সম্পাদিত হলে তাকে নবায়ন বলে।
৬১. পরিত্যাগ কি?
অথবা, পরিহার কাকে বলে?
উত্তর : চুক্তিভুক্ত কোন পক্ষ স্বেচ্ছায় চুক্তিযুক্ত কোন স্বত্ব বা অধিকার ছেড়ে দিলে তাকে পরিত্যাগ বা পরিহার বলে।
৬২. মওকুফ কি?
উত্তর : চুক্তির ফলে অর্জিত কোনো অধিকার কোনো পক্ষ স্বেচ্ছায় আংশিক ছেড়ে দিলে তাকে মওকুফ বলে।
চুক্তি ভঙ্গ এবং এর প্রতিকার
৬৩. চুক্তি ভঙ্গ কি? ৯৯%
উত্তর : প্রতিশ্রুতি দাতা প্রতিশ্রুতি পালন না করলে এবং প্রতিশ্রুতি গ্রহীতা চুক্তি পালন সম্পর্কে উদাসীনতা বা অক্ষমতা প্রকাশ করলে তখন তাকে চুক্তি ভঙ্গ বলে।
৬৪. প্রকৃতি চুক্তি ভঙ্গ কি?
উত্তর : চুক্তি পালনের সময় যদি চুক্তি ভুক্ত কোনো পক্ষ চুক্তি পালন করতে অক্ষমতা প্রকাশ করে বা পালনের প্রস্তাব না করে বা পালন করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তবে তাকে প্রকৃত চুক্তি ভঙ্গ বলা হয়।
৬৫. পরিপূরক ক্ষতিপূরণ কি?
উত্তর : ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন আদালত ততটুকু ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলে তাকে পরিপূরক ক্ষতিপূরণ বলে।
৬৬. দণ্ড কি?
উত্তর : যথাযথ ক্ষতির পরিমাণ নির্ধারণ না করেই চুক্তিভুক্ত কোন পক্ষকে জরিমানা করার জন্য বা চুক্তি হতে কোন পক্ষকে বিরত রাখার জন্য বা ভয় দেখানোর জন্যে যে পরিমাণ ক্ষতিপূরণ পূর্ব থেকে ধার্য করা হয় তাকে দণ্ড বলে।
৬৭. নামমাত্র ক্ষতিপূরণ কি?
উত্তর : যখন আদালত কর্তৃক প্রতিয়মান হয় যে, ক্ষতিগ্রস্ত পক্ষ মূলত: তেমন ক্ষতির সম্মুখীন হননি তখন আদালত বাদী পক্ষকে নামমাত্র মূল্যে ক্ষতিপূরণ প্রদানের জন্যে নির্দেশ দিতে পারে। এরূপ খেসারতকে নামমাত্র ক্ষতিপূরণ বলা হয়।
৬৮. নিষেধাজ্ঞা কি? ৯৯%
[জা.বি. ২০১২/]
উত্তর : বিশেষ বিশেষ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে আদালত চুক্তি ভঙ্গকারীকে চুক্তিভঙ্গমূলক কোন কাজ বা আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারে একেই নিষেধাজ্ঞা বলে।
৬৯. CBA -এর পূর্ণরূপ কী? [২০২৪ সালে যা এসেছিল]
[জা.বি. ২০২০, ২০২৪/]
উত্তর : CBA এর পূর্ণরূপ হলো : Collective Bargaining Agent.
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতির সংজ্ঞা দাও।
[জা.বি. ২০১৩/]
অথবা, চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বলতে কি বুঝ?
০২. চুক্তি ভঙ্গ কি?
অথবা, চুক্তি ভঙ্গ বলতে কি বুঝ?
০৩. কোন চুক্তি পালন করার প্রয়োজন নাই?
[জা.বি. ২০১৩/]
০৪. চুক্তি ভঙ্গের প্রতিকারগুলো কি কি? বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১৬/]
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী গার্লস, সাদত, এম এম, যশোর সিটি ও দেবেন্দ্র কলেজ; জা.বি. ২০১৬, ২০১৮/]
অথবা, চুক্তি ভঙ্গের প্রতিকার সংক্রান্ত বিধানাবলি আলোচনা কর।
০৫. খেসারতের পরিমাণ নির্ধারণের নিয়মাবলি বর্ণনা কর।
অথবা, চুক্তি ভঙ্গের ক্ষেত্রে খেসারতের পরিমাণ নির্ধারণের পদ্ধতি বর্ণনা কর।
০৬. চুক্তির পরিসমাপ্তির উপায় বর্ণনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী গার্লস, সাদত, এডওয়ার্ড, দেবেন্দ্র, দিনাজপুর, কারমাইকেল কলেজ; জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৮, ২০২২/]
অথবা, চুক্তির পরিসমাপ্তির পদ্ধতি আলোচনা কর।
০৭. (ক) ব্যর্থতার তত্ত্ব বলতে কী বুঝ? ৯৯%
[জা.বি. ২০২৩/]
(খ) ব্যর্থতা তত্ত্ব সম্পর্কে বাংলাদেশি আইন ব্যাখ্যা কর। ৯৯%
[জা.বি. ২০২৩/]
বিষয়: ক্ষতিপূরণ ও জামিনের চুক্তি
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
৭০. ক্ষতিপূরণের চুক্তি কি? ৯৯%
উত্তর : যে চুক্তি দ্বারা একপক্ষ নিজ আচরণ বা তৃতীয় কোন ব্যক্তির আচরণজনিত ক্ষতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি অপর পক্ষকে দেয় তবে সে চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলে।
৭১. শর্তহীন জামিন কাকে বলে?
উত্তর : যে ক্ষেত্রে জামিনদার কোন শর্ত আরোপ না করে মুখ্যদেনাদারের প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করে তাকে শর্তহীন জামিন বলে।
৭২. অবিরাম জামিন কী? [২০২৪ সালে যা এসেছিল]
[জা.বি. ২০১৩, ২০২১, ২০২৪/]
অথবা, অবিরাম জামিন বলতে কী বুঝ?
উত্তর : যে জামিন একাধিক লেনদেন সম্পর্কে ধারাবাহিকভাবে প্রদত্ত হয়ে থাকে তাকে অবিরাম জামিন বলে।
৭৩. জামিনদার কে? ৯৯%
[জা.বি. ২০১৭/]
উত্তর : কোন তৃতীয় ব্যক্তি চুক্তির খেলাপ করলে এর পক্ষে অন্য কেউ উক্ত চুক্তির প্রতিশ্রুতি পালন বা দায়-পরিশোধ করার অঙ্গীকার করলে ঐ চুক্তিকে জামিনে চুক্তি বলা হয়। যে ব্যক্তি এরূপ অঙ্গীকার করেন অর্থাৎ জামিন দেন তাকে জামিনদার বলা হয়।
৭৪. জামিনদারের দায় কি?
উত্তর : জামিনদারের দায় কি হবে সে সম্পর্কে চুক্তি আইনের ১২৮ ধারায় বলা হয়েছে যে, "চুক্তিতে যদি অনুরূপ কোনো বিধান না থাকে, তবে জামিনদারের দায় মুখ্য দেনাদারের সাথে সমভাবে কার্যকর হবে।
৭৫. জামিনের চুক্তি কি?
[জা.বি. ২০১৫/]
উত্তর : প্রতিশ্রুতি পালনে ব্যর্থ ব্যক্তির পক্ষে দায় পরিশোধের জন্য পাওনাদারকে প্রদত্ত প্রতিশ্রুতিকে জামিনের চুক্তি বলে।
৭৬. শর্তযুক্ত জামিন কি? ৯৯%
[জা.বি. ২০১৯/]
উত্তর : যে ক্ষেত্রে জামিন চুক্তি দ্বারা জামিনদার মূল দেনাদারের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি প্রদান করে তবে এরূপ পরিস্থিতি পালন এক বা একাধিক শর্ত নির্ভর হয় তবে তাকে শর্তযুক্ত জামিন বলে।
৭৭. গচ্ছিত প্রদান কে?
[জা.বি. ২০১৭/]
উত্তর : উদ্দেশ্য পূরণ হলে তা অর্পণকারীকে ফেরৎ দেয়া হবে বা তার নির্দেশমত পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণ করা হবে এ মর্মে কারও নিকট কোনো দ্রব্য সামগ্রী রাখাকে গচ্ছিত প্রদান বলে।
৭৮. বন্ধকি বা জামানত রক্ষা কি?
উত্তর : গৃহীত কোন ঋণ পরিশোধ অথবা প্রতিশ্রুতি পালনের জামানত হিসেবে কোনো জিনিস কারও কাছে জমা বা গচ্ছিত রাখা হলে তাকে বন্ধকি বলে।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. ক্ষতিপূরণ চুক্তি কি?
অথবা, ক্ষতিপূরণ চুক্তি বলতে কি বুঝ?
০২. ক্ষতিপূরণ চুক্তির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
০৩. জামিনের চুক্তি বলতে কী বুঝায়? ৯৯%
[জা.বি. ২০১২/]
অথবা, জামিনের চুক্তি কাকে বলে?
০৪. কখন একজন জামিনদার তার দায় হতে মুক্ত হয়?
[জা.বি. ২০১২]
অথবা, কখন একজন জামিনদার তার দায় হতে অব্যাহতি পায়?
০৫. ক্ষতিপূরণ গ্রহীতার অধিকারসমূহ লিখ। ৯৯%
[জা.বি. ২০১৪, ২০১৯]
অথবা, ক্ষতিপূরণ গ্রহীতার অধিকার বর্ণনা কর।
০৬. ক্ষতিপূরণ নির্ণয়ের নিয়মগুলো আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১১. (ক) জামিন চুক্তির অত্যাবশ্যকীয় উপাদানসমূহ আলোচনা কর।
[জা.বি. ২০১৭, ২০২১, ২০২৪]
অথবা, জামিন চুক্তির অত্যাবশ্যকীয় উপাদানগুলো লেখ।
অথবা, জামিনের চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান বা বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
(খ) ক্ষতিপূরণের চুক্তি ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য লেখ।
[জা.বি. ২০১৭, ২০২১, ২০২৪]
বিষয়: গচ্ছিত প্রদান ও বন্ধক গ্রহীতা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
৭৯. গচ্ছিত প্রদান চুক্তি কি? ৯৯%
[জা.বি. ২০১২]
অথবা, গচ্ছিত প্রদান বলতে কি বুঝ?
