বাংলা উপন্যাস-২ সাজেশন ২০২৬ | Bangla Novel-2 Suggestion (231015)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা উপন্যাস-২ (Bangla Novel-2) বিষয়ের সর্বশেষ চূড়ান্ত সাজেশন ২০২৬ এই পোস্টে দেওয়া হলো। এই বিষয়ে আলোচ্য ৪টি উপন্যাস — গৃহদাহ, পথের পাঁচালী, পুতুলনাচের ইতিকথা ও সংশপ্তক। নিচে অধ্যায়ভিত্তিক ক-বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, খ-বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন ও গ-বিভাগের রচনামূলক প্রশ্ন সাজানো হয়েছে। সঙ্গে পাবেন ২০২৪ ও ২০২৩ সালের পূর্ণ প্রশ্নপত্র এবং ২০১৯–২০২২ সালের ক-বিভাগের প্রশ্নোত্তর — কোন প্রশ্ন বারবার আসে, তা এগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এই সাজেশনের সব প্রশ্নের PDF পোস্টের শেষে দেওয়া আছে।
দ্রষ্টব্য: বইয়ের ১৮৩–১৮৬ পৃষ্ঠার ছবি না থাকায় গৃহদাহ অধ্যায়ের মাঝের অংশের কিছু প্রশ্ন এবং পুতুলনাচের ইতিকথা অধ্যায়ের খ-বিভাগের প্রথম ৯টি প্রশ্ন এই পোস্টে দেওয়া যায়নি — ছবি পেলেই যোগ করা হবে।
এক নজরে (At a Glance)
| বিষয় | বাংলা উপন্যাস-২ (Bangla Novel-2) |
| বিষয় কোড | 231015 |
| বিভাগ | বাংলা (Bangla) |
| বর্ষ | অনার্স ৩য় বর্ষ |
| আলোচ্য অংশ | ৪টি উপন্যাস — গৃহদাহ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়), পথের পাঁচালী (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়), পুতুলনাচের ইতিকথা (মানিক বন্দ্যোপাধ্যায়), সংশপ্তক (শহীদুল্লা কায়সার) |
| পরীক্ষার তারিখ | ৭ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) |
| পরীক্ষার সময় | দুপুর ১:০০টা |
| পূর্ণমান | ৮০ |
| সময় | ৪ ঘণ্টা |
| পরীক্ষা কোড | 2203 |
প্রশ্ন কাঠামো ও মানবণ্টন (Question Pattern & Marks Distribution)
| বিভাগ | প্রশ্নের ধরন | থাকবে | উত্তর দিতে হবে | মান |
| ক-বিভাগ | অতি সংক্ষিপ্ত প্রশ্ন | ১২টি | ১০টি | ১ × ১০ = ১০ |
| খ-বিভাগ | সংক্ষিপ্ত প্রশ্ন | ৮টি | ৫টি | ৪ × ৫ = ২০ |
| গ-বিভাগ | রচনামূলক প্রশ্ন | ৮টি | ৫টি | ১০ × ৫ = ৫০ |
| মোট | ৮০ | |||
দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
গুরুত্বপূর্ণ অধ্যায় ও ফোকাস এরিয়া: বাংলা উপন্যাস-২ সাজেশন (Important Chapters & Focus Areas)
• গৃহদাহ: অচলা, সুরেশ ও মহিম — এই তিন চরিত্র এবং নামকরণের সার্থকতা ও শিল্পমূল্য থেকে প্রায় প্রতি বছরই খ ও গ-বিভাগে প্রশ্ন আসে।
• পথের পাঁচালী: অপু, দুর্গা ও সর্বজয়া চরিত্র, লেখকের প্রকৃতিচেতনা এবং নামকরণ — বিগত সালের প্রশ্নে সবচেয়ে বেশি পুনরাবৃত্তি এখানেই।
• পুতুলনাচের ইতিকথা: শশী-কুসুমের সম্পর্ক, নিয়তিবাদ, নামকরণের তাৎপর্য ও ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব — গ-বিভাগের নিয়মিত প্রশ্ন।
• সংশপ্তক: রমজান ও সেকান্দর মাস্টার চরিত্র, ক্ষয়িষ্ণু সামন্ত সমাজের চিত্র, মহাকাব্যিক উপন্যাস হিসেবে সার্থকতা ও নামকরণ বারবার এসেছে।
• ক-বিভাগের জন্য: প্রতিটি উপন্যাসের প্রকাশ সাল (গৃহদাহ ১৯২০, পথের পাঁচালী ১৯২৯, পুতুলনাচের ইতিকথা ১৯৩৬, সংশপ্তক ১৯৬৫), লেখকদের প্রকৃত নাম ও বিখ্যাত উক্তিগুলো কার — এগুলো মুখস্থ রাখুন।
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Part A: Brief Questions with Answers)
অধ্যায় ০১: গৃহদাহ
১. বাংলা সাহিত্যে 'অপরাজেয় কথাশিল্পী' হিসেবে পরিচিত কে?
উত্তর: বাংলা সাহিত্যে 'অপরাজেয় কথাশিল্পী' হিসেবে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
৩. 'গৃহদাহ' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: 'গৃহদাহ' উপন্যাসটি ১৯২০ সালে প্রকাশিত হয়।
৪. 'গৃহদাহ' উপন্যাসের প্রথম বাক্যটি কী? [জা.বি. ২০১৪]
উত্তর: গৃহদাহ উপন্যাসের প্রথম বাক্যটি— "মহিমের পরম বন্ধু সুরেশ।"
৫. 'গৃহদাহ' উপন্যাসে নাস্তিক চরিত্র কে?
উত্তর: 'গৃহদাহ' উপন্যাসে নাস্তিক চরিত্র সুরেশ।
৬. মহিমকে সুরেশ কোথায় ভর্তি হতে বলেছিল?
উত্তর: মহিমকে সুরেশ মেডিকেল কলেজে ভর্তি হতে বলেছিল।
৭. মহিমের গ্রামের নাম কী? [জা.বি. ২০১৩, ২০১৪, ২০২৪]
উত্তর: মহিমের বাড়ি চব্বিশ পরগনার রাজপুর গ্রামে।
৮. মহিম কোন কলেজ থেকে এফ.এ পাশ করেছে? [জা.বি. ২০১৮]
উত্তর: মহিম সিটি কলেজ থেকে এফ.এ পাশ করেছে।
৯. মহিমের শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: মহিমের শিক্ষাগত যোগ্যতা এফ. এ পাস।
১০. সুরেশের শিক্ষাগত যোগ্যতা কী? [জা.বি. ২০২৩]
উত্তর: এফ.এ পাশ।
১১. মহিম কোথায় চেয়ে যাবে?
