জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ নিয়ে অজানা সব তথ্য বিস্তারিত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ায় মেরিট লিস্টের পরের সুযোগ হলো রিলিজ স্লিপ। এই পোস্টে রিলিজ স্লিপ কী, কারা আবেদন করতে পারবে, ফরম কোথায় পাওয়া যাবে, কয়টি কলেজে আবেদন করা যায় — সবকিছুর উত্তর ও আবেদনের ধাপগুলো একসাথে দেওয়া হলো।
এক নজরে রিলিজ স্লিপ
| বিষয় | জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি — রিলিজ স্লিপ |
| কারা আবেদন করতে পারবে | ১ম/২য় মেরিট লিস্টে চান্স পায়নি, বা চান্স পেয়েও ভর্তি হয়নি — এমন প্রাথমিক আবেদনকারীরা |
| কলেজ চয়েস | মোট ৫টি কলেজ (সরকারি/বেসরকারি মিলিয়ে বা আলাদা) |
| আবেদনের মাধ্যম | অনলাইন — রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন |
| ফলাফল | আবেদন শেষ হওয়ার ২–৫ দিন পর; SMS বা অনলাইনে |
০১: রিলিজ স্লিপ কী?
উত্তর: যে সকল শিক্ষার্থী-
- ১ম ও ২য় মেরিট লিস্টে চান্স পায়নি
- চান্স পেয়েও ভর্তি হয়নি
- ভর্তি হয়েও পরে, ভর্তি বাতিল করবে
সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করার সুযোগ পাবে।
(যারা প্রাথমিক আবেদন করেন নি, বা প্রথমে আবেদন করতে পারি নি তারা পারবে না)
০২: রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ পারবে। তুমি ঐ কলেজসহ সর্বমোট ৫টি কলেজে নতুন নতুন সাবজেক্ট সহ আবেদন করতে পারবে...
০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ শুধুমাত্র অনলাইনে/কম্পিউটার দোকানে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে। নিজের ফোন দিয়ে করতে পারবে। তবে রিলিজ স্লিপ কলেজ থেকে দেওয়া হয় না, তাই কলেজে যাওয়ার প্রয়োজন নেই।
০৪: আবেদন করার পর, রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?
উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই। এটি তোমার কাছে রেখে দিবে যত্ন করে, ভর্তির সময় লাগতে পারে...
০৫: আমি কোন ৫টি কলেজ নির্বাচন করব?
উত্তরঃ তোমার ইচ্ছানুযায়ী যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবে। ১ বা ২ অথবা ৩টি কলেজ দিয়ে আবেদন করা যাবে না।
০৬: রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানবো?
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ২-৫ দিন পর ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে অথবা অনলাইনে তুমি তোমার ফলাফল জানতে পারবে।
০৭: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম থাকে। অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন/সিট খালি থাকে। তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে।
০৮: রিলিজ স্লিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে? অথবা, রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?
উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে। নিজেও রোল আর পিন দিয়ে লগইন করে আবেদন করতে পারবে। কম্পিউটার দোকানে গিয়েও করা যাবে। আমি নিজেও রিলিজ স্লিপে আবেদন করে দিবো। তোমার টা করতে চাইলে কমেন্ট বক্সে জানাও।
০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে এবং কত টাকা লাগবে?
উত্তর: তোমার রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে। কম্পিউটার দোকানে ৫০ টাকা লাগবে। এর বাইরে কোন টাকা লাগবে না। এককথায়, রিলিজ স্লিপে আবেদন করা ফ্রি, শুধু কম্পিউটার খরচ বাদে।
১০: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?
উত্তরঃ সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫টা কলেজ চয়েস দেওয়া যাবে। আবার চাইলে সব গুলো সরকারি অথবা সব বেসরকারি কলেজ দিতে পারবে।
১১: কোন কলেজে কোন গ্রুপে কত সিট খালি আছে, তা কিভাবে জানবো?
উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখা যাবে। তাছাড়া আমারও কয়টা সিট খালি আছে তার তালিকা তৈরি করবো এবং সময় মত পোস্ট করে জানাবো।
১২: ১ম, ২য় মেরিট লিস্টে যে সাবজেক্ট আসছে, সেটাতে ভর্তি হয়নি না, রিলিজ স্লিপ আবেদন করতে পারবো?
উত্তরঃ পারবে। সঙ্গত কোন কারণে যদি আপনি ১ম বা ২য় মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছেন কিন্তু আপনি সুযোগ পেয়ে ও কাজে লাগাতে পারেননি, তাহলে আপনি ও রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
১৩: রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাবো, তা কি চেঞ্জ করা করা যাবে?
উত্তরঃ না, চেঞ্জ করা যাবে না এবং মাইগ্রেশনও করা যাবে না। রিলিজ স্লিপে যে গ্রুপ/কোর্স পাবে, সেটায় পড়তে হবে।
১৪: যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?
উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়। তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলেএ আবার ২য় রিলিজ স্লিপে ৫টা কলেজে নতুন করে আবেদন করার সুযোগ আছে..
.
১৫: ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কেমন?
উত্তরঃ ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই। যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবে না তারা ২য় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ পাবে..
গুরুত্বপূর্ণ প্রশ্ন
১৬: রিলিজ স্লিপে আবেদন কখন শুরু হবে?
উত্তর: ২য় মেরিট লিস্ট দেওয়ার পর। তাদের ভর্তি চলবে, তারপর দিবে।
কোটা ও মাইগ্রেশনের রেজাল্ট, এবং তাদের ভর্তি চলবে। এখানে ১৫+১৫= ত্রিশ দিন মত সময় চলে যাবে। তাই আশা করা যায় ২য় মেরিট লিস্ট দেওয়ার পর ২৫/৩০ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন রিলিজ স্লিপে আবেদন করার নোটিশ।
বি.দ্র: রিলিজ স্লিপের আবেদন শুরুর তারিখ প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে জানানো হয় — আবেদনের আগে সর্বশেষ নোটিশ দেখে নিন। কারো যদি আবেদন করতে হয় তাহলে কমেন্ট লিখে জানান। তাই গ্রুপে সাথেই থাকবেন।
(ধন্যবাদ :- সকলকে)
ধাপে ধাপে রিলিজ স্লিপ আবেদন (How to Apply)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (www.nu.ac.bd) গিয়ে রিলিজ স্লিপের লগইন অপশনে যান।
- প্রাথমিক আবেদনের রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করুন।
- কলেজ ও সাবজেক্ট চয়েসের পেজে প্রতিটি কলেজের পাশে শূন্য আসন দেখে মোট ৫টি কলেজ বেছে সাবজেক্ট চয়েস দিন।
- সব তথ্য যাচাই করে আবেদন সাবমিট করুন এবং ফরমটি প্রিন্ট/সেভ করে নিজের কাছে রাখুন — ভর্তির সময় লাগতে পারে।
- ফলাফল প্রকাশের পর SMS বা অনলাইনে রেজাল্ট দেখে নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি সম্পন্ন করুন।
কলেজ বাছাইয়ের টিপস (Tips)
- জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন কম ও প্রতিযোগিতা বেশি; উপজেলা পর্যায়ের কলেজে আসন বেশি থাকে — দুই ধরনের কলেজ মিশিয়ে চয়েস দিন।
- শুধু পছন্দের সাবজেক্টে আটকে থাকবেন না — আসন খালি আছে এমন সাবজেক্টেও চয়েস দিন, কারণ রিলিজ স্লিপে পাওয়া সাবজেক্ট পরে বদলানো যায় না।
- ৫টি কলেজই চয়েস দিতে হবে — কম কলেজ দিয়ে আবেদন গ্রহণ হয় না।