উত্তর : কোন উদ্দেশ্য সাধনের জন্য এক পক্ষ অপর পক্ষের কাছে কোন পণ্য জামানত হিসেবে রাখলে তাকে গচ্ছিত প্রদান চুক্তি বলে।
৮০. হারানো দ্রব্য উদ্ধারকারীর তিনটি অধিকার লিখ।
[জা.বি. ২০১৩]
উত্তর : চুক্তি আইনে হারানো দ্রব্যের দখলদারের যে সকল অধিকার রয়েছে তা নিচে দেওয়া হলো : ১. পূর্বস্বত্বের অধিকার; ২. পুরস্কার দাবী; ৩. হারানো দ্রব্য বিক্রয়।
৮১. গচ্ছিত প্রদানের প্রতিদান বলতে কি বুঝায়?
উত্তর : গচ্ছিত দাতা তার দখলে সংরক্ষিত সম্পদের অধিকার ত্যাগ করাই গচ্ছিত প্রদানের উপযুক্ত প্রতিদান বলে বিবেচিত হয়।
৮২. বন্ধক বা জামানতরক্ষণ কি? ৯৯%
উত্তর : ঋণ পরিশোধের বা অঙ্গীকার রক্ষার জামিন হিসেবে কোন পণ্য জিম্মায় রাখাকে বন্ধক বা জামানতরক্ষণ বলে।
৮৩. জামানতদাতার অধিকার কি?
উত্তর : জামানতদাতার অধিকার হলো আটক রাখার অধিকার, নতুন ঋণের জন্য পূর্বস্বত্ব এবং মামলা দায়ের বা বিক্রির অধিকার।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. বন্ধক বলতে কি বুঝ?
০২. গচ্ছিত গ্রহীতার পূর্বস্বত্বসমূহ বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১৫]
০৩. গচ্ছিত দাতার অধিকারসমূহ আলোচনা কর।
০৪. (ক) গচ্ছিত প্রদান বলতে কি বুঝ? ৯৯%
[জা.বি. ২০১৪]
অথবা, গচ্ছিত প্রদান কি?
(খ) গচ্ছিত প্রদানের অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১৪]
অথবা, গচ্ছিত প্রদানের বৈশিষ্ট্য কি কি?
০৫. বন্ধক দাতার অধিকারগুলো আলোচনা কর।
বিষয়: প্রতিনিধিত্বের চুক্তি
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
৮৪. প্রতিনিধির সংজ্ঞা দাও।
উত্তর : প্রতিনিধি হচ্ছে এমন একজন মাধ্যম ব্যক্তি যিনি মুখ্য ব্যক্তির পক্ষে কোন কার্য সম্পাদন করেন বা মুখ্য ব্যক্তির হয়ে তৃতীয় পক্ষের সাথে কোন লেনদেন সম্পন্ন করেন।
৮৫. প্রতিনিধি কে?
[জা.বি. ২০১২]
উত্তর : অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে।
৮৬. উপ-প্রতিনিধি বলতে কি বুঝ? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাজীগঞ্জ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৪, ২০১৮, ২০২০]
উত্তর : উপ-প্রতিনিধি হলো এমন কোন ব্যক্তি যে প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রাধীনে কাজ করে।
৮৭. মুখ্য ব্যক্তির সংজ্ঞা দাও।
উত্তর : যে ব্যক্তি প্রতিনিধি নিযুক্ত করেন, তিনিই মুখ্য ব্যক্তি। মূলত মুখ্য ব্যক্তি তার কাজের ভার লাঘবের জন্যই প্রতিনিধি নিয়োগ করে থাকেন।
৮৮. সহ-প্রতিনিধি বলতে কি বুঝ? ৯৯%
উত্তর : প্রতিনিধিত্বের কার্যের অংশবিশেষ সম্পাদনের জন্য পরবর্তীতে প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্তির কারণে তাকে সহ-প্রতিনিধি হিসেবে অভিহিত করা হয়।
৮৯. ভৃত্য কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট পারিশ্রমিকের এক বা একাধিক কার্য বা বিবিধ কার্য সম্পাদনের নিমিত্তে নিয়োগকৃত ব্যক্তিকে ভৃত্য বলে।
৯০. প্রয়োজনে প্রতিনিধি বলতে কী বুঝ? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : বিশেষ কোন অবস্থার প্রয়োজনে কোন কোন সময় এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। প্রতিনিধিত্বের চুক্তি না থাকা সত্ত্বেও অবস্থার প্রেক্ষিতে এ ধরনের প্রতিনিধি সৃষ্টি হয়ে থাকে বলে একে প্রয়োজনে প্রতিনিধি বলা হয়।
৯১. কে প্রতিনিধি নিয়োগ করতে পারে?
উত্তর : দেশের প্রচলিত আইন অনুসারে সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোন ব্যক্তি প্রতিনিধি নিয়োগ করতে পারে।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. প্রতিনিধি বলতে কি বুঝ?
অথবা, প্রতিনিধির সংজ্ঞা দাও।
০২. কে প্রতিনিধি নিযুক্ত করতে পারে? ৯৯%
[টেস্ট পরীক্ষা– সিদ্ধেশ্বরী, দিনাজপুর, যশোর সিটি ও কারমাইকেল কলেজ; জা.বি. ২০১৩, ২০১৫, ২০১৮]
০৩. প্রতিনিধিত্বের চুক্তি কি?
অথবা, প্রতিনিধিত্বের চুক্তি বলতে কি বুঝ?
০৪. কখন প্রতিনিধি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হয়? ৯৯%
[জা.বি. ২০০৫, ২০১২]
০৫. প্রতিনিধি ও ভৃত্যের মধ্যে পার্থক্য দেখাও।
০৬. প্রতিনিধিত্বের অবসান আলোচনা কর।
অথবা, প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটার প্রক্রিয়া উল্লেখ কর।
০৭. উপ-প্রতিনিধি ও সহ-প্রতিনিধির মধ্যে পার্থক্য আলোচনা কর।
০৮. মুখ্য ব্যক্তির প্রতি প্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য লেখ। ৯৯%
[জা.বি. ২০১৭, ২০২৪]
০৯. উপ-প্রতিনিধি নিয়োগের পরিণাম আলোচনা কর।
[জা.বি. ২০২০]
অধ্যায় ০২: পণ্য বিক্রয় আইন-১৯৩০ (Sale of Goods Act-1930)
ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এর এই অধ্যায়ে পণ্য বিক্রয় আইন-১৯৩০-এর মূল বিষয়গুলো সাজানো হয়েছে — ক্রেতা ও বিক্রেতার সংজ্ঞা থেকে শুরু করে পণ্যের মালিকানা হস্তান্তর ও বিক্রয় চুক্তি পালন পর্যন্ত। বিশেষ করে মুখ্য শর্ত ও গৌণ শর্ত এবং অপরিশোধিত বিক্রেতার অধিকার থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, তাই এই অংশগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. ক্রেতা কে?
উত্তর : যে ব্যক্তি পণ্য ক্রয় করে বা ক্রয়ের অঙ্গীকার করে তাকে ক্রেতা বলে।
০২. বিক্রেতা কে?
উত্তর : যে ব্যক্তি পণ্য বিক্রয় করে অথবা বিক্রয় করতে সম্মত হয় তাকে বিক্রেতা বলে।
০৩. মূল্য কি?
উত্তর : পণ্য বিক্রয়ের জন্য দেয় আর্থিক প্রতিদানকে মূল্য বলা হয়।
০৪. স্বত্ব কি? ৯৯%
[জা.বি. ২০১৯]
উত্তর : পণ্যের উপর মালিকানা স্বত্বকেই স্বত্ব বলে।
০৫. অর্পণ কি?
উত্তর : এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির নিকট স্বেচ্ছায় পণ্যের দখল হস্তান্তর কে অর্পণ বুঝায়।
০৬. পণ্য কি?
উত্তর : যে সকল দ্রব্য বিক্রয়ের পূর্বে বা বিক্রয় চুক্তির অধীনে আলাদা করার ব্যাপারে সম্মতি প্রতিষ্ঠিত হয়েছে এরূপ যাবতীয় অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে।
০৭. নির্দিষ্ট পণ্য কি?
উত্তর : চুক্তি করার সময় যে পণ্য শনাক্ত করা যায় এবং উভয় পক্ষই পণ্যের পরিচিতি সুস্পষ্টভাবে বুঝতে পারে, তাকে নির্দিষ্ট পণ্য বলে।
০৮. ভবিষ্যৎ পণ্য কি? ৯৯%
[জা.বি. ২০২২]
উত্তর : পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা কর্তৃক যে পণ্য প্রস্তুত, উৎপাদিত বা সংগৃহীত হয় তাকে ভবিষ্যৎ পণ্য বলে।
০৯. কিস্তিবন্দি ক্রয় কী?
[জা.বি. ২০১৫, ২০১৭]
উত্তর : কিস্তিতে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করবে এবং পণ্যের দখল পেলে সেই সাথে তার মালিকানা স্বত্ব লাভ করবে এ মর্মে ক্রয় চুক্তি সম্পাদিত হলে, তাকে কিস্তি বন্দিতে ক্রয় বলে।
১০. বিক্রয় সম্মতি বলতে কি বোঝ?
উত্তর : ভবিষ্যৎ সময়ে বা শর্ত পালিত হলে যদি পণ্যের স্বত্ব হস্তান্তর হবে বলে স্থির হয়, তখন তাকে বিক্রয়ের সম্মতি বলে।
১১. বায়না কি? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ইডেন, তিতুমীর শহীদ সোহরাওয়ার্দী, ঝালকাঠি সরকারি ও সোহরাওয়ার্দী কলেজ; জা.বি. ২০১২]
অথবা, বায়না অর্থ কি?
উত্তর : কোন নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে আগাম হিসেবে প্রদান করাকে বায়না বলে।
১২. ভাড়া ক্রয় চুক্তি কী? ৯৯%
[জা.বি. ২০২০]
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ের জন্য কোনো পণ্য বা সেবা ভাড়া ক্রয় চুক্তিতে আবদ্ধ হওয়াকে ভাড়া ক্রয় চুক্তি বলে।
পণ্য বিক্রয় চুক্তির শর্ত
১৩. পণ্য বিক্রয় চুক্তির শর্তসমূহ কি কি? ৯৯%
উত্তর : পণ্য বিক্রয় সংক্রান্ত চুক্তিতে দু'ধরনের শর্ত থাকে। যথা: (i) মুখ্য শর্ত; (ii) গৌণ শর্ত।
১৪. মুখ্য শর্ত কি?
উত্তর : যে শর্ত চুক্তির আসল উদ্দেশ্যের জন্য অপরিহার্য তাকে মুখ্য শর্ত বলে।
১৫. গৌণশর্ত কি?