উত্তর: মহিম জব্বলপুরে চেয়ে যাবে।
১২. দিন-ঘণ্টা-মিনিট দিয়ে কাকে মাপা যায় না? [জা.বি. ২০১৮, ২০২২]
উত্তর: দিন-ঘণ্টা-মিনিট দিয়ে সুরেশকে মাপা যায় না।
১৩. অচলার বাবা কীসের ব্যবসায়ে জড়িত ছিলেন? [জা.বি. ২০২০]
উত্তর: অর্ডার সাপ্লাইয়ের ব্যবসায়ে জড়িত ছিলেন।
১৪. "আমি হিন্দু নই, ব্রাহ্ম।" —উক্তিটি কার? [জা.বি. ২০১৬, ২০২০]
উত্তর: উক্তিটি অচলার।
১৫. "গৃহই নেই, আবার গৃহিণী।" —কার উক্তি?
উত্তর: অচলার উক্তি।
১৬. অচলার পিতার নাম কী?
উত্তর: অচলার বাবার নাম কেদার মুখুয্যে।
১৭. 'অস্পষ্ট নেই ঠাকুর দেখতা নিজে।' —উক্তিটি কার?
উত্তর: উক্তিটি সুরেশের।
১৮. অচলার শেষ আশ্রয়স্থল কোথায় হয়?
উত্তর: অচলার শেষ আশ্রয়স্থল মহিমের কাছেই হয়।
১৯. মৃণালের স্বামীর নাম কী? [জা.বি. (অতিরিক্ত) ২০১৪]
উত্তর: মৃণালের স্বামীর নাম জনার্দন ঘোষাল।
২০. মৃণালের স্বামী দশ-বারোদিন কোন রোগে ভুগছিল? [জা.বি. ২০২৩]
উত্তর: নিউমোনিয়া ও জ্বরে ভুগছিল।
২১. "মেয়েটি অধিকতর আশ্চর্য রূপ করিয়া রহিল" — মেয়েটি কে? [জা.বি. ২০১৪]
উত্তর: মেয়েটি রাঙ্গুলী।
২২. মৃণাল সুরেশকে কী বলে ডাকতো?
উত্তর: মৃণাল সুরেশকে নানা বলে ডাকতো।
২৩. রাঙ্গুলীর প্রকৃত নাম কী?
উত্তর: রাঙ্গুলীর প্রকৃত নাম বীণাপাণি।
২৪. রাঙ্গুলীর স্বামীর নাম কী?
উত্তর: রাঙ্গুলীর স্বামীর নাম রামচরণ লাহিড়ী।
২৫. রাঙ্গুলীরা কলকাতায় কোথায় যাবে?
উত্তর: রাঙ্গুলীরা কলকাতায় পটলডাঙ্গায় যাবে।
২৬. "আমাদের এই পল্লিগ্রামে গৃহদাহের নাটক তৈরি করার রীতি নেই।" —কার উক্তি? [জা.বি. (অতিরিক্ত) ২০১৪]
উত্তর: এটি রামবাবুর উক্তি।
২৭. অচলা শেষ পর্যন্ত কাকে বিয়ে করে?
উত্তর: অচলা শেষ পর্যন্ত মহিমকে বিয়ে করে।
২৮. "তুমি সুরেশের স্ত্রী নও?" —কে, কাকে বলেছে? [জা.বি. ২০১৬, ২০২২]
উত্তর: রামবাবু অচলাকে একথা বলেছে।
অধ্যায় ০২: পথের পাঁচালী
১. বিভূতিভূষণ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: বিভূতিভূষণ ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
২. কাকে কালের নির্জনতম পথিক বলা হয়? [জা.বি. ২০১৭]
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কালের নির্জনতম পথিক বলা হয়।
৩. 'পথের পাঁচালী' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? [জা.বি. ২০২০]
উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাসটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
৪. 'পথের পাঁচালী' কোন পত্রিকায় প্রকাশিত হয়? [জা.বি. ২০২১]
উত্তর: 'পথের পাঁচালী' 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়।
৫. 'পথের পাঁচালী' উপন্যাস কয়টি পর্বে বিভাজিত? [জা.বি. ২০১৩]
উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাস তিনটি পর্বে বিভাজিত।
৬. 'পথের পাঁচালী' উপন্যাসের ২য় অধ্যায়ের নাম কী? [জা.বি. ২০১৪]
উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাসের ২য় অধ্যায়ের নাম আম-আঁটির ভেঁপু।
৭. 'পথের পাঁচালী' উপন্যাসের তৃতীয় পর্বটির নাম কী? [জা.বি. ২০২১]
উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাসের তৃতীয় পর্বটির নাম অক্রূর সংবাদ।
৮. 'পথের পাঁচালী' উপন্যাসের শেষ অধ্যায়ের নাম কী? [জা.বি. ২০১৬]
উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাসের শেষ অধ্যায়ের নাম "অক্রূর সংবাদ"।
৯. 'পথের পাঁচালী' উপন্যাসে কয়টি পরিচ্ছেদ?
উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাসে ৩৫টি পরিচ্ছেদ।
১০. বাঁশবাগান বিয়ে শেষ রাত্রিরে কিসের ডাক শোনা যায়? [জা.বি. ২০২১]
উত্তর: বাঁশবাগান বিয়ে শেষ রাত্রিরে বকনা বাছুরের ডাক শোনা যায়।
১১. 'পাঁচালী' শব্দের অর্থ কী? [জা.বি. ২০১৪, ২০২২]
উত্তর: 'পাঁচালী' শব্দের অর্থ হচ্ছে— এক প্রকার বর্ণনাত্মক কাব্য, যা রাগ-রাগিণী সমেত গায়েন মুখে মুখে নাচ-গান-বাদ্যযন্ত্রযোগে পরিবেশন করে।
১২. অপু ও দুর্গা রেলগাড়ি দেখতে কোথায় গিয়েছিল? [জা.বি. ২০২০]
উত্তর: অপু ও দুর্গা রেলগাড়ি দেখতে নবাবগঞ্জের পাকা রাস্তার ওপারে গিয়েছিল।
১৩. অপুর বাবার নাম কী? [জা.বি. ২০২১]
উত্তর: অপুর বাবার নাম হরিহর।
১৪. নিশ্চিন্দিপুর গ্রামের কোন দিকে হরিহর রায়ের কোঠাবাড়ি? [জা.বি. ২০১৪, ২০১৮]
উত্তর: নিশ্চিন্দিপুর গ্রামের উত্তর প্রান্তে হরিহর রায়ের কোঠাবাড়ি।
১৫. 'মিষ্টি যেন গুড়।' —উক্তিটি কার? [জা.বি. ২০১৬, ২০২৩]
উত্তর: 'মিষ্টি যেন গুড়।' —উক্তিটি দুর্গার।
১৬. অপুর দিদির নাম কী?
উত্তর: অপুর দিদির নাম দুর্গা।
১৭. অপু কার সাথে পাখির ছানা দেখতে যায়? [জা.বি. ২০২০]
উত্তর: নীলুর সাথে।
১৮. অপুর গ্রামের নাম কী? [জা.বি. ২০১৬]
উত্তর: অপুর গ্রামের নাম নিশ্চিন্দিপুর।
১৯. 'বল্লালী বালাই' কে? [জা.বি. ২০১৬, ২০২৩]
উত্তর: অপু-দুর্গার বিধবা পিসি ইন্দির ঠাকরুন।
২০. হরিহর রায়ের পূর্বপুরুষের আদি নিবাস কোথায় ছিল? [জা.বি. ২০১৩, ২০২৩, ২০২৪]
উত্তর: হরিহর রায়ের পূর্বপুরুষের আদি নিবাস নিশ্চিন্দিপুরের পাশের গ্রাম যশড়া বিষ্ণুপুরে।
২১. ইন্দির ঠাকরুনের বয়স কত?