সতর্কতা (Caution)
- রোল নম্বর ও পিন নম্বর কারো সঙ্গে শেয়ার করবেন না।
- সাবমিট করার আগে কলেজ-সাবজেক্টের শূন্য আসন ও সব তথ্য ভালো করে যাচাই করুন — সাবমিটের পর চয়েস বদলানো যায় না।
- প্রতি বছরের তারিখ ও নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী হয় — আবেদনের আগে সর্বশেষ নোটিশ দেখে নিন।
আরও তথ্য (More Information)
আবেদন ও ফলাফলের লিংক (Application & Result Links)
- আবেদনের লিংক: www.nu.ac.bd/admissions — জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট। এখানে Honours ট্যাব থেকে Applicant Login-এ গিয়ে রোল নম্বর ও পিন দিয়ে লগইন করে রিলিজ স্লিপের আবেদন করতে হয়।
- ফলাফল কোথায় দেখবেন: একই ওয়েবসাইটে রোল ও পিন দিয়ে লগইন করলেই ফলাফল দেখা যাবে। এছাড়া SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যায় — SMS পাঠানোর সঠিক নিয়ম প্রতিটি ফলাফলের নোটিশে জানিয়ে দেওয়া হয় (নম্বর: 16222)।
- নোটিশ কোথায় পাবেন: রিলিজ স্লিপের তারিখসহ সব নোটিশ এই ভর্তি ওয়েবসাইটেই প্রকাশিত হয় — আবেদনের আগে সেখানকার সর্বশেষ নোটিশ দেখে নিন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: রিলিজ স্লিপ কী?
উত্তর: যেসব শিক্ষার্থী ১ম ও ২য় মেরিট লিস্টে চান্স পায়নি, চান্স পেয়েও ভর্তি হয়নি, কিংবা ভর্তি হয়ে পরে বাতিল করবে — তারা রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করার সুযোগ পায়। তবে যারা প্রাথমিক আবেদন করেনি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
প্রশ্ন: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?
উত্তর: আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হয়। নিজের ফোন দিয়েও করা যায়, আবার কম্পিউটার দোকান থেকেও পূরণ করা যায়। কলেজ থেকে কোনো ফরম দেওয়া হয় না, তাই কলেজে যাওয়ার প্রয়োজন নেই।
প্রশ্ন: কয়টি কলেজে আবেদন করা যায়?
উত্তর: মোট ৫টি কলেজে আবেদন করতে হয়। সরকারি-বেসরকারি মিলিয়েও দেওয়া যায়, আবার সবগুলো সরকারি বা সবগুলো বেসরকারিও দেওয়া যায়। ১, ২ বা ৩টি কলেজ দিয়ে আবেদন করা যায় না।
প্রশ্ন: আবেদন করতে কী কী লাগবে? খরচ কত?
উত্তর: শুধু রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যায়। আবেদন সম্পূর্ণ ফ্রি — শুধু কম্পিউটার দোকানে করলে দোকানের খরচ (প্রায় ৫০ টাকা) লাগতে পারে।
প্রশ্ন: আবেদনের পর ফরম কি কলেজে জমা দিতে হবে?
উত্তর: না, কলেজে জমা দেওয়ার দরকার নেই। ফরমটি নিজের কাছে যত্ন করে রেখে দিন — ভর্তির সময় লাগতে পারে।
প্রশ্ন: রিলিজ স্লিপের ফলাফল কীভাবে জানব?
উত্তর: আবেদন শেষ হওয়ার ২–৫ দিন পর ফলাফল প্রকাশিত হয়। আগের মতোই মোবাইলে SMS দিয়ে অথবা অনলাইনে ফলাফল জানা যাবে।
প্রশ্ন: রিলিজ স্লিপে পাওয়া সাবজেক্ট কি পরে বদলানো যাবে?
উত্তর: না। রিলিজ স্লিপে যে সাবজেক্ট/কোর্স পাবেন, সেটিতেই পড়তে হবে — সাবজেক্ট চেঞ্জ বা মাইগ্রেশন করা যায় না।
প্রশ্ন: ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে কি আর ভর্তি হওয়া যাবে না?
উত্তর: যাবে। ১ম রিলিজ স্লিপের ভর্তি শেষে আসন খালি থাকলে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়, যেখানে আবার নতুন করে ৫টি কলেজে আবেদন করার সুযোগ থাকে।