উত্তর : যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের পক্ষে আনুষঙ্গিক, যা ভঙ্গ করলে খেসারত দাবি করার অধিকার জন্মে না তাকে গৌণ শর্ত বলে।
১৬. গৌণশর্ত ভঙ্গের প্রতিকার গুলো কি কি?
উত্তর : গৌণশর্ত ভঙ্গের ক্ষেত্রে পণ্য বিক্রয় আইনে নিম্নলিখিত প্রতিকার উল্লেখ করা হয়েছে- (ক) ক্ষতিপূরণের মোকদ্দমা; (খ) ক্ষতিপূরণের সমঝোতা ও (গ) আইনের পরিবর্তন।
পণ্যের মালিকানা হস্তান্তর
১৭. পণ্য বিক্রয় চুক্তির অন্যতম প্রধান উপাদান কি? ৯৯%
উত্তর : পণ্য বিক্রয় চুক্তির অন্যতম প্রধান উপাদান হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর।
১৮. শর্তহীন বিনিয়োগ কি?
[জা.বি. ২০১৯]
উত্তর : একটি বিক্রয় চুক্তির অধীনে যে পণ্য ক্রেতাকে দেওয়া হবে তা শনাক্ত করে আলাদা করে রাখাকে শর্তহীন বিনিয়োগ বলে।
১৯. ঝুঁকি হস্তান্তর বলতে কি বোঝ?
উত্তর : বিপরীত মর্মে কোন চুক্তি না থাকলে ক্রেতার কাছে পণ্যের স্বত্ব হস্তান্তরিত না হওয়া পর্যন্ত পণ্যের ঝুঁকি বিক্রেতাকেই বহন করতে হয়, কিন্তু পণ্যের স্বত্ব ক্রেতার কাছে হস্তান্তরিত হওয়ার পর পণ্য অর্জিত হোক বা না হোক ক্রেতাকেই পণ্যের ঝুঁকি বহন করতে হয়।
বিক্রয় চুক্তি পালন
২০. বিক্রয়ের চুক্তি পালন কি?
উত্তর : পণ্য বিক্রয় চুক্তি অনুযায়ী পণ্য ও মূল্যের আদান-প্রদান কে বিক্রয় চুক্তি পালন বলে।
২১. পণ্য অর্পণ কি? ৯৯%
[জা.বি. ২০১২, ২০২৩]
উত্তর : স্বেচ্ছায় এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে পণ্যের দখল হস্তান্তর কে পণ্য অর্পণ বলা হয়।
২২. পণ্য অর্পণ কত প্রকার ও কি কি?
উত্তর : পণ্য অর্পণ তিন প্রকার। যথা : (ক) প্রকৃত অর্পণ; (খ) প্রতীকমূলক অর্পণ ও (গ) কার্যত অর্পণ।
২৩. প্রকৃত অর্পণ কি?
উত্তর : ক্রেতা বা প্রতিনিধির দখলে বিক্রেতা বা তার প্রতিনিধি কর্তৃক সরাসরি পণ্য পৌঁছে দেওয়াকে প্রকৃত অর্পণ বলা হয়।
২৪. প্রতীকমূলক অর্পণ কি?
উত্তর : বিক্রেতা কর্তৃক ক্রেতা বা তার প্রতিনিধিকে সাংকেতিক চিহ্নগত অর্পণ বা প্রতীক অর্পণকে প্রতীকমূলক অর্পণ বলে। এর মাধ্যমে পণ্যের দখল হস্তান্তরিত হয়। বিক্রেতা ক্রেতাকে তার গুদামের চাবি হস্তান্তর প্রতীকমূলক অর্পণের উদাহরণ।
২৫. কার্যত অর্পণ কি? ৯৯%
উত্তর : যে ক্ষেত্রে পণ্যের দখলপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করে যে সে ক্রেতার পক্ষ হয়ে পণ্য তার দখলে রেখেছে সেক্ষেত্রে এরূপ অর্পণ কে কার্যত অর্পণ বলা হয়।
২৬. দেউলিয়াত্ব বলতে কি বুঝ? ৯৯%
[জা.বি. ২০১৯]
উত্তর : যে ব্যক্তি ব্যবসায়ের সাধারণ কার্যকলাপকালে ঋণ পরিশোধ করা বন্ধ করেছে অথবা ঋণ পরিশোধের নির্দিষ্ট দিনে তা পরিশোধ করতে অক্ষম হয় তখন তাকে দেউলিয়াত্ব বলা হয়।
বিক্রেতা ও ক্রেতার কর্তব্য ও অধিকার
২৭. ক্রেতা সাবধান নীতি কি?
[২০২৪ সালে যা এসেছিল] [টেস্ট পরীক্ষা-কবি নজরুল, ইডেন, তিতুমীর, সোহরাওয়ার্দী, এমএম, কুষ্টিয়া, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০২০, ২০২২, ২০২৪]
উত্তর : ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে। দ্রব্যটির গুণাগুণ, বৈশিষ্ট্য এবং দোষত্রুটি ভাল করে পরীক্ষা করে নিবে।
২৮. ক্রেতার তিনটি অধিকারের নাম লিখ।
[জা.বি. ২০১৭]
উত্তর : ক্রেতার তিনটি অধিকার হলো : ১. পণ্য প্রাপ্তি; ২. পণ্য পরীক্ষা করার অধিকার; ৩. চুক্তি বর্জনের অধিকার।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. পণ্য বিক্রয় চুক্তি কি?
০২. বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০১২]
০৩. বিক্রেতার পূর্বস্বত্ব কি?
[জা.বি. ২০১৭]
অথবা, বিক্রেতার পূর্বস্বত্ব বলতে কি বুঝ?
০৪. পণ্য বিনষ্ট হওয়ার পরিণাম বর্ণনা কর।
[জা.বি. ২০১৯]
০৫. ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমসমূহ আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- রংপুর ও ভিক্টোরিয়া, সা'দত, সিদ্ধেশ্বরী গার্লস ও [অস্পষ্ট] কলেজ; জা.বি. ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২১]
অথবা, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমগুলো আলোচনা কর।
০৬. মুখ্য শর্ত ও গৌণ শর্তের পার্থক্য আলোচনা কর।
০৭. অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ কী কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- সরকারি বিএম, রাজেন্দ্র, এডওয়ার্ড, বিএল, কারমাইকেল কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৮, ২০২২]
অথবা, অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ আলোচনা কর।
অথবা, বিক্রীত পণ্যের উপর অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ লিখ।
০৮. গৌণ শর্ত ভঙ্গের প্রতিকার আলোচনা কর।
[জা.বি. ২০২২]
০৯. বিক্রয় চুক্তি ভঙ্গের পরিণাম কী? ৯৯%
[জা.বি. ২০২০]
১০. পণ্যের স্বত্ব যার, ঝুঁকি তার — ব্যাখ্যা কর।
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৫। পণ্য বিক্রয় চুক্তির বৈশিষ্ট্যসমূহ কী কী? বর্ণনা কর।
[জা.বি. ২০২৪]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. পণ্যের মালিকানা হস্তান্তরের সময় নির্ধারণের আবশ্যকতা আলোচনা কর।
[জা.বি. ২০১৬, ২০১৮]
০২. (ক) ভাড়াক্রয় ও কিস্তিবন্দি ক্রয়ের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[টেস্ট পরীক্ষা- সাতক্ষীরা সরকারি, দিনাজপুর, রাজেন্দ্র ও যশোর সিটি কলেজ; জা.বি. ২০১৩, ২০১৭, ২০১৯]
(খ) পণ্য অর্জন সংক্রান্ত বিধানের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৯৯%
[জা.বি. ২০১৯]
০৩. পণ্য বিক্রয় চুক্তিতে বিক্রেতার অধিকার ও কর্তব্যগুলো আলোচনা কর।
[জা.বি. ২০১৯]
অথবা, পণ্য বিক্রেতার কর্তব্য ও অধিকার বর্ণনা কর।
০৪. স্বত্ব কী? "কোনো পণ্য বিক্রেতা পণ্যের উপর তার নিজ স্বত্ব অপেক্ষা উৎকৃষ্টতর স্বত্ব ক্রেতাকে অর্পণ করতে পারে না।"–ব্যাখ্যা কর। ৯৯%
[জা.বি. ২০১৪, ২০২০]
০৫. পণ্য বিক্রয় আইন অনুযায়ী মুখ্য শর্ত ও গৌণ শর্ত বর্ণনা কর।
[জা.বি. ২০১৪, ২০২০]
অথবা, পণ্য বিক্রয় আইন অনুযায়ী মুখ্য শর্ত ও গৌণ শর্তগুলো কী কী?
[জা.বি. ২০২১]
০৬. (ক) অপরিশোধিত বিক্রেতা কে? ৯৯%
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী গার্লস, সাদত, এডওয়ার্ড, যশোর সিটি, এম এম কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৮, ২০২০]
অথবা, পণ্য বিক্রয় আইন অনুযায়ী অপরিশোধিত বিক্রেতার সংজ্ঞা দাও।
(খ) বিক্রয় চুক্তিভঙ্গে ক্রেতার অধিকারসমূহ আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৭, ২০২০]
০৭. (ক) বিক্রয়ের সম্মতি কখন বিক্রয় হিসেবে গণ্য হয়?
[জা.বি. ২০২৩]
(খ) কীভাবে বিক্রয় চুক্তি গঠিত হয়?
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১২। (ক) মুখ্য শর্ত ও গৌণ শর্তের সংজ্ঞা দাও।
[জা.বি. ২০২৪]
(খ) কখন মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয়?
[টেস্ট পরীক্ষা- মিরপুর, রাজেন্দ্র, দিনাজপুর, বিএল, সাতক্ষীরা সিটি, এডওয়ার্ড, দেবেন্দ্র কলেজ; জা.বি. ২০১৪, ২০২১, ২০২৪]
অথবা, কখন মুখ্য শর্তকে গৌণ শর্তে বিবেচনা করা যায়?
অধ্যায় ০৩: হস্তান্তরযোগ্য দলিল আইন-১৮৮১ (The Negotiable Instrument Act-1881)
ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এর এই অধ্যায়ে হস্তান্তরযোগ্য দলিল আইন-১৮৮১-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে — চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্রের সংজ্ঞা থেকে শুরু করে দাগকাটা চেক ও পৃষ্ঠাংকন পর্যন্ত। তবে এই অধ্যায়ের প্রশ্নগুলো তুলনামূলক সহজ, সুতরাং ক-বিভাগের উত্তরগুলো ভালোভাবে আয়ত্ত করলেই পূর্ণ নম্বর পাওয়া সম্ভব।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দাও।
উত্তর : হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে একটি লিখিত দলিল যা আইন স্বীকৃত ব্যবসায় রীতি অনুযায়ী বিনিময়ে হস্তান্তরযোগ্য।
০২. হস্তান্তর অযোগ্যতা কি?