উত্তর: ইন্দির ঠাকরুনের বয়স পঁচাত্তর বছর।
২২. অপুর পিসির নাম কী?
উত্তর: অপুর পিসির নাম ইন্দির ঠাকরুন।
২৩. সর্বজয়ার ছোট বোনের নাম কী?
উত্তর: সর্বজয়ার ছোট বোনের নাম বীণা।
২৪. ইন্দির ঠাকরুনের মেয়ের নাম কী ছিল?
উত্তর: ইন্দির ঠাকরুনের মেয়ের নাম 'বিশ্বেশ্বরী'।
২৫. "আমায় তুই একদিন রেলগাড়ি দেখাবি"— কে, কাকে বলেছে? [জা.বি. (অতিরিক্ত) ২০১৬]
উত্তর: মৃত্যু পথযাত্রী দুর্গা অপুকে একথা বলেছে।
২৬. দুর্গার মৃত্যুর পর অপুর পরিবার গ্রাম ছেড়ে কোথায় যায়? [জা.বি. ২০১৩, ২০১৭, ২০২৩]
উত্তর: কাশীতে যায়।
২৭. অপুর দত্তের 'চরিতমালা' গ্রন্থটি কার লেখা? [জা.বি. ২০১৭, ২০২৪]
উত্তর: অপুর দত্তের 'চরিতমালা' গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
অধ্যায় ০৩: পুতুলনাচের ইতিকথা
১. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস কত সালে প্রকাশিত হয়? [জা.বি. ২০১৪, ২০১৬, ২০২৪]
উত্তর: 'পুতুলনাচের ইতিকথা' ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? [জা.বি. ২০১৩, ২০১৬, ২০২১]
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
৩. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের উপজীব্য কী?
উত্তর: লিবিডোতাড়িত সামাজিক বাস্তবতাই 'পুতুলনাচের ইতিকথা'র মূল উপজীব্য।
৪. হাক ঘোষ কীভাবে মারা যায়? [জা.বি. ২০১৯; জা.বি. (অতিরিক্ত) ২০১৬]
উত্তর: বজ্রপাতে মারা যায়।
৫. বজ্রপাতে কার মৃত্যু হয়? [জা.বি. ২০২৩]
উত্তর: হাক ঘোষের।
৬. শশীর পিতার নাম কী? [জা.বি. ২০২০]
উত্তর: শশীর পিতার নাম গোপাল দাস।
৭. শশীর পিতার পেশা কী? [জা.বি. ২০১৩]
উত্তর: শশীর পিতার পেশা হলো— সে গ্রামের দালাল বা মহাজন।
৮. শশী কোথায় পড়াশোনা করেছে? [জা.বি. ২০১৯, ২০২২]
উত্তর: শশী কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করেছে।
৯. "শশীর, শশীর, তোমার মন নাই কুসুম" —উক্তিটি কার? [জা.বি. ২০২১]
উত্তর: উক্তিটি শশীর।
১০. কলকাতায় থাকার সময় শশীর অনুভূতির জগতে মার্জনা এনে দেয় কোন বস্তুটি? [জা.বি. ২০১৬]
উত্তর: কুমুদ নামের বস্তুটি।
১১. কুমুদ কে? [জা.বি. ২০১৭]
উত্তর: শশীর পরম বন্ধু।
১২. কুমুদের মতে বাঁচার আনন্দ কীসে? [জা.বি. ২০২২]
উত্তর: খাপছাড়া কাজ ও চিন্তার মধ্যে।
১৩. "ওই তোমাদের যেন একটু পাগলাটে, না গো পরানের মা?" —উক্তিটি কার? [জা.বি. ২০১৪]
উত্তর: উক্তিটি পাড়ার লোকদের।
১৪. যামিনীর পেশা কী ছিল? [জা.বি. ২০১৭]
উত্তর: যামিনীর পেশা ছিল কবিরাজি করা।
১৫. যামিনী কবিরাজের মতে সেনদিদি কী রোগে আক্রান্ত? [জা.বি. ২০২১]
উত্তর: যামিনী কবিরাজের মতে সেনদিদি বসন্ত রোগে আক্রান্ত।
১৬. 'পুতুলনাচের ইতিকথা'র শেষক চরিত্র কোনটি? [জা.বি. ২০১৬, ২০২৩]
উত্তর: 'পুতুলনাচের ইতিকথা'য় শেষক চরিত্র গোপাল দাস।
১৭. গোপালের কয় ছেলে, কয় মেয়ে? [জা.বি. ২০১৪]
উত্তর: গোপালের এক ছেলে, তিন মেয়ে।
১৮. গোপাল দাসের পেশা কি? [জা.বি. ২০১৭]
উত্তর: দালাল বা মহাজন।
১৯. "মেয়ে মানুষের আঁচলধরা পুরুষকে আমি দুচোখে দেখতে পারি না।" —উক্তিটি কার? [জা.বি. ২০১৭, ২০২৪]
উত্তর: উক্তিটি কুসুমের।
অধ্যায় ০৪: সংশপ্তক
১. ১৯৭১ সালের ডিসেম্বর মাসের কত তারিখে শহীদুল্লা কায়সার নিখোঁজ হন? [জা.বি. ২০১৬, ২০১৮]
উত্তর: শহীদুল্লা কায়সার ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিখোঁজ হন।
২. 'সংশপ্তক' শব্দটির অর্থ কী? [জা.বি. ২০১৬, ২০১৮, ২০২০]
উত্তর: 'সংশপ্তক' শব্দের অর্থ জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ।
৩. 'সংশপ্তক' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? [জা.বি. (অতিরিক্ত) ২০১৬; জা.বি. ২০২১]
উত্তর: 'সংশপ্তক' উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।
৪. 'সংশপ্তক' উপন্যাসের মূল কাহিনি কোন গ্রামে? [জা.বি. ২০২৩]
উত্তর: বাকুলিয়া।
৫. বাকুলিয়ার পাশের গ্রামের নাম শেষ: [জা.বি. ২০১৬]
উত্তর: বাকুলিয়ার পাশের গ্রামের নাম তালতলি।
৬. বাকুলিয়ার দক্ষিণের ক্ষেতের নাম কি? [জা.বি. ২০১৬]
উত্তর: বাকুলিয়ার দক্ষিণ ক্ষেতের নাম দক্ষিণ ক্ষেত। তবে তালতলির মাঠঘেরা বলে উত্তর ক্ষেত।
৭. মিঞাদের জমিদারি হাতছাড়া হয় কখন? [জা.বি. ২০২১]
উত্তর: মিঞাদের জমিদারি হাতছাড়া হয় কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময়।
৮. সবকাজে ফেলু মিঞার দক্ষিণ হস্ত কে? [জা.বি. ২০১৪, ২০১৬, ২০২৩]
উত্তর: সবকাজে ফেলু মিঞার দক্ষিণ হস্ত রমজান।
৯. 'এটা অনেকদিনের শখ রমজানের'— শখটি কী? [জা.বি. ২০১৯]
উত্তর: নিজের একটি বৈঠকখানার।
১০. জাহেদ কোথায় লেখাপড়া করতো? [জা.বি. ২০২৪]
উত্তর: জাহেদ আলীগড়ে লেখাপড়া করত।
১১. মালুর বয়স কত?