উত্তর : যে দলিল অনুমোদনকালে হস্তান্তরের অধিকার সীমিত, অনুমোদনকারীর নাম, হস্তান্তরকারীকে প্রতিনিধি হিসেবে বিবেচনার বিষয়টি সুস্পষ্ট উল্লেখ থাকাই হস্তান্তর অযোগ্যতা।
০৩. নোটারী পাবলিক কে? ৯৯%
[জা.বি. ২০১৯]
উত্তর : নোটারী পাবলিক বলতে সেই ব্যক্তিকে বুঝায় যারা সরকার কর্তৃক আইনের বিধান অনুযায়ী দায়িত্ব পালনার্থে নিয়োগপ্রাপ্ত হন।
০৪. অঙ্গীকারপত্রের সংজ্ঞা দাও।
[জা.বি. ২০১৪]
উত্তর : অঙ্গীকার পত্র হল দেনাদার কর্তৃক পাওনাদারের নিকট প্রাপ্ত ঋণ পরিশোধের জন্য লিখিত প্রতিশ্রুতি।
০৫. বৈদেশিক বিনিময় বিল কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৫, ২০১৮]
উত্তর : বাংলাদেশে বলবৎযোগ্য ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৫নং ধারায় বলা হয়েছে যে, প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত যে লিখিত দলিলে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার জন্য কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি শর্তহীন আদেশ প্রদান করা হয় তাকে বিনিময় বিল বলে।
০৬. বিনিময় বিলের যথাকালে ধারক বলতে কি বুঝ?
উত্তর : হস্তান্তরযোগ্য দলিলের সম্পত্তি একজন ব্যক্তি এমন সরল বিশ্বাসে এবং প্রতিবিনিময়ে অর্জন করে যেন উক্ত দলিলের হস্তান্তরকারীর স্বত্বে কোন ত্রুটি নেই। এক্ষেত্রে যে ব্যক্তি সরল বিশ্বাসে ও প্রতিবিনিময়ে হস্তান্তরযোগ্য দলিলটি গ্রহণ করে তিনিই যথাকালে ধারক বা যথাবিহিত ধারক।
০৭. চেকের ক্ষেত্রে ধারক কে?
[জা.বি. ২০১৬]
উত্তর : চেকের ক্ষেত্রে ধারক ব্যাংক।
০৮. চেক কি? ৯৯%
[জা.বি. ২০১৬]
উত্তর : চেক লিখিত, লেখক কর্তৃক স্বাক্ষরিত এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের এক শর্তহীন আদেশ বা চাহিবামাত্র ব্যাংক পরিশোধে বাধ্য থাকে।
০৯. ফাঁকা চেক কি?
উত্তর : যে সকল চেকে সবকিছু যথার্থভাবে পূরণ করা সত্ত্বেও প্রাপকের নামের ঘর বা টাকার অঙ্ক লেখার ঘর ফাঁকা রাখা হয় এবং প্রাপক উক্ত ফাঁকা স্থানে ইচ্ছামতো নাম ও টাকার ব্যবহার করেন, তাকে ফাঁকা চেক বলে।
১০. বিশেষভাবে দাগকাটা চেক কী?
[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]
উত্তর : যেক্ষেত্রে কোনো চেকের সম্মুখভাগে 'হস্তান্তরযোগ্য নয়' এরূপ শব্দ ছাড়া কোনো ব্যাংকের নাম লেখা থাকে, এতে যে ধরনের দাগকাটা প্রতীয়মান হয় তাকে ঐ ব্যাংকের প্রতি বিশেষভাবে দাগকাটা চেক বলা হয়ে থাকে।
১১. বাতিল চেক কি?
উত্তর : প্রস্তুতকৃত কোনো চেকে ইস্যুর তারিখের পর ভাঙ্গানোর যে শেষ সময়সীমা ব্যাংক নির্দিষ্ট করে এবং তার মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক বা বাতিল চেক বলে।
১২. চেকে দাগ কাটা হয় কেন? ৯৯%
[জা.বি. ২০১৭]
উত্তর : চেকের সার্বিক নিরাপত্তার জন্য চেকে দাগ কাটা হয়। চেকে দাগ কাটা বা রেখাঙ্কিত থাকলে চেকের চুরি, ছিনতাই, প্রতারণা, জালিয়াতি ইত্যাদির দুর্ঘটনা থাকে না।
১৩. দাগকাটা চেক কাকে বলে? ৯৯%
[জা.বি. ২০১৩, ২০২০]
উত্তর : বাহক বা হুকুম চেক প্রস্তুতের পর, বাম কোণায় আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা চেক বলে।
১৪. পৃষ্ঠাংকন বলতে কী বুঝ?
[জা.বি. ২০১৩, ২০২১]
উত্তর : আইনের ১৫ ধারায় বলা হয়েছে, কোন হস্তান্তরযোগ্য দলিলের আদেষ্টা বা ধারক হস্তান্তরের উদ্দেশ্যে দলিলের পিঠে বা সম্মুখভাগের সাথে সংযুক্ত স্লিপের উপরে স্বাক্ষর করে কিংবা একই উদ্দেশ্যে একটি স্ট্যাম্প পেপারকে হস্তান্তরযোগ্য দলিলে রূপান্তরের জন্য একইভাবে স্বাক্ষর করে, তবে তাকে পৃষ্ঠাংকন বলা হবে এবং তিনি পৃষ্ঠাংকনকারী হিসেবে অভিহিত হবেন।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দাও।
অথবা, হস্তান্তরযোগ্য দলিল বলতে কি বুঝ?
০২. হস্তান্তরযোগ্য দলিলের পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
[জা.বি. ২০১৪]
[টেস্ট পরীক্ষা- ইডেন, তিতুমীর, কবি নজরুল, ঝালকাঠি সরকারি, আর কে, বিএল, যশোর সিটি ও কুষ্টিয়া কলেজ; জা.বি. ২০১৭]
অথবা, হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
০৩. দাগকাটা চেকের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, দাগকাটা চেকের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা কর।
০৪. প্রত্যর্থপত্র ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০১৫]
০৫. বিনিময় বিলের সংজ্ঞা দাও।
[জা.বি. ২০২০]
অথবা, বিনিময় বিল কি?
[জা.বি. ২০১৬]
০৬. বিনিময় বিলের পক্ষসমূহের বর্ণনা দাও।
০৭. চেকের অমর্যাদা বলতে কী বুঝ? ৯৯%
[জা.বি. ২০২১]
অথবা, চেকের অমর্যাদা বা প্রত্যাখ্যান বলতে কি বুঝ?
[জা.বি. ২০১৮, ২০২২]
০৮. যথাকালে ধারকের শর্তগুলো কী কী?
অথবা, যথাকালে ধারকের শর্তাবলি লিখ।
[জা.বি. ২০১৯, ২০২২]
০৯. কোন কোন ক্ষেত্রে পেশকরণ নিষ্প্রয়োজন? ৯৯%
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৬। চেক অমর্যাদার কারণসমূহ আলোচনা কর।
অথবা, চেক অমর্যাদার কারণসমূহ কি?
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, মিরপুর, কবি নজরুল, দেবেন্দ্র, দনিয়া, আর কে, সাদত, দিনাজপুর কলেজ; জা.বি. ২০১৩, ২০১৬, ২০২৪]
অথবা, চেক অমর্যাদা বা প্রত্যাখ্যাত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. (ক) চেক কি? ৯৯%
অথবা, চেকের সংজ্ঞা দাও।
(খ) চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
[জা.বি. ২০১৫]
০২. হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী প্রত্যাখ্যানের বিজ্ঞপ্তি কিভাবে দিতে হয়?
[জা.বি. ২০১৪]
অথবা, প্রত্যাখ্যানের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা কর।
০৩. হস্তান্তরযোগ্য দলিলের বিভিন্ন পক্ষের দায়গুলো আলোচনা কর।
[জা.বি. ২০১৪]
অথবা, হস্তান্তরযোগ্য দলিলের বিভিন্ন পক্ষের দায়সমূহ লিখ।
[জা.বি. ২০১৯]
০৪. (ক) বিভিন্ন প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বর্ণনা দাও। ৯৯%
[জা.বি. ২০১৪, ২০২১]
অথবা, হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি? বিভিন্ন প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বর্ণনা দাও।
অথবা, হস্তান্তরযোগ্য ঋণের দলিল কত প্রকার ও কি কি?
(খ) হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তরকরণের পদ্ধতি আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৬, ২০১৮, ২০২১]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১০। (ক) চেকের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে ব্যাংকের গৃহীত কার্যক্রম বর্ণনা কর।
[জা.বি. ২০১৮, ২০২২, ২০২৪]
(খ) যথাকালে ধারকের অধিকারসমূহ বর্ণনা কর।
[জা.বি. ২০২৪]
অধ্যায় ০৪: ট্রেডমার্ক আইন-২০০৯ (The Trademark Act-2009)
ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এর এই অধ্যায়ে ট্রেডমার্ক আইন-২০০৯-এর মৌলিক ধারণাগুলো দেওয়া হয়েছে — ট্রেডমার্ক, সার্টিফিকেশন ট্রেডমার্ক ও প্রতারণামূলক সাদৃশ্য মার্কের সংজ্ঞা এখানকার প্রধান আলোচ্য বিষয়। এছাড়া ট্রেডমার্ক নিবন্ধন সংক্রান্ত বিধান থেকেও নিয়মিত প্রশ্ন আসে, তাই সংজ্ঞাগুলো আইনের ধারাসহ মনে রাখা জরুরি।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. ট্রেডমার্ক কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ইডেন, সিদ্ধেশ্বরী, সরকারি বিএম, ঝালকাঠি, রাজেন্দ্র ও উত্তরা টাউন কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০]
অথবা, ট্রেডমার্ক বলতে কি বুঝ?
উত্তর : একটি শনাক্তকরণ চিহ্ন, নকশা , নকশা বা শব্দ সমষ্টি যা কোনো নির্দিষ্ট উৎসের পণ্য বা সেবাকে অন্য উৎসের পণ্য বা সেবাসমূহ থেকে পৃথক করে তাকে ট্রেডমার্ক বলা হয়।
০২. সার্টিফিকেশন ট্রেডমার্ক কি? ৯৯%
[জা.বি. ২০২২]
উত্তর : ট্রেডমার্ক আইনের ২(২৮) ধারায় বলা হয়েছে যে, "সার্টিফিকেশন ট্রেডমার্ক" অর্থ কোন পণ্য বা সেবার ক্ষেত্রে গৃহীত মার্ক, যা পণ্যের উৎপত্তি, উপাদান, উৎপাদনের পদ্ধতি, গুণগত মান, শুদ্ধতা অথবা অন্য কোন বৈশিষ্ট্য সম্পর্কে ব্যবসায় কোন ব্যক্তি কর্তৃক প্রত্যয়িত পণ্য হতে অনুরূপভাবে প্রত্যয়িত নয় এমন পণ্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং প্রত্যয়মূলক ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসেবে ঐ ব্যক্তির নামে উক্ত নিবন্ধনযোগ্য।
০৩. সহযোগী ট্রেডমার্ক কাকে বলে?
উত্তর : ট্রেডমার্ক আইনের ২(২৭) ধারায় বলা হয়েছে যে, "সহযোগী ট্রেডমার্ক" অর্থ এ আইনের অধীন সহযোগী ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হওয়ার যোগ্য অথবা নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে এমন কোন ট্রেডমার্ক।
০৪. পণ্য বলতে কি বোঝায়?
উত্তর : অর্থ ও মোকদ্দমাযোগ্য দাবি ব্যতিত সকল অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে।
০৫. প্রতারণামূলক সাদৃশ্য মার্ক কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৫, ২০১৭, ২০২২]
উত্তর : ট্রেডমার্ক আইনের ২ (২০) ধারায় বলা হয়েছে যে, "প্রতারণামূলক সাদৃশ্য মার্ক" অর্থ এমন কোন মার্ক যা দ্বারা প্রতারিত বা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা এ আইনের অধীন নিবন্ধিত অন্য কোন মার্কের সাথে সাদৃশ্যমূলক।
০৬. মোড়ক কি?
উত্তর : মোড়ক অর্থ কোন খাঁচা, বাক্স, ধারক, প্যাকেট পত্র, ভাঁজ করা কভার; ক্যামকেট বা কৌটা বোতল, ঢাকনা, ছিপি, টিকেট ইত্যাদি।
০৭. হস্তান্তর বলতে কি বোঝায়?
উত্তর : হস্তান্তর অর্থ এই আইনের অধীন হস্তান্তর কোন মৃত ব্যক্তির প্রতিনিধির উপর বর্তানো এবং স্বত্বনিয়োগ ব্যতীত হস্তান্তরের অন্য যে কোন পদ্ধতি।
০৮. কপিরাইট কি?
উত্তর : বই পুস্তক বা অন্য কোনো লিখিত বিষয় মুদ্রণ ও পুনর্মুদ্রণের অধিকারকে গ্রন্থস্বত্ব বা কপিরাইট বলে।
০৯. অধিকারপত্র বলতে কি বুঝায়? ৯৯%
উত্তর : অধিকারপত্র হলো কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত দলিল যা দ্বারা উক্ত ব্যক্তি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ দাবি চাহিবামাত্র নির্দিষ্ট সময় পরিশোধের শর্তহীন প্রতিশ্রুতি দেয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. ট্রেডমার্ক কাকে বলে?
অথবা, ট্রেডমার্ক বলতে কি বুঝ?
০২. ট্রেডমার্ক নিবন্ধনের জন্য গৃহীত আবেদন প্রত্যাখ্যান বিষয়ক বিধান বর্ণনা কর।
[জা.বি. ২০১৭]
০৩. ট্রেডমার্ক নিবন্ধন কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- কবি নজরুল, এডওয়ার্ড, মুহসিন, বিএম ও এডওয়ার্ড কলেজ; জা.বি. ২০১৪, ২০১৬, ২০১৮]
অথবা, ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি ও মেয়াদ সম্পর্কে আলোচনা কর।
অথবা, ট্রেডমার্ক নিবন্ধন ও মেয়াদ বর্ণনা কর।
অথবা, ২০০৯ সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদকাল বর্ণনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. গঠনাধীন কোম্পানি কর্তৃক প্রস্তাবিত ট্রেডমার্ক ব্যবহার সম্পর্কে আইনের বিধান বর্ণনা কর।
[জা.বি. ২০১৫]
০২. ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন কীভাবে করতে হয়? ৯৯%
[জা.বি. ২০১৩, ২০২০]
অথবা, ট্রেডমার্ক আইন, ২০০৯ এ নিবন্ধনের আবেদন কিভাবে করতে হয়?
০৩. ট্রেডমার্ক এর শর্তগুলো ব্যাখ্যা দাও। বাংলাদেশের বর্তমানের ক্রেতা সংরক্ষণ আইনগুলো আলোচনা কর।
[জা.বি. ২০১৩, ২০২২]
০৪. (ক) নিবন্ধিত ব্যবহারকারী কে? ৯৯%
[জা.বি. ২০২৩]
(খ) ট্রেডমার্ক লঙ্ঘনের ক্ষেত্রে নিবন্ধিত ব্যবহারকারীর ক্ষমতা আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১৪। (ক) ট্রেডমার্ক নিবন্ধনের ফলে অর্জিত অধিকারগুলো কী?
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী, সাদত, যশোর সিটি, এম এম কলেজ; জা.বি. ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২০, ২০২৪]
অথবা, ট্রেডমার্ক নিবন্ধনের ফলে অর্জিত অধিকারসমূহ বর্ণনা কর।
(খ) ট্রেডমার্ক লঙ্ঘনের অপরাধ ও দণ্ড আলোচনা কর।
[জা.বি. ২০১৬, ২০১৯, ২০২১, ২০২৪]
অধ্যায় ০৫: অংশীদারি আইন-১৯৩২ (Partnership Act-1932)
অংশীদারি ব্যবসায়ের আইনগত ভিত্তি বোঝার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন ২০২৬-এ অধ্যায়টির ক, খ ও গ বিভাগের সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজানো হয়েছে। বিশেষ করে অংশীদারি চুক্তিপত্র, বিলোপসাধন ও নিবন্ধন-সংক্রান্ত প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝ? ৯৯%
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে কোন ব্যবসায় গঠন ও পরিচালনা করলে তাকে অংশীদারি ব্যবসায় বলে।
০২. ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
উত্তর : ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন।
০৩. অংশীদারী ব্যবসায়ের মূলভিত্তি কি?
উত্তর : অংশীদারী ব্যবসায়ের মূলভিত্তি হচ্ছে চুক্তি।
০৪. অংশীদারি ব্যবসায় কত প্রকার ও কি কি?
উত্তর : অংশীদারি ব্যবসায় দুই প্রকার। যথা-
(i) সাধারণ অংশীদারি ব্যবসায়;
(ii) বিশেষ অংশীদারি ব্যবসায়।
০৫. অংশীদারি চুক্তিপত্র বলতে কি বুঝ? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৭]
উত্তর : চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অংশীদারি ব্যবসায়ের বিধি বিধানসমূহ যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে ঐ ব্যবসায়ের অংশীদারি চুক্তিপত্র বলে।
০৬. অংশীদারি ব্যবসায়ের ঝুঁকি কে বহন করে?
উত্তর : অংশীদারী ব্যবসায়ের ঝুঁকি অংশীদারদের মধ্যে সমানভাবে বণ্টিত হয়।
০৭. সাধারণ অংশীদারি ব্যবসায় কি?
[জা.বি. ২০১৯]
উত্তর : যে অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারদের দায় অসীম তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে।
০৮. বৈতনিক অংশীদার কী? ৯৯%
[জা.বি. ২০২৩]
উত্তর : অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদারকে ব্যবসায় পরিচালনার জন্য তার মুনাফার অংশ ছাড়াও নির্দিষ্ট হারে অতিরিক্ত কিছু অর্থ বেতন হিসেবে প্রদান করা হলে তাকে বৈতনিক অংশীদার বলে।
০৯. সীমিত অংশীদারি ব্যবসায় কি?
উত্তর : যে অংশীদারি ব্যবসায়ের অন্তত একজন অংশীদারের দায় সীমাহীন বা সীমিত থাকে তাকে সীমিত অংশীদারি ব্যবসায় বলে।
১০. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের বিধিবিধানসমূহ যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে।
১১. নিষ্ক্রিয় বা নিদ্রিত অংশীদার কাকে বলে? ৯৯%
[জা.বি. ২০২৪]
উত্তর : যে অংশীদাররা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং এর লাভ-লোকসানে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায়ের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে।
১২. অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী আলোচনা কর।
উত্তর : অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালীগুলো হচ্ছে-
১. একাধিক সদস্য;
২. চুক্তিবদ্ধ সম্পর্ক;
৩. নিবন্ধন;
৪. অনুমতিপত্র সংগ্রহ ও
৫. কার্যারম্ভ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. অংশীদারি ব্যবসায় কি?
০২. ব্যবসায়ের আবশ্যকীয় উপাদানসমূহ বর্ণনা কর।
অথবা, ব্যবসায়ের উপাদানসমূহ আলোচনা কর।
০৩. "চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি"– ব্যাখ্যা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী গার্লস, বিএম, রাজেন্দ্র ও যশোর সরকারি কলেজ; জা.বি. ২০১২, ২০১৫, ২০১৯]
অথবা, 'চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি-মর্যাদা নয়, আলোচনা কর।
০৪. অংশীদারি কারবারের বিলোপসাধন কী?
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী, এম এম, কারমাইকেল, যশোর সরকারি সিটি ও সরকারি বিএম কলেজ; জা.বি. ২০১২]
অথবা, অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলতে কি বুঝ?
০৫. অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপসাধন পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- দনিয়া, মিরপুর, আর কে, সিদ্ধেশ্বরী, উত্তরা, ভিক্টোরিয়া, যশোর সিটি, এমএম কলেজ; জা.বি. ২০১২, ২০১৪, ২০১৮, ২০২১]
অথবা, কিভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করা যায়?
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. কিভাবে অংশীদারি কারবারের নিবন্ধন করা যায়?
[জা.বি. ২০১৫]
অথবা, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি বর্ণনা কর।
০২. (ক) তৃতীয় পক্ষের সাথে অংশীদারদের সম্পর্ক আলোচনা কর।
[জা.বি. ২০১৫, ২০১৬]
(খ) অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের পর হিসাব নিষ্পত্তি পদ্ধতি আলোচনা কর।
[জা.বি. ২০১৬]
০৩. অংশীদারি কারবারের বিলোপসাধনের পর অংশীদারদের দায় ও অধিকার আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী গার্লস, বিএম, রাজেন্দ্র, এম এম, যশোর সরকারি সিটি, কলেজ; জা.বি.২০১২, ২০১৯]
০৪. অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাসমূহ কি কি?