উত্তর: মালুর বয়স বারো বছর।
১২. 'সংশপ্তক' উপন্যাসে মালুর পুরোনাম কী ছিল? [জা.বি. ২০২০, ২০২৩]
উত্তর: মালুর পুরো নাম আবদুল মালেক।
১৩. "এক বাজারে দুই ভাও, এটা কোন দেশী কথা।" —উক্তিটি কার? [জা.বি. ২০১৭, ২০২০]
উত্তর: কথাটি লেকুর।
১৪. কত বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল? [জা.বি. ২০১৬]
উত্তর: চৌদ্দ বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল।
১৫. আরিফা রাবুর চেয়ে কয় বছরের বড়ো?
উত্তর: আরিফা রাবুর চেয়ে দুই বছরের বড়ো।
১৬. লেকুর স্ত্রীর নাম কি? [জা.বি. ২০১৬; জা.বি. (অতিরিক্ত) ২০১৭]
উত্তর: লেকুর স্ত্রীর নাম হলো 'আরবি'।
১৭. 'দুঃখজয়ী যারা তারাইতো জীবনজয়ী'— উক্তিটি কার? [জা.বি. ২০২২, ২০২৪]
উত্তর: সেকান্দর মাস্টারের।
১৮. সেকান্দার মাস্টারের পুরো নাম কী? [জা.বি. ২০১৩]
উত্তর: আবুল বাশার মোহাম্মদ সেকান্দার।
১৯. সেকান্দারের কাছে স্বাধীনতার অর্থ কী? [জা.বি. ২০২০]
উত্তর: ইংরেজ তাড়ানো, সাথে রুটি-রুজির নিরাপত্তা।
২০. 'মানুষের জন্যই তো ধর্ম।'— কার উক্তি? [জা.বি. ২০২২]
উত্তর: সেকান্দর মাস্টারের।
২১. হুরমতির বিচারের জন্য কোথায় মজলিস বসে? [জা.বি. ২০১৯, ২০২৪]
উত্তর: হুরমতির বিচারের জন্য মসজিদের সামনে মজলিস বসে।
২২. দরবেশকে কে বেঁধে রাখে?
উত্তর: দরবেশকে জাহেদ বেঁধে রাখে।
২৩. দাদার সময় হিন্দুরা কী স্লোগান দেয়?
উত্তর: 'বন্দেমাতরম' স্লোগান দেয়।
২৪. "স্বাধীনতা মানে স্বরাজ নয়।"— কার উক্তি?
উত্তর: এটি জাহেদের উক্তি।
২৫. 'দুঃখজয়ী যারা তারাইতো জীবন জয়ী।' —উক্তিটি কার? [জা.বি. ২০১৬]
উত্তর: সেকান্দর মাস্টারের।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন (Part B: Short Questions)
অধ্যায় ০১: গৃহদাহ
১. 'আজ থেকে চিরদিন তোমার কুটিরই আমার রাজ প্রাসাদ।' —কে, কেন একথা বলেছে? [জা.বি. ২০১৬]
২. "যাকে ভালোবাসিলে তার ঘর করার জন্য আমাকে তোমরা ফেলে রেখে দিয়ো না।" —ব্যাখ্যা কর।
৩. 'সুরেশ ধর্ম না মানলেও সমাজ মানে'— কীভাবে? আলোচনা কর।
৪. "যাহা ধর্ম সে ত বর্মের মতো আঘাত সহিবার জন্যই।" —কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৫. "বাস্তবিক অচলা, বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না।" —কে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছে?
৬. "ইনি যত ভালোই হোন, ব্রাহ্ম ত নই।" —কে, কার সম্পর্কে কেন কথা বলেছে?
৭. কেদার মুখুয্যের পরিচয় দাও। [জা.বি. ২০২৩]
৮. "মানুষের সেবা করাই মনুষ্য জন্মের চরম সার্থকতা"— কে, কোন প্রসঙ্গে একথা বলেছে? [জা.বি. ২০১৩, ২০১৪, ২০২৩]
৯. 'আশ্রয়ই বল আর আশ্রয়ই বল, সে তার কোথায়'— ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৮, ২০২২, ২০২৪]
১০. মৃণাল চরিত্রের পরিচয় দাও। [জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১, ২০২৪]
অধ্যায় ০২: পথের পাঁচালী
১. "এগুলো তাহার মূল্যবান সম্পত্তি"— কার, কোন সম্পত্তির কথা বলা হয়েছে? [জা.বি. ২০২১]
২. "কালের নীরব সাক্ষী হয়ে আছে ইন্দির ঠাকরুন"— আলোচনা কর।
৩. স্বামীর মৃত্যুর পর অপুকে মানুষ করার জন্য সর্বজয়া কী পরিকল্পনা গ্রহণ করে? [জা.বি. (অতিরিক্ত) ২০১৬]
৪. অপু কীভাবে প্রকৃতির রাজ্যে প্রবেশ করেছিল? সবিস্তারে আলোচনা কর। [জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৮, ২০২২]
৫. "অপু হাতে স্বর্গ পাইয়া গেল।"— ব্যাখ্যা কর।
৬. "সর্বজয়ার বুকে ধড়াস করিয়া যেন ঢেঁকির পাড় পড়িল।"— কেন? [জা.বি. ২০১৭]
৭. 'পথের পাঁচালী' উপন্যাসের প্রথম পর্বের নামকরণের তাৎপর্য তুলে ধর। [জা.বি. ২০১৬, ২০২০, ২০২২, ২০২৪]
৮. দুর্গা চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৩, ২০১৬, ২০২১, ২০২২, ২০২৪]
অধ্যায় ০৩: পুতুলনাচের ইতিকথা
১. "মানুষ কি লোহার গড়া, যে চিরকাল সে এ রকম থাকবে, বদলাবে না?" —ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৬, ২০২২]
২. শশী কেন গাঁওদিয়া গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়? —ব্যাখ্যা কর। [জা.বি. (অতিরিক্ত) ২০১৭; জা.বি. ২০২১, ২০২৩]
৩. 'পুতুল বই তো নই আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন।' —ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৪, ২০১৬, ২০২৪]
৪. যাদব পণ্ডিতের পরিচয় দাও। [জা.বি. ২০২১, ২০২৪]
অধ্যায় ০৪: সংশপ্তক
১. বাকুলিয়া গ্রামের সংক্ষিপ্ত পরিচয় দাও। [জা.বি. ২০১৭, ২০১৯, ২০২৩]
২. "একটু পুইন্যা হতো বটে মিঞা বাড়ি।" পুইন্যার সংক্ষিপ্ত বর্ণনা দাও। [জা.বি. ২০১৪]
৩. "সামান্য মালের উপর দিয়ে সে বিপদটা কেটে গেল।"— ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৪]
৪. সংক্ষেপে হুরমতির পরিচয় দাও। [জা.বি. ২০২১]
৫. লেকুর সাথে রমজানের শত্রুতার কারণ কী? [জা.বি. ২০১৫]
৬. 'দ্বিতীয়বার পথে ভাঙলো মালু।'— ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৬, ২০২১]
৭. "হঠাৎ বুঝি ভয় পেয়ে যায় ও চুপ করে মিতিয়ে দেয় মোমটা।"— ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৪]
৮. 'সবকিছু ছাপিয়ে রাবুর কানে এসে বাজে শুধু একটি কথা— আমি আসব। আমি আসব।'— ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৩, ২০১৭, ২০১৮]
৯. রবাটি মালুর পরিচয় দাও। [জা.বি. ২০১৩]