অথবা, অংশীদারি কারবারের সুবিধা ও সীমাবদ্ধতাসমূহ বর্ণনা কর।
০৫. (ক) অংশীদারী ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম লেখ। ৯৯%
অথবা, অংশীদারি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক? নিবন্ধন না হওয়ার পরিণাম কী?
[জা.বি. ২০১৭, ২০২১, ২০২৩]
(খ) লিখিত অংশীদারি চুক্তিপত্রের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৭, ২০২৩]
অধ্যায় ০৬: বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (Bangladesh Labor Act-2006)
শ্রমিক-মালিক সম্পর্ক ও শ্রমিকের অধিকার নিয়ে এই অধ্যায়ে শ্রম আইন-২০০৬-এর মূল বিধানগুলো তুলে ধরা হয়েছে। এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন থেকে ছাঁটাই, লে-অফ, ধর্মঘট ও শিল্প বিরোধ-সংক্রান্ত প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করো। তবে সংজ্ঞামূলক প্রশ্নগুলোতে আইনের ভাষা হুবহু মনে রাখা জরুরি।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. বাংলাদেশের শ্রম আইন কত সালের?
উত্তর : বাংলাদেশের শ্রম আইন ২০০৬ সালে প্রকাশিত হয়।
০২. ছাঁটাই বলতে কি বোঝ? ৯৯%
অথবা, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী "ছাঁটাই" এর সংজ্ঞা দাও।
উত্তর : অপ্রয়োজনীয়তার কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকরির অবসান।
০৩. বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী কারখানার সংজ্ঞা লিখ।
[জা.বি. ২০১৫]
উত্তর : কারখানা অর্থ এমন কোনো ঘর বাড়ি বা আঙ্গিনা যেখানে বৎসরে কোনো দিন সাধারণত পাঁচ জন বা ততোধিক শ্রমিক কর্মরত থাকেন এবং উহার যে কোনো অংশে কোনো উৎপাদন প্রক্রিয়া চালু থাকে, কিন্তু কোনো খনি অন্তর্ভুক্ত হবে না।
০৪. শ্রমিক কি?
উত্তর : 'শ্রমিক' অর্থ শিক্ষাধীনসহ কোনো ব্যক্তি তার চাকরির শর্তাবলি প্রকাশ্য বা উহা যে ভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদারের মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসায় উন্নয়নমূলক অথবা কেরাণীগিরির কাজ করার জন্য নিযুক্ত হন। কিন্তু প্রধানত প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবে না।
০৫. কর্মঘণ্টা কি? ৯৯%
[জা.বি. ২০২০]
উত্তর : 'কর্মঘণ্টা' অর্থ আহার এবং বিশ্রামের জন্য বিরতি ব্যতীত যে সময়ে কোনো শ্রমিক কাজ করার জন্য মালিকের এখতিয়ারাধীন থাকেন।
০৬. ধর্মঘট বলতে কি বুঝ?
[জা.বি. ২০১৪]
উত্তর : 'ধর্মঘট' অর্থ কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত একদল শ্রমিক কর্তৃক একত্রে কর্ম বন্ধকরণ বা কাজ করতে অস্বীকৃতি অথবা উহাতে নিয়োজিত কোনো শ্রমিক সমষ্টি কর্তৃক ঐকমত্যের ভিত্তিতে কাজ গ্রহণ করতে বা কাজ চালাইয়া যেতে অস্বীকৃতি মানাই।
০৭. শ্রম আদালত বলতে কী বোঝায়?
[জা.বি. ২০২০]
উত্তর : অনেক সময় শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক-মালিকদের মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি আদালত গঠন করা হয়। যে আদালতে শ্রমিক-মালিক বা শ্রমিক-মালিকের মধ্যে যে দ্বন্দ্ব নিরসন করা হয়, তাই শ্রম আদালত।
০৮. শিল্প বিরোধ কি?
[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০২৪]
উত্তর : শিল্প বিরোধ অর্থ কোনো ব্যক্তির চাকরির নিয়োগ সংক্রান্ত বা চাকরির শর্তাবলি বা কাজের অবস্থা বা পরিবেশ সংক্রান্ত কোনো বিষয়ে মালিক এবং মালিক, মালিক এবং শ্রমিক বা শ্রমিক এবং শ্রমিকের মধ্যে কোনো বিরোধ বা মতপার্থক্য।
০৯. ডিসচার্জ বলতে কী বুঝ? ৯৯%
[জা.বি. ২০১৯]
অথবা, ডিসচার্জ কি?
উত্তর : শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে অথবা অব্যাহত ভগ্নস্বাস্থ্যের কারণে মালিক কর্তৃক কোন শ্রমিকের চাকরির অবসান।
১০. প্রতিষ্ঠানপুঞ্জ কি?
উত্তর : একই অথবা বিভিন্ন মালিকের অধীন কোন নির্দিষ্ট এলাকায় এমন একাধিক প্রতিষ্ঠান যেগুলোতে একই প্রকারের বা ধরনের শিল্প পরিচালিত হয়।
১১. প্রসূতি কল্যাণ কি?
উত্তর : কোন মহিলা শ্রমিককে তার প্রসূতি হওয়ার কারণে প্রদেয় মজুরীসহ ছুটি।
১২. বরখাস্ত বলতে কি বোঝ?
উত্তর : অসদাচরণের কারণে মালিক কর্তৃক কোন শ্রমিকের চাকরির অবসান।
১৩. ট্রেড ইউনিয়ন কি? ৯৯%
[জা.বি. ২০১৪, ২০১৭, ২০২১]
উত্তর : কোনো শিল্প কারখানার শ্রমিক বা কর্মীরা তাদের নিয়োগ ও পরস্পরের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মালিক পক্ষের সাথে আলাপ-আলোচনার জন্য যে সংঘ গঠন করে তাকে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন বলে।
১৪. লে-অফ কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- ঢাকা, ইডেন, কবি নজরুল, সরকারি বিএম ও সিদ্ধেশ্বরী কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০২১, ২০২৩]
উত্তর : লে-অফ বলতে কয়লা শক্তি বা কাঁচামালের স্বল্পতা অথবা মাল জমে থাকা অথবা যন্ত্রপাতি বা কলকব্জা বিকল বা ভেঙ্গে যাওয়ার কারণে কোন শ্রমিককে কাজ দিতে মালিকের অক্ষমতা বা ব্যর্থতাকে বুঝায়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. শ্রমিকদের চাকুরির অবসান সংক্রান্ত বিধানসমূহ বর্ণনা কর।
[জা.বি. ২০১৪]
০২. কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কী কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- মিরপুর, কবি নজরুল, সাদত, সাতক্ষীরা এম মুনসুর আলী কলেজ; জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৮, ২০২১]
অথবা, শিশু ও কিশোর নিয়োগের বাধা-নিষেধগুলো বর্ণনা কর।
০৩. শ্রমিকের সংজ্ঞা দাও।
[জা.বি. ২০১৮]
অথবা, শ্রমিকের ধারণা দাও।
০৪. শ্রম আইন অনুসারে শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানগুলো বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৭, ২০১৯]
অথবা, শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানসমূহ উল্লেখ কর।
০৫. অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তির বিধান লিখ।
[জা.বি. ২০১৭]
০৬. শ্রমিকের নিরাপত্তা সম্পর্কিত বিধানগুলো কী? ৯৯%
অথবা, শ্রমিকের নিরাপত্তা সংক্রান্ত বিধানসমূহ আলোচনা কর।
[টেস্ট পরীক্ষা- ইডেন, তিতুমীর, সিদ্ধেশ্বরী, বিএম ও সাদাত কলেজ; জা.বি. ২০১৬, ২০২২]
অথবা, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কি কি বিধান রাখা হয়েছে।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৮। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এ বে-আইনি ধর্মঘট ও লক আউট বলতে কী বুঝায়?
অথবা, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী বেআইনী ধর্মঘট ও লক-আউট বর্ণনা কর।
অথবা, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ বেআইনি ধর্মঘট ও লক-আউট আলোচনা কর।
[জা.বি. ২০১৩, ২০১৯, ২০২৪]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. (ক) শিল্প বিরোধ কি? ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৭, ২০২০]
অথবা, শিল্প বিরোধ বলতে কি বুঝ?
(খ) শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কীয় বিধানসমূহ বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৫, ২০১৭]
০২. ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিক ইউনিয়ন বলতে কি বুঝ?
[জা.বি. ২০১২, ২০১৮]
অথবা, ২০০৬ সালের শ্রম আইনে শ্রমিক সংঘ বলতে কি বুঝ?
০৩. বাংলাদেশের শ্রম আইন, ২০০৬ অনুসারে শ্রমিকদের স্বাস্থ্যরক্ষা সংক্রান্ত বিধানসমূহ আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী গার্লস, বিএম, রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২]
অথবা, বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকের স্বাস্থ্যরক্ষা ব্যবস্থার বিধানগুলো আলোচনা কর।
অথবা, শ্রম আইন, ২০০৬ অনুসারে শ্রমিকের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কীয় বিধানসমূহ বর্ণনা কর।
০৪. ট্রেড ইউনিয়নের সুবিধা ও অসুবিধা লিখ।
[জা.বি. ২০১৭]
০৫. শিল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে আইনের বিধানগুলো বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১৭, ২০২০, ২০২২]
অথবা, শিল্পবিরোধ নিষ্পত্তির উপায় কী?
অথবা, শিল্পবিরোধ নিষ্পত্তির পদ্ধতি লিখ।
অথবা, শিল্পবিরোধ নিষ্পত্তির বিধান সম্পর্কে লিখ।
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১৫। (ক) লে-অফকৃত শ্রমিকদের ক্ষতিপূরণের অধিকার সম্পর্কে আলোচনা কর।
[জা.বি. ২০১৬, ২০২৪]
(খ) শ্রমিকদের ছুটির পদ্ধতি বর্ণনা কর।
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, বিএম, সাতক্ষীরা, দিনাজপুর, সাতক্ষীরা সরকারি কলেজ; জা.বি. ২০১৩, ২০১৬, ২০২০, ২০২২, ২০২৪]
অথবা, বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের ছুটি সম্পর্কে কী কী বিধান রয়েছে?