১০. হুরমতি কীভাবে রমজানের ওপর প্রতিশোধ নেয়? [জা.বি. ২০১৯, ২০২৩]
১১. সংক্ষেপে জাহেদের পরিচয় তুলে ধর।
১২. "এসবের চেয়েও বুঝি অসহ্য ফেলু মিঞার উদারতার চাবুক।"— বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৬, ২০২৪]
১৩. সংক্ষেপে সেকান্দর মাস্টারের চরিত্র বিশ্লেষণ কর। [জা.বি. (অতিরিক্ত) ২০১৬; জা.বি. ২০২০, ২০২২, ২০২৪]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন (Part C: Broad Questions)
অধ্যায় ০১: গৃহদাহ
১. 'গৃহদাহ' উপন্যাসের নায়ক কে? আলোচনা কর। [জা.বি. ২০১৭, ২০১৯, ২০২২]
২. "গৃহদাহ উপন্যাসে সংকট সৃষ্টিতে প্রকৃতপক্ষে অচলার দোলাচল মানসবৃত্তি দায়ী"— তোমার অভিমত ব্যাখ্যা কর। [জা.বি. ২০২১]
৩. 'গৃহদাহ' উপন্যাস অবলম্বনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষাদর্শের পরিচয় দাও। [জা.বি. ২০১৭, ২০২০, ২০২২]
৪. 'গৃহদাহ' উপন্যাস অবলম্বনে সুরেশ চরিত্র অঙ্কন কর।
৫. 'গৃহদাহ' উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। [জা.বি. ২০১৪, ২০১৬, ২০২১, ২০২৩]
৬. অচলার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২৩]
৭. 'গৃহদাহ' উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। [জা.বি. (অতিরিক্ত) ২০১৭; জা.বি. ২০২৪]
৮. 'গৃহদাহ' উপন্যাস অবলম্বনে মহিম চরিত্র বিশ্লেষণ কর।
অধ্যায় ০২: পথের পাঁচালী
১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাসের নামকরণের সাফল্য বিচার কর।
২. "অপুর প্রকৃতি-সংলগ্ন হয়ে ওঠার পিছনে দুর্গার ভূমিকা অপরিসীম"— মন্তব্যের আলোকে দুর্গার চরিত্র আলোচনা কর। [জা.বি. ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২১]
৩. 'পথের পাঁচালী' উপন্যাসের আলোকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি চেতনার পরিচয় দাও। [জা.বি. ২০১৩, ২০১৮, ২০২০, ২০২৪]
৪. "'পথের পাঁচালী' উপন্যাস নয়, কাব্য যা লিখিত করুণ রসে।"— মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৭, ২০২২]
৫. 'পথের পাঁচালী' উপন্যাসকে কী আত্মজৈবনিক উপন্যাস বলা যায়? যুক্তিসহ তোমার মতামত আলোচনা কর। [জা.বি. ২০১৬]
৬. 'পথের পাঁচালী' উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। [জা.বি. ২০২০, ২০২৩]
৭. 'পথের পাঁচালী' উপন্যাস অবলম্বনে সর্বজয়া চরিত্র অঙ্কন কর। [জা.বি. ২০১৪, ২০১৯, ২০২০, ২০২৩]
৮. "প্রকৃতি পরিচয়ের মধ্য দিয়ে কল্পনার বিকাশ— ইহাই অপুর জীবনের ক্রমাভিব্যক্তির প্রধান কথা।"— এ উক্তির আলোকে অপুর চরিত্র বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৯, ২০২৪]
৯. পথের পাঁচালী উপন্যাসের সমাজচিত্র অঙ্কন কর। [জা.বি. ২০২৪]
অধ্যায় ০৩: পুতুলনাচের ইতিকথা
১. কুসুম চরিত্র অঙ্কন কর। [জা.বি. (অতিরিক্ত) ২০১৭]
২. 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। [জা.বি. ২০১৪, ২০১৬, ২০২০, ২০২১]
৩. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের আঙ্গিক বিচার কর। [জা.বি. ২০১৯]
৪. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস অবলম্বনে নারী চরিত্র সৃষ্টিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব তুলে ধর। [জা.বি. ২০১৩]
৫. 'পুতুলনাচের ইতিকথা' অবলম্বনে শশী-কুসুমের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৭, ২০২২]
৬. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের নিয়তিবাদের স্বরূপ তুলে ধর। [জা.বি. ২০১৬, ২০২১, ২০২৩]
৭. "শশীই 'পুতুল নাচের ইতিকথা'র নায়ক।" মন্তব্যটি বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৪, ২০১৬, ২০২০, ২০২৩]
৮. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৭, ২০১৯, ২০২২, ২০২৪]
৯. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসে প্রতিফলিত ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব বিশ্লেষণ কর। [জা.বি. ২০২৪]
অধ্যায় ০৪: সংশপ্তক
১. শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর। [জা.বি. ২০২১]
২. 'সংশপ্তক' উপন্যাস অবলম্বনে রমজান চরিত্র বিশ্লেষণ কর। [জা.বি. ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২]
৩. "প্রথমে মানুষ তারপর ধর্ম, মানুষের জন্যই তো ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়।" উক্তিটির যৌক্তিকতা সংক্ষেপে ব্যাখ্যা কর।
৪. মহাকাব্যিক উপন্যাস হিসেবে 'সংশপ্তক' সার্থকতা বিচার কর। [জা.বি. ২০১৩, ২০১৬, ২০২৩]
৫. শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাস অনুসারে হুরমতি চরিত্র আলোচনা কর।
৬. 'সংশপ্তক' উপন্যাস বিধৃত সমকালীন সমাজ-সংস্কৃতির পরিচয় দাও। [জা.বি. ২০১৪, ২০১৬, ২০১৮, ২০১৯, ২০২১, ২০২৩]
৭. 'সংশপ্তক' উপন্যাস অবলম্বনে রক্ষণশীলতা ও প্রগতিশীলতার দ্বন্দ্বের স্বরূপ আলোচনা কর। [জা.বি. ২০২৪]
৮. 'সংশপ্তক' নামটি কীভাবে উপন্যাসের মূল ভাবনার প্রতীক? বর্ণনা কর। [জা.বি. ২০২০, ২০২২, ২০২৪]
বিগত সালের প্রশ্নপত্র (Previous Years' Question Papers)
পরীক্ষা-২০২৪
ক-বিভাগ [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও — ১ × ১০ = ১০]
(ক) মহিমের গ্রামের নাম কী? — উত্তর: মহিমের বাড়ি চব্বিশ পরগনার রাজপুর গ্রামে।
(খ) কী কারণে সুরেশের চোখে জল আসিয়া পড়িত?