অথবা, শ্রমিকদের ছুটি সম্পর্কিত বিধানসমূহ আলোচনা কর।
অধ্যায় ০৭: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (Bangladesh Environment Conservation Act-1995)
পরিবেশ সুরক্ষা বর্তমান সময়ের একটি আলোচিত বিষয়, আর এই অধ্যায়ে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর প্রধান বিধানগুলো রয়েছে। এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এ অধ্যায়টির নির্বাচিত প্রশ্নগুলো দেওয়া হলো। উদাহরণস্বরূপ, পরিবেশগত ছাড়পত্র ও মহাপরিচালকের ক্ষমতা-সংক্রান্ত প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. পরিবেশ বলতে কি বোঝ?
উত্তর : প্রকৃতির সকল বস্তুর পারস্পরিক সম্পর্কযুক্ত ভূমিকাকে পরিবেশ বলে।
০২. পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ কী? ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৯, ২০২১]
উত্তর : পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের উদ্দেশ্যে যে আইন প্রণীত হয় তাকেই পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ বলে।
০৩. পরিবেশগত সংকটাপন্ন এলাকা কি?
[জা.বি. ২০১৪]
উত্তর : পরিবেশ অবক্ষয়ের কারণে যে সকল এলাকার পরিবেশ বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সে সকল এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বলে।
০৪. দূষণ কী? ৯৯%
[জা.বি. ২০১৮, ২০২৪]
উত্তর : দূষণ অর্থ হলো বায়ু, পানি বা মাটির তাপ, স্বাদ, গন্ধ, ঘনত্ব বা তাদের অন্যান্য বৈশিষ্ট্যের পরিবর্তনসহ বায়ু, পানি বা মাটির দূষিতকরণ বা তাদের ভৌতিক, রাসায়নিক বা জৈবিক গুণাবলির পরিবর্তন।
০৫. পরিবেশ দূষণ কি?
[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০১৬, ২০২৪]
উত্তর : পরিবেশের জন্য ক্ষতিকর বা ক্ষতির সহায়ক হতে পারে এমন যেকোন কঠিন, তরল বা বায়বীয় পদার্থ এবং তাপ, শব্দ ও বিকিরণ এর অন্তর্ভুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে।
০৬. পরিবেশ সংরক্ষণ কি?
[জা.বি. ২০১২]
উত্তর : পরিবেশের বিভিন্ন উপাদানের গুণগত ও পরিমাণগত মান উন্নয়ন এবং গুণগত ও পরিমাণগত মানের অবগতি রোধ।
০৭. ঝুঁকিপূর্ণ বর্জ্য কী? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৮]
উত্তর : ঝুঁকিপূর্ণ বর্জ্য হলো যেকোনো তরল, বায়বীয়, কঠিন, তেজস্ক্রিয় পদার্থ, যা নির্গত, নিক্ষিপ্ত বা স্তূপীকৃত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে।
০৮. পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী বর্জ্যের সংজ্ঞা দাও। ৯৯%
[জা.বি. ২০১৫]
উত্তর : যে কোন তরল, বায়বীয়, কঠিন তেজস্ক্রিয় পদার্থ, যা নির্গত, নিক্ষিপ্ত বা স্তূপীকৃত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে।
০৯. পরিবেশগত ছাড়পত্র কি?
উত্তর : মহা পরিচালকের কাছ থেকে বিধিধারা নির্ধারিত পদ্ধতিতে পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে কোন এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ করা যাবে না তাকে পরিবেশগত ছাড়পত্র বলে।
১০. ক্ষমতাঅর্পণ কী?
অথবা, ক্ষমতাঅর্পণ কাকে বলে?
[২০২৪ সালে যা এসেছিল] [জা.বি. ২০১৬, ২০১৮, ২০২১, ২০২৪]
উত্তর : কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা যখন তার দায়িত্ব বা ক্ষমতা অন্য কোনো কর্মকর্তার নিকট হস্তান্তর বা হাত বদল করে তখন তাকে ক্ষমতা অর্পণ বলে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. পরিবেশ ব্যবহার ক্ষতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিধানসমূহ বর্ণনা কর।
[জা.বি. ২০১৪, ২০১৫]
০২. পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয় ইত্যাদির উপর বাধা-নিষেধ বর্ণনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- ইডেন, তিতুমীর, মিরপুর, সাদত, সাতক্ষীরা সরকারি, সরকারি বিএম, সিদ্ধেশ্বরী ও দিনাজপুর কলেজ; জা.বি. ২০১৩, ২০২১]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৯। পরিবেশগত ছাড়পত্র কীভাবে সংগ্রহ করতে হয়?
[জা.বি. ২০১৫, ২০২০, ২০২৪]
অথবা, পরিবেশগত ছাড়পত্র সংক্রান্ত বিধানগুলো আলোচনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
[জা.বি. ২০২০]
অথবা, পরিবেশ অধিদপ্তরের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
অথবা, মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
০২. পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত আইনের বিধানগুলো আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- মিরপুর, দিনাজপুর, সাতক্ষীরা সরকারি, যশোর সরকারি সিটি ও সিদ্ধেশ্বরী কলেজ; জা.বি. ২০১৩, ২০১৯, ২০২১]
অথবা, পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত আইনের বিধানগুলো বর্ণনা কর।
০৩. আপীল সংক্রান্ত আইনের বিধানগুলো সংক্ষেপে বর্ণনা কর।
[জা.বি. ২০২০]
০৪. পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বিধি-নিষেধগুলো উল্লেখ কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- তিতুমীর, সিদ্ধেশ্বরী গার্লস, বিএম, রাজেন্দ্র ও এম.এম কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০১৮, ২০২২]
০৫. (ক) পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা বলতে কি বুঝ?
[জা.বি. ২০২৩]
অথবা, পরিবেশগত সংকটাপন্ন এলাকা কী?
(খ) কোম্পানি কর্তৃক পরিবেশগত অপরাধ সংঘটন সম্পর্কে আইনের বিধান আলোচনা কর।
[জা.বি. ২০২৩]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১৭। (ক) পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ কী?
[জা.বি. ২০২৪]
(খ) পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দণ্ড উল্লেখ কর।
অথবা, পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দণ্ডগুলো কী কী?
[টেস্ট পরীক্ষা- ইডেন, এম.এম, কারমাইকেল, সিদ্ধেশ্বরী গার্লস ও সরকারি বিএম কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০১৮, ২০২২, ২০২৪]
অথবা, পরিবেশ সংরক্ষণ আইনের দণ্ডসমূহ বর্ণনা কর।
অধ্যায় ০৮: সালিশী আইন-২০০১ (Arbitration Act-2001)
আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির জনপ্রিয় মাধ্যম সালিশী নিয়ে এই অধ্যায়টি সাজানো। এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন থেকে সালিশী চুক্তি, ট্রাইব্যুনাল ও রোয়েদাদ-সংক্রান্ত প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ো। সুতরাং সংজ্ঞা ও বৈশিষ্ট্যমূলক প্রশ্নগুলোতে নম্বর তোলা তুলনামূলক সহজ।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. সালিশী চুক্তি কী?
[২০২৪ সালে যা এসেছিল] [টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৫, ২০১৮, ২০২২, ২০২৪]
অথবা, সালিশীর সংজ্ঞা দাও।
উত্তর : দুই বা ততোধিক বিবাদমান পক্ষের বিবাদ আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা করা বা নিষ্পত্তি করাকে সালিশী বলে।
০২. ADR-এর পূর্ণরূপ কি?
উত্তর : ADR-এর পূর্ণরূপ Alternative dispute resolution.
০৩. সালিশ রোয়েদাদ কাকে বলে? ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৪]
উত্তর : সালিশী রোয়েদাদ হচ্ছে সালিশী বিষয়বস্তুর উপর সালিশ ট্রাইবুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত।
০৪. সাক্ষ্য আইনের ইংরেজি কি?
উত্তর : সাক্ষ্য আইনের ইংরেজী হচ্ছে Evidence Act.
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. সালিস চুক্তির ধরন বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৬]
০২. ট্রাইব্যুনাল কি? ইহার সুবিধাগুলি লিখ।
[জা.বি. ২০১৭]
০৩. সালিশী ট্রাইব্যুনাল কী? ৯৯%
[জা.বি. ২০১২, ২০১৬, ২০২০, ২০২২]
০৪. সালিশী আইনের পরিধি আলোচনা কর।
অথবা, সালিশী আইনের আওতা ও পরিধি বর্ণনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১. (ক) আর্বিট্রেশন কী?
[জা.বি. ২০১৩]
অথবা, আর্বিট্রেশন বলতে কি বুঝ?
(খ) বিভিন্ন প্রকার আর্বিট্রেশন পদ্ধতিগুলো আলোচনা কর- উদাহরণ দাও।
[জা.বি. ২০১৩]
অথবা, আর্বিট্রেশন পদ্ধতির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
০২. (ক) সালিস চুক্তির পরিধি আলোচনা কর। ৯৯%
[জা.বি. ২০১৭]
(খ) সালিসি ট্রাইব্যুনালের গঠনপ্রণালি আলোচনা কর। ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৭] [জা.বি. ২০২০]
০৩. সালিশীর সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
১৬। (ক) সালিসী চুক্তির বৈশিষ্ট্যসমূহ কী কী?
[জা.বি. ২০২০, ২০২৪]
অথবা, সালিসী চুক্তির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
(খ) সালিসী ট্রাইব্যুনালের সাধারণ দায়িত্ব আলোচনা কর।
[টেস্ট পরীক্ষা- সাদত, রাজেন্দ্র, যশোর সিটি, সিদ্ধেশ্বরী গার্লস, বিএম, সাদত, কারমাইকেল, চট্টগ্রাম কমার্স, দনিয়া, মিরপুর, বিশ্ববিদ্যালয় কলেজ; জা.বি. ২০১২, ২০১৬, ২০২২, ২০২৪]
অথবা, সালিসী ট্রাইব্যুনালের সাধারণ দায়িত্ব কি?
অধ্যায় ০৯: প্রতিযোগিতা আইন-২০১২ (Competition Act-2012)
বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রণীত প্রতিযোগিতা আইন-২০১২ নিয়ে বইয়ের শেষ অধ্যায় এটি। এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এ অধ্যায়টির ক-বিভাগের সংজ্ঞা এবং খ ও গ বিভাগের প্রশ্নগুলো একত্রে দেওয়া হয়েছে। এছাড়া কমিশনের গঠন ও কার্যাবলি-সংক্রান্ত প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. প্রতিযোগিতা আইন কি?
উত্তর : দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সু-প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা ও বজায় রাখার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক যোগসাজশ (Collusion), মনোপলি (Monopoly) ও অলিগোপলি, (Oligopoly), অবাধ জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ বা নিয়ন্ত্রণ বা নির্মূলের লক্ষ্যে বৃহস্পতিবার, জুন ২১, ২০১২ বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত এবং রাষ্ট্রপতির সম্মতি লাভে যে আইন প্রণীত হয়, তা বাংলাদেশ প্রতিযোগিতা আইন, ২০১২ নামে অভিহিত।
০২. অধিগ্রহণ কী?
অথবা, অধিগ্রহণ বলতে কি বোঝ?
[জা.বি. ২০১৯, ২০২৪] [২০২৪ সালে যা এসেছিল]
উত্তর : প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার, ভোট প্রদানের অধিকার বা সম্পদ অধিগ্রহণ বা অধিগ্রহণের জন্য সম্মত হওয়া বা সম্পদ বা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করা।
০৩. কমিশন কি?
[জা.বি. ২০১৭]
উত্তর : একজন চেয়ারপার্সন ও অনধিক চারজন সদস্য নিয়ে গঠিত সংস্থা যারা প্রতিযোগিতা আইনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে তাকে কমিশন বলে।
০৪. অলিগোপলি কী? ৯৯%
[জা.বি. ২০১৫, ২০১৯, ২০২২]
উত্তর : কিছু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে এমন কোন অবস্থাকে অলিগোপলি বলে।
০৫. কার্টেল কি? ৯৯%
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, ঝালকাঠি সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৩, ২০১৭]
উত্তর : কার্টেল অর্থ কোন ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর প্রকাশ্য বা প্রচ্ছন্ন চুক্তির মাধ্যমে কোন পণ্য বা সেবার বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার জন্য পণ্যের উৎপাদন, পরিবেশন, বিক্রয়, মূল্য বা লেনদেন অথবা কোন প্রকার সেবা সীমিতকরণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা নিয়ন্ত্রণের উদ্দেশ্য গ্রহণ করা।
০৬. জোটবদ্ধতা বলতে কি বোঝ?
[জা.বি. ২০১২]
উত্তর : ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অধিগ্রহণ বা নিয়ন্ত্রণ গ্রহণ বা অঙ্গীভূত বা একীভূত হওয়াই হচ্ছে জোটবদ্ধতা।
০৭. মনোপলি কি? ৯৯%
উত্তর : একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান কর্তৃক কোন পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রিত হলে তাকে মনোপলি বলে।
খ ও গ-বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি (Short & Broad Questions)
০১. প্রতিযোগিতা বিরোধী চুক্তি বলতে কি বুঝ? ৯৯%
[জা.বি. ২০১৩]
০২. কমিশনের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
০৩. প্রতিযোগিতা আইন, ২০১২ এ কমিশন গঠন সম্পর্কিত আইনের বিধান বর্ণনা কর।
[জা.বি. ২০১৩]
০৪. ২০১২ সালের প্রতিযোগিতা আইন অনুযায়ী অভিযোগ, তদন্ত ও আদেশের বিধানাবলি বর্ণনা কর। ৯৯%
[জা.বি. ২০১৪, ২০১৬, ২০২১]
২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল:
৭। প্রতিযোগিতা আইন-২০১২ এর উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
অথবা, প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য আলোচনা কর।
[টেস্ট পরীক্ষা- হাবিবুল্লাহ বাহার, সরকারি, সাতক্ষীরা সরকারি, বিএম ও রাজেন্দ্র কলেজ; জা.বি. ২০১৫, ২০১৬, ২০২০, ২০২২, ২০২৪]
বিগত বছরের প্রশ্নের ধরন (Previous Year Question Pattern)
সর্বশেষ অনুষ্ঠিত পরীক্ষার (২০২৪ সালের প্রশ্ন) প্রশ্নপত্র বিশ্লেষণ করলে এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এর কোন অংশগুলোতে জোর দিতে হবে, তা পরিষ্কার বোঝা যায়। তবে মনে রাখতে হবে, প্রশ্নের ধরন প্রায় প্রতি বছরই একই কাঠামো অনুসরণ করে — প্রতিটি অধ্যায়ে "২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল" চিহ্নিত প্রশ্নগুলো এই পোস্টেই আলাদা করে দেওয়া আছে।
ক-বিভাগের ধরন
ক-বিভাগে প্রায় প্রতিটি আইন থেকেই সংজ্ঞামূলক প্রশ্ন আসে — চুক্তি, সম্মতি, প্রতিদান, চেক, ট্রেডমার্ক, ধর্মঘটের মতো মৌলিক ধারণাগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। অর্থাৎ কোনো অধ্যায়ের ক-বিভাগই বাদ দেওয়া যাবে না, কারণ ১২টি প্রশ্নের মধ্যে ১০টির উত্তর দিতে হয়।
খ ও গ-বিভাগের ধরন
খ-বিভাগে সাধারণত দুটি আইনের মধ্যে পার্থক্য ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। অন্যদিকে গ-বিভাগে "সকল চুক্তিই সম্মতি, কিন্তু সকল সম্মতিই চুক্তি নয়"—এর মতো উক্তিভিত্তিক ব্যাখ্যা এবং বিভিন্ন আইনের বিধান আলোচনামূলক প্রশ্ন আসে। সুতরাং সংজ্ঞার পাশাপাশি প্রতিটি আইনের মূল বিধানগুলো উদাহরণসহ পড়তে হবে।
শিক্ষার্থীদের জন্য পরামর্শ (Advice for Students)
• প্রতিটি আইনের নাম ও সাল নির্ভুলভাবে মুখস্থ রাখো — যেমন চুক্তি আইন-১৮৭২, পণ্য বিক্রয় আইন-১৯৩০, অংশীদারি আইন-১৯৩২ — সাল ভুল হলে নম্বর কাটা যায়।
• ক-বিভাগের উত্তর এক-দুই বাক্যেই শেষ করো — সংজ্ঞা হুবহু মুখস্থ রাখলে পুরো নম্বর পাওয়া যায়।
• গ-বিভাগের উত্তরে ধারা নম্বর উল্লেখ করলে উত্তর শক্তিশালী হয় — বিশেষ করে চুক্তি আইন ও শ্রম আইনের প্রশ্নে ধারা উল্লেখের চেষ্টা করো।
• পার্থক্যমূলক প্রশ্নে ছক আকারে দুই পাশাপাশি কলামে উত্তর লেখো — এতে নম্বর পাওয়া সহজ হয়।
• প্রতিটি অধ্যায়ের "২০২৪ সালের পরীক্ষায় যা এসেছিল" চিহ্নিত প্রশ্নগুলো আলাদা করে গুরুত্ব দাও — এগুলোই সবচেয়ে সম্ভাব্য প্রশ্নের ধরন দেখিয়ে দেয়।
• সময় ভাগ করে নাও: ক-বিভাগে ৩০ মিনিট, খ-বিভাগে ১ ঘণ্টা, গ-বিভাগে বাকি সময়। এছাড়া উত্তর লেখার সময় প্রশ্নের নম্বর ঠিকমতো লিখতে ভুলো না।
PDF পড়ুন (Read PDF Online)
এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এর সম্পূর্ণ PDF (স্ক্যান করা মূল বইয়ের পৃষ্ঠাগুলো, ওয়াটারমার্কসহ) নিচের বোতাম থেকে অনলাইনে পড়তে পারো। PDFটি রিড-অনলি — অর্থাৎ শুধু পড়া যাবে, ডাউনলোডের অপশন নেই:
আরও পড়ুন
- উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন ২০২৬ (232505)
- ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান সাজেশন ২০২৬ (232507)
- নিরীক্ষা ও নিশ্চয়তা সাজেশন ২০২৬ (232501)
- অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রুটিন ২০২৬
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
ব্যবসায় ও বাণিজ্যিক আইন (232509) পরীক্ষা কবে?
উত্তর: ব্যবসায় ও বাণিজ্যিক আইন পরীক্ষা বুধবার ৯ ডিসেম্বর ২০২৬, দুপুর ১:০০টায় অনুষ্ঠিত হবে। পূর্ণমান ৮০, সময় ৪ ঘণ্টা, পরীক্ষা কোড 2203।
এই সাজেশনে কয়টি অধ্যায় আছে?
উত্তর: মোট ৯টি অধ্যায় — চুক্তি আইন-১৮৭২, পণ্য বিক্রয় আইন-১৯৩০, হস্তান্তরযোগ্য দলিল আইন-১৮৮১, ট্রেডমার্ক আইন-২০০৯, অংশীদারি আইন-১৯৩২, বাংলাদেশ শ্রম আইন-২০০৬, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, সালিশী আইন-২০০১ এবং প্রতিযোগিতা আইন-২০১২। প্রতিটি অধ্যায়ের ক, খ ও গ-বিভাগের প্রশ্ন দেওয়া আছে।
ক-বিভাগের উত্তর কি সঙ্গে দেওয়া আছে?
উত্তর: হ্যাঁ, ক-বিভাগের প্রতিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সঙ্গে দেওয়া আছে। খ ও গ-বিভাগের বিস্তারিত উত্তর মূল বইয়ে (ব্যতিক্রম হিসাববিজ্ঞান ইজিপ্লাস) পাওয়া যাবে; এই পোস্টের PDF অংশে পুরো সাজেশন বইটি অনলাইনে পড়া যাবে।
PDF কি ডাউনলোড করা যাবে?
উত্তর: না — PDFটি রিড-অনলি, তাই ডাউনলোডের অপশন নেই। পোস্টের শেষের দিকে সবুজ "📖 PDF পড়ুন" বোতাম থেকে PDFটি অনলাইনে পড়া যাবে।
কোন অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তর: অধ্যায় ০১ (চুক্তি আইন-১৮৭২) সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ — এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এছাড়া অধ্যায় ০২ (পণ্য বিক্রয় আইন), অধ্যায় ০৫ (অংশীদারি আইন) ও অধ্যায় ০৬ (শ্রম আইন) খ ও গ-বিভাগের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
এই সাজেশন কোন বিভাগের শিক্ষার্থীদের জন্য?
উত্তর: এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তবে একই বিষয় অন্য বিভাগে থাকলে তারাও পড়তে পারে।
৯৯% চিহ্নিত প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: ৯৯% চিহ্নিত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় বারবার এসেছে অথবা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন-এর ৯৯% প্রশ্নগুলো সবার আগে ভালো করে পড়ে নাও।
সবশেষে, এই ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন ২০২৬ ধরে নিয়মিত অনুশীলন করলেই পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। পোস্টটি বুকমার্ক করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরীক্ষার জন্য শুভকামনা রইল। আরও সাজেশন ও আপডেট পেতে mmritbd.com নিয়মিত ভিজিট করো।