(গ) মৃণাল সুরেশকে কী বলে ডাকতো? — উত্তর: মৃণাল সুরেশকে নানা বলে ডাকতো।
(ঘ) হরিহর রায়ের পূর্বপুরুষের আদি নিবাস কোথায় ছিল? — উত্তর: হরিহর রায়ের পূর্বপুরুষের আদি নিবাস নিশ্চিন্দিপুরের পাশের গ্রাম যশড়া বিষ্ণুপুরে।
(ঙ) অপুর দত্তের 'চরিতমালা' গ্রন্থটি কার লেখা? — উত্তর: অপুর দত্তের 'চরিতমালা' গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
(চ) ইন্দির ঠাকরুনের মেয়ের নাম কী? — উত্তর: ইন্দির ঠাকরুনের মেয়ের নাম 'বিশ্বেশ্বরী'।
(ছ) 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস কত সালে প্রকাশিত হয়? — উত্তর: 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
(জ) মেয়ের জন্য পাত্র দেখতে হাকঘোষ কোথায় গিয়েছিল? — উত্তর: বাজিতপুর গিয়েছিল।
(ঝ) 'মেয়ে মানুষের আঁচলধরা পুরুষকে আমি দুচোখে দেখতে পারি না।'—উক্তিটি কার? — উত্তর: উক্তিটি কুসুমের।
(ঞ) জাহেদ কোথায় লেখাপড়া করতো? — উত্তর: জাহেদ আলীগড়ে লেখাপড়া করত।
(ট) 'দুঃখজয়ী যারা তারাইতো জীবন জয়ী'—উক্তিটি কার? — উত্তর: সেকান্দর মাস্টারের।
(ঠ) হুরমতির বিচারের জন্য কোথায় মজলিস বসে? — উত্তর: হুরমতির বিচারের জন্য মসজিদের সামনে মজলিস বসে।
খ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও — ৪ × ৫ = ২০]
২। 'আশ্রয়ই বল আর আশ্রয়ই বল, সে তার কোথায়'—ব্যাখ্যা কর।
৩। মৃণাল চরিত্রের পরিচয় দাও।
৪। 'পথের পাঁচালী' উপন্যাসের প্রথম পর্বের নামকরণের তাৎপর্য তুলে ধর।
৫। দুর্গা চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ কর।
৬। 'পুতুল বই তো নই আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন।'—ব্যাখ্যা কর।
৭। যাদব পণ্ডিতের পরিচয় দাও।
৮। "এসবের চেয়েও বুঝি অসহ্য ফেলু মিঞার উদারতার চাবুক।"—বিশ্লেষণ কর।
৯। সংক্ষেপে সেকান্দর মাস্টারের চরিত্র বিশ্লেষণ কর।
গ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও — ১০ × ৫ = ৫০]
১০। 'গৃহদাহ' উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
১১। 'গৃহদাহ' উপন্যাস অবলম্বনে মহিম চরিত্র বিশ্লেষণ কর।
১২। "প্রকৃতি পরিচয়ের মধ্য দিয়ে কল্পনার বিকাশ— ইহাই অপুর জীবনের ক্রমাভিব্যক্তির প্রধান কথা।"—এ উক্তির আলোকে অপুর চরিত্র বিশ্লেষণ কর।
১৩। পথের পাঁচালী উপন্যাসের সমাজচিত্র অঙ্কন কর।
১৪। 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ কর।
১৫। 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে প্রতিফলিত ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব বিশ্লেষণ কর।
১৬। 'সংশপ্তক' উপন্যাস অবলম্বনে রক্ষণশীলতা ও প্রগতিশীলতার দ্বন্দ্বের স্বরূপ আলোচনা কর।
১৭। 'সংশপ্তক' নামটি কীভাবে উপন্যাসের মূল ভাবনার প্রতীক? বর্ণনা কর।
পরীক্ষা-২০২৩
ক-বিভাগ [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও — ১ × ১০ = ১০]
(ক) রাঙ্গুলীর আসল নাম কী? — উত্তর: রাঙ্গুলীর প্রকৃত নাম বীণাপাণি।
(খ) সুরেশের শিক্ষাগত যোগ্যতা কী? — উত্তর: এফ.এ পাশ।
(গ) মৃণালের স্বামী দশ-বারোদিন কোন রোগে ভুগছিল? — উত্তর: নিউমোনিয়া ও জ্বরে ভুগছিল।
(ঘ) 'পথের পাঁচালী' উপন্যাসের তৃতীয় পর্বটির নাম কী? — উত্তর: অক্রূর সংবাদ।
(ঙ) "মিষ্টি যেন গুড়।"—উক্তিটি কার? — উত্তর: 'মিষ্টি যেন গুড়।'—উক্তিটি দুর্গার।
(চ) অপু কার সাথে পাখির ছানা দেখতে যায়? — উত্তর: নীলুর সাথে।
(ছ) বজ্রপাতে কার মৃত্যু হয়? — উত্তর: হাক ঘোষের।
(জ) 'পুতুল নাচের ইতিকথা'য় শেষক চরিত্র কোনটি? — উত্তর: 'পুতুলনাচের ইতিকথা'য় শেষক চরিত্র গোপাল দাস।
(ঝ) কত বছর বয়সে কুসুম পরানের বউ হয়ে এসেছিল? — উত্তর: ১৪ বছর বয়সে।
(ঞ) সকল কাজে ফেলু মিঞার দক্ষিণহস্ত কে? — উত্তর: সব কাজে ফেলু মিঞার দক্ষিণ হস্ত রমজান।
(ট) মালুর পুরো নাম কী ছিল? — উত্তর: মালুর পুরো নাম আবদুল মালেক।
(ঠ) 'সংশপ্তক' উপন্যাসের মূল কাহিনি কোন গ্রামে? — উত্তর: বাকুলিয়া।
খ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও — ৪ × ৫ = ২০]
২। কেদার মুখুয্যের পরিচয় দাও।
৩। "মানুষের সেবা করাই মনুষ্য জন্মের চরম সার্থকতা"—কে, কোন প্রসঙ্গে একথা বলেছে?
৪। "অপু হাতে স্বর্গ পাইয়া গেল।"—ব্যাখ্যা কর।
৫। "সর্বজয়ার বুকে ধড়াস করিয়া যেন ঢেঁকির পাড় পড়িল।"—কেন?
৬। শশী কেন গাঁওদিয়া গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়?—ব্যাখ্যা কর।
৭। মতি-কুসুমের প্রণয়কাহিনি সংক্ষেপে তুলে ধর।
৮। হুরমতি কীভাবে রমজানের ওপর প্রতিশোধ নেয়?
৯। সংক্ষেপে জাহেদের পরিচয় তুলে ধর।
গ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও — ১০ × ৫ = ৫০]
১০। 'গৃহদাহ' উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।
১১। অচলার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
১২। 'পথের পাঁচালী' উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
১৩। 'পথের পাঁচালী' উপন্যাস অবলম্বনে সর্বজয়া চরিত্র অঙ্কন কর।
১৪। 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের নিয়তিবাদের স্বরূপ তুলে ধর।
১৫। "শশীই 'পুতুল নাচের ইতিকথা'র নায়ক।" মন্তব্যটি বিশ্লেষণ কর।
১৬। মহাকাব্যিক উপন্যাস হিসেবে 'সংশপ্তক' উপন্যাসের সার্থকতা বিচার কর।
১৭। 'সংশপ্তক' উপন্যাস বিধৃত সমকালীন সমাজ-সংস্কৃতির পরিচয় দাও।
পরীক্ষা-২০২২
ক-বিভাগ [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও — ১ × ১০ = ১০]
(ক) "গৃহই নেই, আবার গৃহিণী!"—কার উক্তি? — উত্তর: অচলার উক্তি।
(খ) দিন, ঘণ্টা, মিনিট দিয়ে কাকে মাপা যায় না? — উত্তর: দিন-ঘণ্টা-মিনিট দিয়ে সুরেশকে মাপা যায় না।
(গ) "তুমি সুরেশের স্ত্রী নও?"—কে, কাকে বলেছে? — উত্তর: রামবাবু অচলাকে একথা বলেছে।
(ঘ) বল্লালী বালাই কে? — উত্তর: অপু-দুর্গার বিধবা পিসি ইন্দির ঠাকরুন।
(ঙ) পাঁচালী শব্দের অর্থ কী? — উত্তর: 'পাঁচালী' শব্দের অর্থ হচ্ছে— এক প্রকার বর্ণনাত্মক কাব্য, যা রাগ-রাগিণী সমেত গায়েন মুখে মুখে নাচ-গান-বাদ্যযন্ত্রযোগে পরিবেশন করে।
(চ) অপুর দত্তের 'চরিতমালা' গ্রন্থটি কার লেখা? — উত্তর: অপুর দত্তের 'চরিতমালা' গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
(ছ) স্বেচ্ছামৃত্যুর নায়ক কে? — উত্তর: যাদব পণ্ডিত।
(জ) কুমুদের মতে বাঁচার আনন্দ কীসে? — উত্তর: খাপছাড়া কাজ ও চিন্তার মধ্যে।
(ঝ) শশী কোথায় পড়াশোনা করেছে? — উত্তর: শশী কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করেছে।
(ঞ) সেকান্দারের কাছে স্বাধীনতার অর্থ কী? — উত্তর: ইংরেজ তাড়ানো, সাথে রুটি-রুজির নিরাপত্তা।
(ট) 'দুঃখজয়ী যারা তারাইতো জীবনজয়ী'—উক্তিটি কার? — উত্তর: সেকান্দর মাস্টারের।
(ঠ) 'মানুষের জন্যই তো ধর্ম। ধর্মের জন্য মানুষ নয়।'—কার উক্তি? — উত্তর: সেকান্দর মাস্টারের।
পরীক্ষা-২০২১
ক-বিভাগ [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও — ১ × ১০ = ১০]
(ক) 'গৃহদাহ' উপন্যাসটি কত পরিচ্ছেদে বিভক্ত? — উত্তর: 'গৃহদাহ' উপন্যাসটি ৪৪টি পরিচ্ছেদে বিভক্ত।
(খ) মৃণাল সুরেশকে কী বলে ডাকতো? — উত্তর: মৃণাল সুরেশকে নানা বলে ডাকতো।
(গ) মহিমের শিক্ষাগত যোগ্যতা কী? — উত্তর: মহিমের শিক্ষাগত যোগ্যতা এফ. এ পাস।
(ঘ) 'পথের পাঁচালী' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? — উত্তর: 'পথের পাঁচালী' 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়।
(ঙ) অপুর বাবার নাম কী? — উত্তর: অপুর বাবার নাম হরিহর।
(চ) 'পথের পাঁচালী' উপন্যাসের শেষ বাক্যটি কী? — উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাসের শেষ বাক্যটি 'চল এগিয়ে যাই'।
(ছ) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? — উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
(জ) যামিনী কবিরাজের মতে সেনদিদি কী রোগে আক্রান্ত? — উত্তর: যামিনী কবিরাজের মতে সেনদিদি বসন্ত রোগে আক্রান্ত।
(ঝ) "'শশীর, শশীর, তোমার মন নাই কুসুম?'"—উক্তিটি কার? — উত্তর: উক্তিটি শশীর।
(ঞ) 'সংশপ্তক' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? — উত্তর: 'সংশপ্তক' উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।
(ট) মিঞাদের জমিদারি হাত ছাড়া হয় কখন? — উত্তর: মিঞাদের জমিদারি হাতছাড়া হয় কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময়।
(ঠ) "'স্বাধীনতা মানে স্বরাজ নয়।'"—কার উক্তি? — উত্তর: জাহেদের উক্তি।
পরীক্ষা-২০২০
ক-বিভাগ [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও — ১ × ১০ = ১০]
(ক) "আমি হিন্দু নই, ব্রাহ্ম।"—উক্তিটি কার? — উত্তর: উক্তিটি অচলার।
(খ) অচলার বাবা কীসের ব্যবসায়ে জড়িত ছিলেন? — উত্তর: অর্ডার সাপ্লাইয়ের ব্যবসায়ে জড়িত ছিলেন।
(গ) "তোমার ওপর আমার ভারী লোভ।"—উক্তিটি কার? — উত্তর: উক্তিটি অচলার।
(ঘ) 'পথের পাঁচালী' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? — উত্তর: 'পথের পাঁচালী' উপন্যাসটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
(ঙ) অপু ও দুর্গা রেলগাড়ি দেখতে কোথায় গিয়েছিল? — উত্তর: অপু ও দুর্গা রেলগাড়ি দেখতে নবাবগঞ্জের পাকা রাস্তার ওপারে গিয়েছিল।
(চ) কুসুমের বাবার নাম কী? — উত্তর: কুসুমের বাবার নাম অনন্ত।
(ছ) শশীর পিতার নাম কী? — উত্তর: শশীর পিতার নাম গোপাল দাস।
(জ) যামিনীর পেশা কী ছিল? — উত্তর: যামিনীর পেশা ছিল 'কবিরাজি করা'।
(ঝ) "'গ্রামের ছেলেমেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব।'"—ওরা কারা? — উত্তর: ওখানে সাত ঘর বাগদী বাস করে।
(ঞ) 'সংশপ্তক' উপন্যাসে মালুর পুরোনাম কী ছিল? — উত্তর: মালুর পুরো নাম আবদুল মালেক।
(ট) "এক বাজারে দুই ভাও, এটা কোন দেশী কথা।"—কথাটি কার? — উত্তর: কথাটি লেকুর।
(ঠ) 'সংশপ্তক' শব্দটির অর্থ কী? — উত্তর: 'সংশপ্তক' শব্দের অর্থ জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ।
পরীক্ষা-২০১৯
ক-বিভাগ [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও — ১ × ১০ = ১০]
(ক) 'গৃহদাহ' উপন্যাসে অচলার পিতার নাম কী? — উত্তর: অচলার বাবার নাম কেদার মুখুয্যে।
(খ) "সুরেশের স্ত্রী নাও?" —কে, কাকে বলেছে? — উত্তর: রামবাবু অচলাকে বলে।
(গ) 'গৃহদাহ' উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? — উত্তর: 'গৃহদাহ' উপন্যাসটি ১৯২০ সালে প্রকাশিত হয়।
(ঘ) 'পথের পাঁচালী' উপন্যাসের দ্বিতীয় অধ্যায়ের নাম কী? — উত্তর: আম-আঁটির ভেঁপু।
(ঙ) 'বল্লালী বালাই' কে? — উত্তর: অপু-দুর্গার বিধবা পিসি ইন্দির ঠাকরুন।
(চ) দুর্গার মৃত্যুর পর অপুর পরিবার গ্রাম ছেড়ে কোথায় যায়? — উত্তর: কাশীতে যায়।
(ছ) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? — উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
(জ) হাক ঘোষ কীভাবে মারা যায়? — উত্তর: বজ্রপাতে মারা যায়।
(ঝ) শশী কোথায় পড়াশোনা করেছে? — উত্তর: শশী কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করেছে।
(ঞ) মালুর বয়স কত? — উত্তর: মালুর বয়স বারো বছর।
(ট) "এটা অনেকদিনের শখ রমজানের"—শখটি কী? — উত্তর: নিজের একটি বৈঠকখানার।
(ঠ) হুরমতির বিচারের জন্য কোথায় মজলিস বসে? — উত্তর: হুরমতির বিচারের জন্য মসজিদের সামনে মজলিস বসে।
শিক্ষার্থীদের জন্য পরামর্শ (Advice for Students)
• ক-বিভাগের জন্য চারটি উপন্যাসের প্রকাশ সাল, লেখকদের জন্মসাল ও প্রকৃত নাম এবং বিখ্যাত উক্তিগুলো কার — এগুলো আলাদা তালিকা করে মুখস্থ করুন; এখান থেকেই প্রতি বছর ১০ নম্বর নিশ্চিত করা যায়।
• চরিত্রভিত্তিক প্রশ্নে চরিত্রের পরিচয়, প্রধান বৈশিষ্ট্য, অন্য চরিত্রের সঙ্গে সম্পর্ক ও মূল্যায়ন — এই চার ধাপে উত্তর সাজান।
• নামকরণের সার্থকতা ও শিল্পমূল্য জাতীয় প্রশ্ন চারটি উপন্যাস থেকেই ঘুরে ঘুরে আসে — প্রতিটির জন্য আলাদা নোট তৈরি রাখুন।
• বিগত সালের প্রশ্নপত্রগুলোতে চোখ বুলিয়ে যান — দেখবেন অচলা-সুরেশ-মহিম, অপু-দুর্গা-সর্বজয়া, শশী-কুসুম এবং রমজান-সেকান্দর মাস্টার থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসেছে।
• প্রতিটি বিভাগের উত্তর ধারাবাহিক নম্বর অনুযায়ী লিখুন এবং সময় ভাগ করে নিন — গ-বিভাগের জন্য সবচেয়ে বেশি সময় রাখুন।
PDF ডাউনলোড (PDF Download)
এই সাজেশনের সব প্রশ্নের PDF (১৬ পৃষ্ঠা) নিচের বাটন থেকে ডাউনলোড করতে পারবেন — অফলাইনে পড়া ও প্রিন্টের জন্য সুবিধাজনক।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: বাংলা উপন্যাস-২ বিষয়ের পরীক্ষা কবে?
উত্তর: বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০২৭, দুপুর ১:০০টা থেকে।
প্রশ্ন: বিষয় কোড কত?
উত্তর: 231015।
প্রশ্ন: প্রশ্নের কাঠামো কেমন?
উত্তর: পূর্ণমান ৮০ — ক-বিভাগে ১২টি থেকে ১০টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন (১০ নম্বর), খ-বিভাগে ৮টি থেকে ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন (২০ নম্বর) এবং গ-বিভাগে ৮টি থেকে ৫টি রচনামূলক প্রশ্ন (৫০ নম্বর); সময় ৪ ঘণ্টা, পরীক্ষা কোড 2203।
প্রশ্ন: সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস কোনটি?
উত্তর: চারটি উপন্যাসই গুরুত্বপূর্ণ; তবে বিগত সালের প্রশ্নপত্রে 'পথের পাঁচালী' ও 'পুতুলনাচের ইতিকথা' থেকে নামকরণ, শিল্পমূল্য ও চরিত্রভিত্তিক প্রশ্ন সবচেয়ে বেশি বার এসেছে — 'গৃহদাহ'র অচলা-সুরেশ-মহিম এবং 'সংশপ্তক'র রমজান ও সেকান্দর মাস্টারও প্রায় প্রতি বছরই এসেছে।
প্রশ্ন: এই সাজেশনের PDF পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ — এই পোস্টের শেষে PDF ডাউনলোড অংশে সব প্রশ্নের ১৬ পৃষ্ঠার PDF দেওয়া আছে।
প্রশ্ন: বিগত সালের প্রশ্নপত্র কি এই পোস্টে আছে?
উত্তর: হ্যাঁ — ২০২৪ ও ২০২৩ সালের পূর্ণ প্রশ্নপত্র (ক, খ ও গ-বিভাগ) এবং ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের ক-বিভাগের প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে।
প্রশ্ন: উপন্যাসের চরিত্রভিত্তিক প্রশ্নের প্রস্তুতি কীভাবে নেব?
উত্তর: প্রতিটি উপন্যাসের প্রধান চরিত্রগুলোর (অচলা, সুরেশ, মহিম; অপু, দুর্গা, সর্বজয়া; শশী, কুসুম; রমজান, সেকান্দর মাস্টার, হুরমতি) পরিচয়, বৈশিষ্ট্য ও পারস্পরিক সম্পর্ক আলাদা করে নোট করুন; বিগত সালে আসা চরিত্র প্রশ্নগুলো বারবার এসেছে, তাই সেগুলো আগে শেষ করুন।
আরও সাজেশন (More Suggestions)
• অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রুটিন ২০২৬ ও সব বিষয়ের সাজেশন
• প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৬ - 231003
শুভকামনা (Best Wishes)
সবার জন্য শুভকামনা রইল। পোস্টটি বুকমার্ক করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন — পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য কাজে লাগবে।